20/02/2026
এক পুলিশ গেসে লেবু কিনতে। দোকানদার তাকে লেবু দিলো ২ হালি। টাকা নিলো ১০০ টাকা। তা দেখে একই দোকানে এক ভদ্রলোক গেলো ২ হালি লেবু কিনতে উনার থেকে নিলো ২০০ টাকা। ভদ্রলোক লজ্জায় ঘৃণায় বাসায় এসে বউকে বললো। সাথে ছেলে মেয়ে নাতি প্রতিবেশী সবাইকে বললো যে- পুলিশকে দিলো ১০০ টাকায় আমার থেকে নিলো ২০০।
উনার স্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিলো- পুলিশ ২০০ টাকার লেবু ১০০ টাকায় ঘুষ নিয়েছে।
তার ছেলে স্ট্যাটাস দিলো- পুলিশ ১০০ টাকায় ২০০ লেবু ঘুষ নিয়েছে
তার মেয়ে স্ট্যাটাস দিলো- পুলিশ ২০০ টাকার লেবুতে ১০০ টাকা ঘুষ নিয়েছে।
আর প্রতিবেশীরা স্ট্যাটাস দিলো- পুলিশ ঘুষখোর। পুলিশের বিচার চাই।
এদিকে ফেসবুকে সবাই লিখছে- পুলিশের জন্যে বাজারে লেবুর দাম বেড়েছে দ্বিগুন। পুলিশের শাস্তি চাই 😆
চলেন সবাই লেবুর দামের দোষটা পুলিশের উপ্রে চাপাই দেই 🤣