Probashi Shomoy

Probashi Shomoy A digital platform for disseminating accurate information, clarifying misconceptions & promoting awareness about visa, migration & tourism related issues.

দুই কর্ম দিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা। ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের।বিস্তারিত: https://www.t...
01/06/2026

দুই কর্ম দিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা। ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের।

বিস্তারিত: https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-496701

জার্মানিতে আগামী তিন-চার বছরে জনসংখ্যার বয়স কাঠামোর কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যাবে, এটা কেবল অনুমা...
05/05/2026

জার্মানিতে আগামী তিন-চার বছরে জনসংখ্যার বয়স কাঠামোর কারণে বিপুলসংখ্যক মানুষ কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যাবে, এটা কেবল অনুমান নয়, ডেমোগ্রাফিক ডেটা দিয়েই প্রমাণিত। দেশটির জন্মহার দীর্ঘদিন ধরে কম, ফলে নতুন কর্মশক্তি সেই হারে তৈরি হচ্ছে না। তাই “লাখ লাখ চাকরি খালি” কথাটাও পুরোপুরি ভিত্তিহীন নয়। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বোঝার ভুল রয়েছে, এই শূন্যস্থান মানেই এই যে যেকোনো বিদেশি গিয়ে তা পূরণ করতে পারবে, বিষয়টা মোটেও এমন না।

জার্মানির শ্রমবাজার অত্যন্ত কাঠামোবদ্ধ এবং দক্ষতাভিত্তিক। বিশেষ করে আউসবিল্ডুং (vocational training) বা স্কিলড চাকরির ক্ষেত্রে তারা নির্দিষ্ট মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে। ভাষা দক্ষতা (সাধারণত B1–B2 লেভেল জার্মান), স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক অভিজ্ঞতা, এই তিনটা বিষয় প্রায় বাধ্যতামূলক। শুধু সিভি পাঠালেই হবে না; আপনার ডিগ্রি জার্মান সিস্টেমে স্বীকৃত কিনা, আপনার ট্রেনিং তাদের মানের সঙ্গে মেলে কিনা, এসব যাচাই হয় বিস্তারিতভাবে। এজন্যই অনেক আবেদনকারী শত শত জায়গায় আবেদন করেও সাড়া পান না।

ভিসা প্রসেস ধীরগতির হওয়ার পেছনেও কয়েকটা বাস্তব কারণ আছে। প্রথমত, আবেদনকারীর সংখ্যা অনেক, কিন্তু যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত গভীর। দ্বিতীয়ত, জার্মানি অভিবাসনকে শুধু সংখ্যা দিয়ে দেখে না; তারা দীর্ঘমেয়াদে সমাজে একীভূত (integration) হতে পারবে কিনা সেটাকেও গুরুত্ব দেয়। অর্থাৎ, আপনি গিয়ে কাজের পাশাপাশি ভাষা, সংস্কৃতি, আইন, এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন কিনা, সেটাও বিবেচনায় থাকে। তৃতীয়ত, অনেক ক্ষেত্রে ভুয়া ডকুমেন্ট, অপ্রাসঙ্গিক আবেদন বা উদ্দেশ্য স্পষ্ট উল্লেখ না থাকায় প্রক্রিয়া আরও কঠোর হয়ে গেছে।

আরেকটা বড় বিষয় হলো, সব খালি চাকরি বিদেশিদের জন্য ওপেন না। অনেক পজিশনে স্থানীয় বা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। আবার কিছু সেক্টরে ( যেমন হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, আইটি) সত্যিকারের স্কিলড লোকের চাহিদা বেশি, কিন্তু সেই স্কিলের মান আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হতে হয়। ফলে, শুধু “ডিমান্ড আছে” শুনে আবেদন করলে কাজ হয় না; সেই ডিমান্ডের সঙ্গে নিজের প্রোফাইল মেলে কিনা সেটাই আসল প্রশ্ন।

ভাষার বিষয়টা এখানে সবচেয়ে নির্ধারক। বাস্তবতা হলো, জার্মানিতে দৈনন্দিন জীবন, অফিস যোগাযোগ, ট্রেনিং সবকিছুতেই জার্মান ভাষা প্রাধান্য পায়। ইংরেজির ব্যবহার বাড়ছে ঠিকই, বিশেষ করে বড় শহর বা আন্তর্জাতিক কোম্পানিতে। কিন্তু সামগ্রিকভাবে দেশটি এখনো জার্মান ভিত্তিক। আপনি যদি ভাষা না জানেন, তাহলে চাকরি পাওয়ার পরও টিকে থাকা, উন্নতি করা, সবই কঠিন হয়ে যায়।

সবকিছু মিলিয়ে মূল কথাটা হলো, জার্মানি কর্মী সংকটে আছে, কিন্তু তারা যে কাউকে দিয়ে সেই সংকট মেটাতে রাজি না। তারা কম লোক নেবে, কিন্তু যোগ্য লোক নেবে। তাই যারা ভাবছেন, কোনোভাবে ঢুকতে পারলেই সুযোগ তৈরি হয়ে যাবে, তাদের জন্য বাস্তবতা একটু ভিন্ন। এখানে আসার আগে প্রস্তুতি, বিশেষ করে ভাষা, দক্ষতা এবং সঠিক তথ্য, এই তিনটাই নির্ধারণ করে দেবে আপনি সুযোগ পাবেন, নাকি বারবার প্রত্যাখ্যানের মুখে পড়বেন।

কানাডার ভিজিট ভিসানিজে নিজেই প্রসেস করুনhttps://www.youtube.com/watch?v=P-1zBX9XnsA
05/05/2026

কানাডার ভিজিট ভিসা
নিজে নিজেই প্রসেস করুন

https://www.youtube.com/watch?v=P-1zBX9XnsA

484 likes, 44 comments. "কানাডার ভিজিট ভিসা নিজে নিজে করবেন কীভাবে? I Canada Visit Visa for FIFA Worldcup 2026 I"

03/05/2026

ইতালির স্বপ্ন, যে স্বপ্নের শেষ ঠিকানা সমুদ্র।

সবকিছু শুরু হয় ঢাকায়। এক দালালের সঙ্গে চুপচাপ কথা, জীবনের সঞ্চয় আর ধার করা টাকা মিলিয়ে ১,০০০ থেকে ১৫,০০০ ডলার তুলে দেওয়া। চোখে তখন একটাই ছবি, ইউরোপ, নতুন জীবন, পরিবারের মুখে হাসি।

তারপর শুরু হয় পথচলা। শ্রীলঙ্কা, দুবাই, এক শহর থেকে আরেক শহর, অচেনা মানুষ আর অনিশ্চয়তায় ভরা যাত্রা। ধীরে ধীরে পথ ঢুকে যায় লিবিয়ার মরুভূমিতে। তপ্ত বালুর ভেতর দিয়ে দিন-রাতের লড়াই, কখনো দালালের ভয়, কখনো বন্দুকধারীদের। অনেকেই পৌঁছে যায় অস্থায়ী আটক শিবিরে, যেখানে সময় থেমে থাকে আর ভবিষ্যৎ ঝাপসা হয়ে যায়।
শেষে আসে সেই রাত। অন্ধকারে তাড়াহুড়া করে ১৫০ জন মানুষকে গাদাগাদি করে তোলা হয় একটি রাবারের নৌকায়। সামনে বিশাল ভূমধ্যসাগর, শান্ত দেখালেও ভেতরে লুকিয়ে থাকে অনিশ্চয়তা আর বিপদ।

নৌকাটি ভেসে চলে স্বপ্ন আর ভয় নিয়ে। কেউ চুপচাপ দোয়া পড়ে, কেউ পরিবারের কথা ভাবে। কিন্তু সবার গল্প এক রকম নয়। অনেকের জন্য এই যাত্রা আর শেষ হয় না গন্তব্যে পৌঁছে, শেষ হয় সমুদ্রের গভীরে।

প্রতি বছর এই পথেই হারিয়ে যায় শত শত বাংলাদেশি জীবন, রেখে যায় শুধু অপূর্ণ স্বপ্ন আর অপেক্ষারত কিছু মুখ।

https://www.facebook.com/reel/980084501029640

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ভিসা স্থগিতাদেশ বর্তমানে চারটি দেশের ওপর বহাল রয়েছে। বিস্তারিত ...
03/05/2026

যুক্তরাজ্য সরকারের বিতর্কিত ‘ইমার্জেন্সি ব্রেক’ বা জরুরি ভিসা স্থগিতাদেশ বর্তমানে চারটি দেশের ওপর বহাল রয়েছে। বিস্তারিত কমেন্টে...

ইউরোপে সবচেয়ে সহজে সেটেল হওয়া যায় যেসব দেশে!
27/03/2026

ইউরোপে সবচেয়ে সহজে সেটেল হওয়া যায় যেসব দেশে!



...

বাংলাদেশি দাবার জাদুকর ফাহিমের প্যারিসে শরণার্থী জীবনের কঠিন সংগ্রাম এবং সাফল্যের গল্প নিয়ে এই সিনেমা। - পিতা-পুত্রের অব...
16/03/2026

বাংলাদেশি দাবার জাদুকর ফাহিমের প্যারিসে শরণার্থী জীবনের কঠিন সংগ্রাম এবং সাফল্যের গল্প নিয়ে এই সিনেমা। - পিতা-পুত্রের অবৈধ অভিবাসী হিসেবে ফ্রান্সে টিকে থাকা এবং শেষ পর্যন্ত বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার রোমাঞ্চকর যাত্রা। - বিখ্যাত ফরাসি দাবা কোচ এবং ফাহিমের মধ্যকার মানবিক সম্পর্ক ও প্রশিক্ষণের রসায়ন মুভিটির মূল আকর্ষণ। - সিনেমাটি ফাহিম মোহাম্মদ নামের এক বাংলাদেশি কিশোরের জীবনের প্রকৃত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। - এতে প্রধান কোচের চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত ফরাসি অভিনেতা জেরার্ড ডিপার্ডিউ (Gérard Depardieu)। - ১৯ বছরের কিশোর আসাদ আহমেদ এই সিনেমায় নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন। - ফরাসি ভাষায় সিনেমাটির মূল নাম ‘Fahim’ হলেও ইতালিতে এটি ‘Qualcosa di meraviglioso’ নামে মুক্তি পায়।

বিস্তারিত দেখুন- https://www.facebook.com/reel/1297618242255421

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Shomoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share