05/09/2026
ছাগল ফসল খাওয়ায় হিন্দু বাড়িতে মুসলিমরা হামলা চালিয়ে লুটপাট করেছে দাবিতে কিছু ছবি প্রচার করা হয়েছে।
এই ছবিগুলো ময়মনসিংহে মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট। রিপোর্ট থেকে জানা যায়, বাড়িটি নজিরুল নামের এক ব্যক্তির, যার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে স্থানীয়রা বাড়িতে হামলা করেছে। অর্থাৎ, বাড়িটি হিন্দু কারো নয়, একটি মুসলিম বাড়ি। ফলে, প্রচারিত দাবিটি ভুয়া।