Newstodayfaridpur

Newstodayfaridpur News, Video, Fun, Information and more and more...

15/09/2026

ফরিদপুর মেডিকেলের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান। যা যা ঘটলো অভিযানে।

14/09/2026

ইউনিয়ন পরিষদে তো নির্বাচিত প্রতিনিধি রয়েছে এখনো। নির্বাচিত জনপ্রতিনিধি নেই পৌরসভা গুলোতে, সিটি কর্পোরেশন গুলোতে। এসব এলাকার নাগরিকরাই বুঝে এর কষট টা কি।

14/09/2026

ফরিদপুরে দুই বোনকে ভারতে পাচারের দায়ে এক জনের ১০ বছর কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বোনকে ভারতে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় মো. শহীদ শেখ (৫০) নামে এক ব্যক্তিকে ১০ বছর করে দুই ধারায় সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দণ্ডপ্রাপ্ত শহীদ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গজারকান্দি গ্রামের বাসিন্দা।

আদালত সুত্রে জানা গেসে, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ১০ ধারায় আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রতিটি ধারায় আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ২০ ও ১৮ বছর বয়সী দুই বোনকে উন্নত চাকরির প্রলোভন দেখিয়ে সহকর্মী শহীদ শেখ ভারতের বোম্বে শহরে পাচার করেন। সেখানে তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়।

এ ঘটনায় দুই তরুণীর বাবা ২০১১ সালের ১৩ আগস্ট সালথা থানায় শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর সালথা থানার এসআই ওমর আলী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, শহীদ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। তবে অপর আসামি তার স্ত্রীকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

চেক কমেন্ট বক্স
13/09/2026

চেক কমেন্ট বক্স

13/09/2026

13/09/2026

স্বাচিপ সদস্যকে ফরিদপুরের সিভিল সার্জন নিয়োগ, প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ।

13/09/2026

স্বাচিপ সদস্যকে ফরিদপুরের সিভিল সার্জন নিয়োগ, প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ।

12/09/2026

ফরিদপুরের সদরপুরে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

Address

Mujib Road, Faridpur
Dhaka
7800

Alerts

Be the first to know and let us send you an email when Newstodayfaridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newstodayfaridpur:

Shortcuts

Share