Sammilito Islami Bank PLC

Sammilito Islami Bank PLC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammilito Islami Bank PLC, Digital creator, Dhaka.
(2)

অফিসিয়াল পেজ।
[প্রথম সরকারি ইসলামি ব্যাংক]

স্বাগতম Sammilito Islami Bank PLC (SIB)-এর অফিসিয়াল আলোচনা পেজে
এটি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক — যার লক্ষ্য হল নৈতিক, স্বচ্ছ ও টেকসই ব্যাংকিং।

Sammilito Islami Bank PLC এর অফিশিয়াল ওয়েবসাইট www.sammilitobankbd.com এখনো ওয়েবসাইটের কিছু কাজ বাকি আছে, আপনারা ভিজিট ক...
19/08/2026

Sammilito Islami Bank PLC এর অফিশিয়াল ওয়েবসাইট www.sammilitobankbd.com
এখনো ওয়েবসাইটের কিছু কাজ বাকি আছে, আপনারা ভিজিট করতে পারেন।

• The fourth meeting of the Board of Directors of Sammilito Islami Bank PLC was held on 02 February 2026 at City Centre, Motijheel.

19/08/2026

"সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারি মালিকানাধীন হলেও এর কর্মকর্তারা বেসরকারি"

খেলাপি ঋণে সরকারি ব্যাংকগুলোর নাজেহাল অবস্থা
19/08/2026

খেলাপি ঋণে সরকারি ব্যাংকগুলোর নাজেহাল অবস্থা

16/08/2026

👉এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক।
বিস্তারিত কমেন্ট এ👇

16/08/2026

খেলাপি ঋণ আদায়ে "কালেকশন এন্ড রিকোভারি ওয়ার-রুম" চালু করল সম্মিলিত ইসলামী ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদারে “কালেকশন এন্ড রিকভারি ওয়ার—রুম” গঠনখেলাপি বিনিয়োগ আদায...
16/08/2026

সম্মিলিত ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদারে “কালেকশন এন্ড রিকভারি ওয়ার—রুম” গঠন
খেলাপি বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি—তে বিশেষ “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম” গঠন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে ১৬ আগস্ট ২০২৬, রবিবার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”—এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় ঋণগ্রহীতাদের রিকভারি স্ট্রাটেজি, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক, যা এক্সিম ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি—এর সকল সম্পদ ও দায় হস্তান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যাংকটির শক্তিশালী মূলধন কাঠামো গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের পক্ষ থেকে ১৫ হাজার কোটি টাকাসহ মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামো গড়ে তোলা হয়েছে।
বর্তমানে ব্যাংকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো খেলাপি ও অনাদায়ী বিনিয়োগসমূহ দ্রুত ও কার্যকরভাবে আদায় ও পুনরুদ্ধার নিশ্চিত করা। বিপুল সংখ্যক আমানতকারীর স্বার্থ সুরক্ষা এবং তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে গঠিত “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”—এর মাধ্যমে ব্যাংকের বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। একইসঙ্গে কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমও এই ওয়ার রুম— এর মাধ্যমে পরিচালনা ও সমন্বয় করা হবে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দ্রুত ও কার্যকরভাবে খেলাপি ও অনাদায়ী বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার করা এবং বিনিয়োগ আদায়ের সম্ভাব্য সকল সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানো। একইসঙ্গে বড় বিনিয়োগগ্রহীতাদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলো—আপ নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত ও অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি সর্বোপরি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা হবে।
সভায় বক্তব্য প্রদানকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, কালেকশন এন্ড রিকভারি কার্যক্রমকে শুধু একটি নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসেবে দেখলে চলবে না; বরং এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, কার্যকর ও দ্রুত ঋণ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং এর মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান, এর সফলতা ও সকল অর্জন আমাদের জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। এখানে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি সকল কর্মকর্তা—কর্মচারীকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আবেদুর রহমান সিকদার বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে একটি অত্যাধুনিক ও শক্তিশালী ব্যাংকে রূপান্তর করার দায়িত্ব আমাদের সকলের। এজন্য প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। “কালেকশন এন্ড রিকভারি ওয়ার রুম”—এর সমন্বিত ও নিবিড় কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ আদায়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে এবং ব্যাংকের আমানতকারী, গ্রাহক ও অন্যান্য অংশীজনের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Sammilito Islami Bank PLC holds board meeting
15/08/2026

Sammilito Islami Bank PLC holds board meeting


13/08/2026

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের কী খবর, গ্রাহকরা কী চাহিদামতো টাকা পাচ্ছে? লেনদেন কী স্বাভাবিক হইছে?

13/08/2026

"আলহামদুলিল্লাহ,
আজকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামি ব্যাংকের প্রশাসকদের প্রত্যাহার করে সম্মিলিত ইসলামী ব্যাংক দায়িত্ব বুঝে নিল"

12/08/2026

"দুদকে এস আলম ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগকারী সেই ইসলামি ব্যাংক কর্মকর্তা বরখাস্ত "

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sammilito Islami Bank PLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share