18/05/2026
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুর ট্রাক ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু পরিবহণ বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে মহাসড়ক ডাকাত চক্র। রোববার রাতে গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গরু ব্যাসীয়রা।
পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ওই ব্যাবসায়ীরা খালি ট্রাকটি নিয়ে থানায় হাজির গরু ব্যাবসায়ীরা।
ভোক্তভুগিরা জানান, রোববার রাতে গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি ৮টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।যাহার মূল্য ১৪লাখ। গভীর রাতে মহাসড়কের নির্জন এলাকায় ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে চালক ও ব্যাসায়ীদের জিম্মি করে ডাকাতদল। পরে ট্রাকে থাকা ৮টি গরু ও নগদ ৪ লাখ টাকা লুট করে ।
এসময় গরু ব্যাবসীয় পারভেজ ও ইব্রাহীমকে হাত, মুখ বেঁধে বেধরক মারপিট করে। ডাকাতদলের সদস্যরা এসময় ট্রাকে থাকা গরুগুলো নিয়ে তাদের ট্রাকে তুলে নেয়। পরে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ভোর রাতে উপজেলার চাপাইর এলাকায় খালি ট্রাকসহ ফেলে পালিয়ে যায় তারা।এসময় ব্যাবসায়ীদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে।এতে চরম আতঙ্কে রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম জানান, মহাসড়কে গরু ডাকাতি হয়েছে বিষয়টি আমার জানা নেই। আমি থানায় নেই বাহিরে আছি বলে ফোনটি রেখে দেন।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু পরিবহণ বাড়ায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা।