PRESS DHAKA

PRESS DHAKA PRESS DHAKA is recognised by audiences around the country as a provider of News that you can trust.
(1)

21/08/2026

যশোর বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের শি/শুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণধোলাই এলাকাবাসীর।

**st

21/08/2026

অটোরিকশা শুধু দুর্ঘটনাই না অগ্নিকাণ্ডের ঝুঁকিও আছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩'তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  #রাষ্ট্রপতিনির্বাচন  #গণপ্রজাতন্...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩'তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

#রাষ্ট্রপতিনির্বাচন #গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদে উপস্থিত রয়েছেন বিএনপির রাষ্ট্রপতি...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদে উপস্থিত রয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া অবহিত করেন।

এরপর সংসদের অধিবেশন কক্ষের নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে একে একে ভোট প্রদান করছেন সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোট, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।

#রাষ্ট্রপতিনির্বাচন #গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ

20/08/2026

মোহাম্মদপুরে প্রকাশ্যে মোটরসাইকেল নগদ টাকা সহ মোবাইল ছি'ন'তাই

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড/শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতিরভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংব...
19/08/2026

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড/শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাদের দুই বছর বয়সি শিশুসহ কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন বলে কলকাতা পুলিশ জানিয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত কুষ্টিয়ার চারজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তাদের দুই বছর বয়সি শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

নিহত দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আজকের খবর ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী, সন্তানসহ কলকাতায় যান দেবাশিস দত্ত। সেখানে অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভ্রমণ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন তথ্যও প্রকাশ করেন।

একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘টানা ১৩ দিন পর বেঙ্গালুরু বাই বাই.....’। এর কয়েকদিন পরই কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিনি, তার স্ত্রী ও শিশুসন্তান।

19/08/2026

মোবাইলের আলো জ্বালিয়ে সঙ্কেত,
তাৎক্ষণিক বাংলাদেশী পর্যটককে উদ্ধার দমকলবাহিনীর।

19/08/2026

কলকাতার নিউ মার্কেটে একটি হোটেলে অগ্নিকান্ড; ৮ বাংলাদেশি পর্যটকের মৃ'ত্যু

18/08/2026

তারেক রহমান! কবে আপনি এত বড় হয়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী!

16/08/2026

তৃতীয় বিশ্বযুদ্ধ 🚀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PRESS DHAKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category