18/09/2026
ইবাদতে খোদা মিলে, কর্মে মিলে আহার—
কোন সাধনায় মিলবে বলো,
ভালোবাসা তোমার..? 🥹❤️🩹
তোমাকে পাওয়ার জন্য
কত রাত যে নীরবে প্রার্থনা করেছি,
কতবার নিজের অজান্তেই
তোমার নামটা মিশে গেছে আমার দোয়ায়—
তার হিসাব হয়তো খোদা জানেন।
তবুও তুমি অধরা—
যেন হাজার চাওয়ার পরও
ভাগ্যের দরজায় আটকে থাকা কোনো এক অপূর্ণ ইচ্ছে। 🥀
ইবাদতে যদি খোদাকে পাওয়া যায়,
কর্মে যদি রিজিক লেখা থাকে—
তবে বলো প্রিয়,
তোমার হৃদয়ে একটু জায়গা পাওয়ার জন্য
আর কতটা ভালোবাসা নিয়ে সাধনা করতে হবে..? ❤️🩹🥹