28/09/2026
আবেশে গিয়ে জীবনেও আর পায়েশ খাবো না। 🤮
কয়দিন আগে শুধু বট খাইতে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট এ গিয়েছিলাম। কারণ তার কিছু আগেই বিশাল সাইজ পিৎজা খেয়ে পেট অলরেডি ফুল ছিল। এরপরও আবেশের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো এদিকে দিয়ে যাচ্ছিই যেহেতু বট খাইলে মন্দ হয় না। বটের সাথে রুমালি রুটি আর একটা পায়েশ নিলাম।
রুমালি রুটির সাথে গরম গরম গরুর বট সেই মজা।😋 রেটিং ৭.৫/১০
ঝাল ঝাল বট খেয়ে অনেক আশা নিয়া আয়েশ করে পায়েশ মুখে দেয়ার পর ঘটলো সেই বিশ্রী ঘটনা, এই জিনিস না মুখে দেয়া যায় না ফেলে দেয়া যায় 😑 এতো বিশ্রী স্বাদের পায়েশ আমি জীবনে প্রথম খেয়েছি। এটার রেটিং ০০০/১০
পুরা মুডটাই নষ্ট হয়ে গেছে। 🤮