20/08/2026
⚠️ সতর্ক হোন—পুলিশের পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার নতুন কৌশল!
আজ আমাকে একটি নম্বর থেকে ফোন করে বলা হয়—আমি নাকি শান্তির হাট বাজার থেকে টাকা ক্যাশ আউট করেছি এবং জাল টাকা লেনদেন করেছি। এরপর পুলিশের পরিচয় ও ছবি ব্যবহার করে বিষয়টিকে সত্যি বলে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়।
পরে বুঝতে পারি, এটি প্রতারণার একটি কৌশল। প্রতারকরা অনেক সময় আগে থেকেই আপনার কিছু তথ্য সংগ্রহ করে নেয়। এরপর সেই তথ্য ব্যবহার করে ভয় দেখিয়ে, মানসিক চাপ সৃষ্টি করে এবং ধীরে ধীরে মগজ ধোলাই করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
আলহামদুলিল্লাহ, আগে থেকেই এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকায় আমি বিষয়টি বুঝতে পেরেছি এবং কোনো সমস্যায় পড়িনি।
📌 সবাইকে অনুরোধ—সতর্ক থাকুন:
ফোনে কেউ নিজেকে পুলিশ/আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিলেই বিশ্বাস করবেন না।
ভয় পেয়ে বা তাড়াহুড়ো করে কোনো টাকা পাঠাবেন না।
OTP, PIN, NID, ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গোপন তথ্য দেবেন না।
সন্দেহ হলে ফোন কেটে দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা থানার অফিসিয়াল নম্বরে নিজে যোগাযোগ করুন।