Bangladesh Vespa Community - BVC

Bangladesh Vespa Community - BVC Share Vespa news, tips and maintenance guides. Organize rides meet up and community events. Connect Vespa lovers across the country.

Help riders with repairs, parts and commendations.Showcase member stories, photos and custom builds.

BVC – Ariyal Beel to Padma Sunset Odysseyআসসালামু আলাইকুম বিভিসিয়ান। আগামী ১১/০৯/২০২৬ (শুক্রবার) আপনাদের অনেক আগ্রহের রা...
04/09/2026

BVC – Ariyal Beel to Padma Sunset Odyssey

আসসালামু আলাইকুম বিভিসিয়ান। আগামী ১১/০৯/২০২৬ (শুক্রবার) আপনাদের অনেক আগ্রহের রাইড ইভেন্টের আয়োজন করা হয়েছে। আমাদের রাইড শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনহল থেকে এবং শেষও হবে কার্জনহলে এসে। এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে ২ চাকার বাহন চালানোর যেসব নিয়ম-নীতি / শর্ত আছে সেগুলোর যথাযথ পালন করেই, সকল বিভিসি মেম্বারদের রাইড সম্পন্ন করতে হবে।

সেতু বিভাগের বিজ্ঞপ্তি এবং বাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর জন্য ৬টি শর্ত রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো।

শর্তসমুহঃ

১। নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু এবং এক্সপ্রেসওয়েতে চলতে হবে।

২। নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন দিয়ে চলাচল করতে হবে।

৩। কোনো অবস্থাতেই সেতুতে লেন পরিবর্তন বা ওভারটেক করা যাবে না।

৪। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।
যেমন - গ্লাভস, সেফটি গিয়ার, সম্পুর্ন পা ঢাকা জুতো।

৫। কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।

৬। চালকসহ সর্বোচ্চ ২ জন মোটরসাইকেলে চড়তে পারবে।

উপরোক্ত কোনো নিয়ম / শর্ত লংঘন করা যাবে না।

এবার আসি রাইডের কথায়। যেহেতু এটা একটা প্রি-রেজিট্রেশন ইভেন্ট তাই বিকাশে জনপ্রতি ৬০০/- করে রেজিষ্ট্রেশন ফি প্রদান, ইভেন্টে Going এবং একই নম্বরে WhatsApp এ বিকাশের স্ক্রিনশট প্রেরণ করে আপনার আসন সংরক্ষিত করতে হবে। উল্লেখ্য শুধুমাত্র বিভিসিকে ভালবাসেন এমন প্রথম রেজিস্ট্রেশনকারী ১০০ জন বিভিসিয়ান এই ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আসন সংখ্যা এবার আসলেও সীমিত করা হয়েছে। রাইডের আয়োজন ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার সুবিধার্থে।

আমরা রাইড শুরু করবো কার্জন হলের সামনে থেকে। হানিফ উড়ালসড়ক দিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে আমরা গার্ডেন রেস্তোরাঁ, শ্রীনগর, মুন্সীগঞ্জ এ থামব। এখানে আমরা সবাই চা-সিংগাড়া খেয়ে একটু ফ্রেশ হয়ে আড়িয়াল বিলে নৌভ্রমণ করবো। জুম্মার নামাজ আদায় করতে বোট একটা সুবিধাজনক ঘাটে ভিড়ানো হবে। নামাজ শেষে আমরা সবাই বোটেই দুপুরের খাবার গ্রহন করবো। আড়িয়াল বিলের শরৎের সৌন্দর্য উপভোগ শেষে আমরা ফিরে আসবো গার্ডেন রেস্তোরাঁয় এবং আমাদের স্কুটার নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য পদ্মা সেতু ও পদ্মা পাড়ের বৈকালিক অপরূপ সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে রওয়ানা দিবো। পদ্মা সেতু পার হয়ে চলে যাবো পদ্মা পাড়ে যেখানে Padma AWT Rest House। পদ্মা পাড়ের পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করবো, আড্ডা দিবো, গল্প করবো, ছবি তুলবো পাশাপাশি চা, কফি ইত্যাদি যে যার নিজ খরচে আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্টের Padma AWT Rest House এর রেস্তোরাতে খেতে পারবো। নিরাপদে ফিরে আসার জন‍্য সবাই এক সাথে গোধূলি শুরুর পূর্বেই ঠিক ০৫:৩০ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। অতপরঃ কার্জন হলের সামনে এসে আমাদের রাইড শেষ করবো।

ইভেন্ট ডিটেইলসঃ-

মিট আপ পয়েন্টঃ- কার্জন হলের সামনে।

রিপোর্টংঃ- সকাল ০৮:৩০ থেকে ০৮:৪৫ মিনিট।

রাইড শুরুঃ- সকাল ঠিক ০৯:০০ মিনিটে।

টোল খরচঃ- ২৬০/- টাকা। যাওয়া + ফেরত আসা।
( খরচ যার যার নিজের বহন করতে হবে )

রেজিষ্ট্রেশন ফিঃ ৬০০/- জনপ্রতি।
WhatsApp এবং বিকাশ পার্সোনাল নম্বরঃ ০১৭৫০-০৫৫০২৩ - হক এনাম।
( দুপুরের খাবার + আড়িয়াল বিল বোট ভাড়া বাবদ )
বাহনের ফুয়েলঃ- ফুয়েল ট্যাংক ভর্তি করে আসবেন। যাওয়ার সময় কোন প্রকার তেলের ⛽ বিরতি নেই।

বিঃদ্রঃ যারা হাইওয়েতে অভ্যস্ত শুধুমাত্র তাদেরকেই ইভেন্ট রেজিষ্ট্রেশনের জন্য অনুরোধ রইল। আমরা কেউ-ই চাইনা অপ্রত্যাশিত কোন ঘটনার সম্মুখীন হতে।

ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ভেসপার যত্ন নিন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

⚠️ Disclaimer / দায়বদ্ধতা

এই রাইডে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছায় এবং **নিজ দায়িত্বে** করতে হবে। প্রত্যেক রাইডার তার নিজের নিরাপত্তা, বাইক, ট্রাফিক আইন মেনে চলা এবং যেকোনো দুর্ঘটনা, আঘাত বা ক্ষয়ক্ষতির জন্য নিজেই দায়ী থাকবেন।

**Bangladesh Vespa Community (BVC) , আয়োজক, রাইড লিডার বা সংশ্লিষ্ট কেউ কোনো ব্যক্তিগত দুর্ঘটনা, আঘাত, ক্ষয়ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী থাকবে না।**

Event-এ **Going/Interested/Consent** প্রদান করা এবং রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি উপরোক্ত বিষয়গুলো পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে।

*** যে কোনো অনিবার্য কারনে তারিখ বা যে কোনো কিছু পরিবর্তন করা হতে পারে***

আমাদের BVC এর Super Heroes যাদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় B...
02/09/2026

আমাদের BVC এর Super Heroes

যাদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও নিঃস্বার্থ সহযোগিতায় প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় BVC Bangladesh Vespa Community।

বন্যার ভয়াবহ সময়ে নিজেদের কথা না ভেবে দিন-রাত মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের BVCian রা।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় আমরা ফেনী ও নোয়াখালীতে মানুষের জন্য প্রয়োজনীয় উপহার ও সহায়তা নিয়ে ছুটে গিয়েছিলাম।

আমরা শুধু বাইক নিয়ে রাইড করতে আসিনি
আমরা সমাজকে কিছু দিতে এসেছি।

নতুন কিছু শিখতে
সমাজকে কিছু দিতে
ব্যতিক্রমী কিছু করতে
আত্মবিশ্বাসী হতে
নতুন বন্ধু তৈরি করতে
মানুষের পাশে দাঁড়াতে

BVC মানে শুধু একটি কমিউনিটি নয়
BVC মানে ভালোবাসা, বন্ধুত্ব, মানবিকতা ও মানুষের জন্য কিছু করার অঙ্গীকার।

যারা নীরবে কাজ করে যাচ্ছেন, আপনারাই আমাদের Super Heroes।

Respect All BVC Members
Bangladesh Vespa Community (BVC)

01/09/2026

গাড়িগুলো আর থাকবে না দুই বছর পর'

হাজারো মানুষের মুখে একটু হাসি ফোটানোর এই সুন্দর পথচলায় পাশে ছিল ভালোবাসার BVCian  Bangladesh Vespa Community এর সকল নিব...
01/09/2026

হাজারো মানুষের মুখে একটু হাসি ফোটানোর এই সুন্দর পথচলায় পাশে ছিল ভালোবাসার BVCian Bangladesh Vespa Community এর সকল নিবেদিতপ্রাণ সদস্য।

সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু সুন্দর স্মৃতি থেকে যায় আজীবন।
জীবন চলার প্রতিটি মুহূর্তে সেই স্মৃতিগুলোই কখনো হাসায়, কখনো আবেগী করে তোলে।

সুজন ভাই, আপনার মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আমাদের জন্য গর্বের।
মানুষের জন্য কিছু করার আনন্দই আলাদা।

আজ শুধু পুরোনো সেই দিনগুলোর কথা মনে পড়ছে…
সময় চলে যাবে, স্মৃতিগুলো থেকে যাবে।

Respect All BVC Members 🙏🏻
With Md Didarul Islam SujanVw ❤️

🇧🇩

৩০ আগস্ট ২০২৪  পুরোনো স্মৃতিবন্যায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ভেস্পা কমিউনিটি (BVC) এর পক্ষ থেকে আ...
01/09/2026

৩০ আগস্ট ২০২৪ পুরোনো স্মৃতি

বন্যায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ভেস্পা কমিউনিটি (BVC) এর পক্ষ থেকে আমরা যে উপহার ও ত্রাণসামগ্রী নিয়ে এসেছিলাম, সেগুলোর কার্যক্রম বেগমগঞ্জ, হাজীপুর, নোয়াখালী এলাকায় শুরু হয়ে গিয়েছিল।

সেদিনের সেই মানবিক উদ্যোগ, মানুষের মুখের হাসি আর ভালোবাসার মুহূর্তগুলো আজও মনে পড়ে।

আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যেন অসহায় মানুষের কিছুটা হলেও উপকারে আসে—এই ছিল আমাদের উদ্দেশ্য।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।
মানুষ মানুষের জন্য।

পুরোনো স্মৃতি | BVC Humanitarian Activity

#পুরোনো_স্মৃতি 🇧🇩

31/08/2026

ইউরোপে যে বাইক চালাবেন ঠিক সেটাই পাবেন বাংলাদেশে| CFMoto Bikes |VOVO | EkhonTV

30/08/2026

গাজীপুরে এক হৃদয়বিদারক যাত্রা…

প্রিয় একজনকে হারানোর শোকে কাতর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাতে গিয়েছিলাম।
শোকাহত পরিবারের পাশে কিছুটা সময় কাটিয়ে, মনটা ভারী নিয়েই আবার স্কুটার নিয়ে ফিরে আসা।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তা Abdul Quayum ভাইয়ের প্রিয় পুত্রের অকাল মৃত্যুতে বাংলাদেশ ভেস্পা কমিউনিটি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।এই কঠিন স...
30/08/2026

শোকবার্তা

Abdul Quayum ভাইয়ের প্রিয় পুত্রের অকাল মৃত্যুতে বাংলাদেশ ভেস্পা কমিউনিটি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে Bangladesh Vespa Community (BVC) এর পক্ষ থেকে আমরা তাদের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছি।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও সাহস দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Bangladesh Vespa Community (BVC)

Address

71-72 Red Crescent/Borak Tower, Eskaton Garden. Ground And First Floor. , Bangladesh
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Vespa Community - BVC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share