Al Aqsa Tech Info

Al Aqsa Tech Info “Al Aqsa Tech Info” is a media & news company that provide real time science & technology info.

04/07/2026

আলহামদুলিল্লাহ, আমরা Al Aqsa Computers ই-কমার্স সাইটটি মূল সার্ভারের সাথে সফলভাবে সংযুক্ত করতে পেরেছি। আমাদের ই-কমার্স সাইটের কাজ এখনো চলমান রয়েছে। ই-কমার্স সাইটের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঘোষণার মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ততদিনে আল আকসা কম্পিউটার্সের সাথেই যুক্ত থাকুন।

Alhamdulillah, we have successfully connected the Al Aqsa Computers e-commerce site to the main server. The work on our e-commerce site is still ongoing. Everyone will be informed through announcement, once the construction process of our e-commerce site has been completed, Insha'Allah. Until then, stay connected with Al Aqsa Computers.

Follow > Jahidur Rahman | One Islam Zone

👇
11/06/2026

👇

✳️ আপনার প্রযুক্তিপণ্য জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে না তো?

মানবজীবনে প্রযুক্তিপণ্যের গুরুত্ব ও ব্যবহার অপরিসীম। প্রতিটি মূহুর্তেই আমরা কোনো না কোনো কাজে প্রযুক্তিপণ্য ব্যবহার করি, যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ, গতিশীল এবং আরামদায়ক করেছে। বর্তমানে প্রযুক্তিপণ্যের ব্যবহার ছাড়া পুরো বিশ্বের সাথে তালমিলিয়ে চলা একরকম প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়েই আমাদের অনেককেই প্রযুক্তিপণ্য ব্যবহার করতে হয়।

প্রযুক্তিপণ্যের ব্যবহারে যেমন অনেক ভালো দিক রয়েছে, তেমনি বহু খারাপ দিকও রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন প্রযুক্তিপণ্য (যেমন- কম্পিউটার, মোবাইলফোন, ক্যামেরা, ইন্টারনেট পরিষেবা) ব্যবহার করে হালালভাবে ব্যবসা পরিচালনা করছে, যা ইসলামে সৎকর্ম হিসেবে পরিগণিত হয়। সৎকাজে প্রযুক্তিপণ্যের ব্যবহারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং সৎকাজের প্রতি ইসলামে উৎসাহিত করা হয়েছে।

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে আমরা মানবকল্যাণে ভূমিকা রাখতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেটের মাধ্যমে হালাল ব্যবসার প্রচার-প্রচারণা, বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কুরআন, হাদিস ও ইসলামি জ্ঞান চর্চা করা এবং চিকিৎসা বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণায় মানুষের কষ্ট লাঘবে প্রযুক্তিকে কাজে লাগানো, সবই সৎকাজের অন্তর্ভুক্ত যদি তা শরীয়াহর নির্দেশিত নীতি ও পর্দা মেনে পরিচালিত হয়।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বহুমানুষ প্রযুক্তির ইতিবাচক ব্যবহার না করে মন্দ কাজে ব্যবহার করছে, যা মানব সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। ইন্টারনেট ব্যবহার করে অনেকেই জেনে অথবা না জেনে খারাপ ও অশ্লীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, যা মানব সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। প্রযুক্তিপণ্য ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর প্রচার, গুজব রটানো, মানুষকে হয়রানি করা, উসকানি বা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সাইবার অপরাধ ও হ্যাকিং, অনলাইন প্রতারণা এবং অশ্লীলতা ও পর্নোগ্রাফির মতো কুরুচিপূর্ণ গর্হিত কাজের ব্যাপক প্রসার লক্ষ্য করা যাচ্ছে, যা মানব সমাজে নিশ্চিতভাবেই নেতিবাচক প্রভাব ফেলছে।

আমাদের মনে রাখা উচিত যে, প্রযুক্তির নেতিবাচক ও কুরুচিপূর্ণ ব্যবহারে নৈতিক, মানসিক, শারিরীক ও আর্থিকভাবে ক্ষয়-ক্ষতি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের সীমানা ছাড়িয়ে পুরো পৃথিবীতেই তার ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আপনার মাউসের এক ক্লিকেই হয়তো কোটি কোটি মানুষ অশ্লীলতা ও পর্নোগ্রাফির সাগরে হারিয়ে যাতে পারে, যার বোঝা বহন করার ক্ষমতা হয়তো আপনার নেই। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া আপনার একটি মিথ্যা সংবাদ কিংবা গুজব কোটি কোটি মানুষের ক্ষতির কারণ হতে পারে, যা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট ।

মনে রাখবেন, আমাদের প্রতিটি ছোট-বড় কাজের হিসাব লিপিবদ্ধ করা হচ্ছে, হোক সেটা সৎকর্ম কিংবা মন্দকর্ম। আমাদের সামনে রয়েছে মহা হিসাব দিবস, যেদিন আল্লাহ তা’আলা আমাদের প্রতিটি কর্মের হিসাব নিবেন যা সুনিশ্চিত। প্রযুক্তির ব্যবহার কোনোভাবেই যেন আমাদের প্রতারিত করতে না পারে এবং আল্লাহর দিক থেকে গাফেল করতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। প্রযুক্তিপণ্য যেন কোনোভাবেই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয় তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

One Islam Zone | Jahidur Rahman | Al Aqsa Tech Info

06/06/2026

✳️ ARM based architecture কি?

Arm (যার পূর্ণরূপ Advanced RISC Machine বা পূর্বে Acorn RISC Machine) হলো একটি বিশেষ ধরনের প্রসেসর বা সিপিইউ আর্কিটেকচার, যা তার অসাধারণ শক্তি দক্ষতা (energy efficiency), কম বিদ্যুৎ খরচ এবং কম তাপ উৎপাদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এতে জটিল নির্দেশের পরিবর্তে সহজ ও দ্রুত নির্দেশ ব্যবহার করা হয়।

⚙️ মূল কার্যপদ্ধতিঃ
◼️ RISC ডিজাইন: এটি Reduced Instruction Set Computing (RISC) নীতির ওপর ভিত্তি করে তৈরি। এর মানে হলো প্রসেসরটি জটিল কমান্ডের বদলে খুব সাধারণ ও কম নির্দেশ নিয়ে কাজ করে, যা দ্রুত ও দক্ষতার সাথে সম্পন্ন হয়। ফলে কম বিদ্যুৎ খরচ এবং কম তাপ উৎপাদন হয়। এতে করে ল্যাপটপ কিংবা মোবাইল ডিভাইসে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এবং কাজের গতিও অনেক বেশি হয়।

◼️ লাইসেন্সিং মডেল: সফটওয়্যার বা চিপ প্রস্তুতকারক কোম্পানি যেমন ARM নিজে চিপ তৈরি করে না, বরং এর নকশা বা আর্কিটেকচার অন্যান্য কোম্পানিকে (যেমন Apple, Qualcomm, MediaTek) লাইসেন্স দেয়।

📱 কোথায় ব্যবহৃত হয়?
◼️ মোবাইল ও ট্যাবলেট: বিশ্বের প্রায় সব স্মার্টফোন এবং ট্যাবলেটে এআরএম আর্কিটেকচার ব্যবহৃত হয়।

◼️ ল্যাপটপ ও ডেস্কটপ: অ্যাপলের নিজস্ব Silicon চিপ (M-সিরিজ) এবং উইন্ডোজের কিছু নতুন পিসিতে এখন ARM প্রসেসর ব্যবহৃত হচ্ছে।

◼️ অন্যান্য: স্মার্ট টিভি, স্মার্টওয়াচ, আইওটি (IoT) ডিভাইস এবং বিভিন্ন এমবেডেড সিস্টেমে এর ব্যাপক ব্যবহার রয়েছে।

✳️ চিপনির্মাতা কোম্পানীগুলো কেনো ARM based architecture এর দিকে ঝুঁকছে?

চিপনির্মাতারা এর অসাধারণ বিদ্যুৎ সাশ্রয়, কম তাপ উৎপাদন এবং উচ্চ কার্যক্ষমতা (Performance-per-watt)-এর জন্য এই আর্কিটেকচারের দিকে ঝুঁকছেন। তাছাড়া, ARM-এর লাইসেন্সিং মডেলে নিজস্ব চিপ ডিজাইন ও কাস্টমাইজেশন করা সহজ, যা দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ কমায়। মূলত, এসব কারণেই চিপনির্মাতারা এই আর্কিটেকচারের দিকে ঝুঁকে পড়ছেন।



Jahidur Rahman | Al Aqsa Tech Info

03/06/2026

এনভিডিয়া (NVIDIA) এবং মিডিয়াটেক (MediaTek) যৌথভাবে NVIDIA RTX Spark নামে একটি শক্তিশালী Superchip বাজারে নিয়ে আসছে, যা মূলত ট্রেডিশনাল Intel এবং AMD chip-এর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। চলতি বছরেই NVIDIA RTX Spark চালিত ছোট আকারের Mini PC ও laptop বাজারে পাওয়া যাবে।

✳️ NVIDIA RTX Spark আসলে কি?

NVIDIA RTX Spark হলো উইন্ডোজ পার্সোনাল কম্পিউটারের (PC) জন্য এনভিডিয়া (NVIDIA) এবং মিডিয়াটেকের (MediaTek) যৌথভাবে তৈরি করা একটি শক্তিশালী সিস্টেম-অন-এ-চিপ (SoC)। এটি পিসির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রাফিক্স ও গেমিংয়ের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি মূলত অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পূর্ণ CPU এবং dedicated GPU-এর সমন্বিত রূপ।

এটি ম্যাকবুকের মতো স্লিম ও ব্যাটারি-সাশ্রয়ী ল্যাপটপ বা ছোট আকারের ডেস্কটপে সুপারকম্পিউটারের মতো পারফরম্যান্স দিতে সক্ষম।

✳️ এর মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:

◼️ আর্কিটেকচার ও প্রসেসর: এই চিপটিতে রয়েছে ২০-কোরের ARM সিপিইউ (CPU) এবং শক্তিশালী ব্ল্যাকওয়েল (Blackwell) আর্কিটেকচারের জিপিইউ (GPU), যা এনভি-লিংক (NVLink) এর মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত।

◼️ প্রচুর মেমোরি: এতে সর্বোচ্চ ১২৮ জিবি (128GB) ইউনিফায়েড LPDDR5X মেমোরি ব্যবহার করার সুবিধা রয়েছে।

◼️ দুর্দান্ত এআই ক্ষমতা: চিপটিতে ৬,১৪৪ টি কুডা (CUDA) কোর রয়েছে, যা ১ পেটাফ্লপ (1 petaflop) পর্যন্ত এআই পারফরম্যান্স প্রদান করতে পারে।

◼️ লোকাল এআই প্রসেসিং: এটি ক্লাউডের ওপর নির্ভর না করে, পিসিতে লোকালভাবেই বৃহৎ আকারের এআই মডেল চালাতে সক্ষম।

◼️ ডিভাইস: স্লিম ল্যাপটপ এবং ছোট আকারের মিনি-ডেস্কটপে এই সুপারচিপ ব্যবহার করা হবে।

কেন এটি গুরুত্বপূর্ণ?এনভিডিয়ার এই চিপটি মূলত পার্সোনাল কম্পিউটারে এআই এজেন্টের যুগ শুরু করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ল্যাপটপ বা ছোট ডেস্কটপেই ভারী ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং, ট্রিপল-এ (AAA) গেম খেলা এবং বিশাল এআই মডেল পরিচালনা করা সম্ভব। মাইক্রোসফট (Microsoft)-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নির্বিঘ্নে কাজ করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

🔗 Full Spec > https://www.mediatek.com/products/personal-computing/nvidia-rtx-spark

31/05/2026

🖥️ কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা দেখা দিলে করণীয় কি?

কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা দেখা দিলে ঘাবড়ে না গিয়ে তাৎক্ষণিকভাবে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। এরপর র‍্যাম (RAM) ও ক্যাবলগুলো ঠিকমতো সংযুক্ত আছে কি না তা পরীক্ষা করুন। ছোটখাটো সমস্যা নিজে সমাধান করা গেলেও, মাদারবোর্ডের জটিল ইলেকট্রনিক ত্রুটির জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান বা সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়া উচিত।

✳️ প্রাথমিক করণীয় ও লক্ষণসমূহঃ
মাদারবোর্ডের সমস্যা চিহ্নিত করতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

◼️ সংযোগ পরীক্ষা করুন: কম্পিউটার অন না হলে মাদারবোর্ডের পাওয়ার ক্যাবল, র‍্যাম ও প্রসেসর ফ্যান ঠিকমতো লাগানো আছে কি না তা পরীক্ষা করুন। অনেক সময় আলগা সংযোগের কারণে মাদারবোর্ড কাজ করে না।

◼️ র‍্যাম (RAM) চেক করুন: একাধিক র‍্যাম থাকলে একটি খুলে অন্যটি দিয়ে চেক করুন। র‍্যামের স্লট পরিবর্তন করেও দেখতে পারেন।

◼️ ক্যাপাসিটর পরীক্ষা করুন: মাদারবোর্ডের ক্যাপাসিটরগুলো ফুলে আছে কি না বা কোনো পোড়া গন্ধ আছে কি না খেয়াল করুন। এমনটি হলে মাদারবোর্ডটি বিকল হওয়ার সম্ভাবনা থাকে।

◼️ মাদারবোর্ডের ব্যাটারি রিসেট: বায়োস (BIOS) সংক্রান্ত সমস্যা হলে মাদারবোর্ডের ছোট CMOS ব্যাটারিটি খুলে কিছুক্ষণ রেখে আবার লাগিয়ে দেখতে পারেন।

✳️ কখন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন?
◼️ পাওয়ার বাটন চাপার পরেও কম্পিউটার চালু না হলে বা ফ্যান না ঘুরলে।

◼️ স্ক্রিনে কোনো ডিসপ্লে না এলে।

◼️ ঘন ঘন blue screen (BSOD) error দিলে বা কম্পিউটার নিজে নিজে রিস্টার্ট হলে।

◼️ ইউএসবি (USB) পোর্ট, সাউন্ড পোর্ট বা অন্য কোনো ডিভাইস কাজ না করলে।

কম্পিউটার হার্ডওয়্যারের কাজগুলো বেশ জটিল। মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য স্থানীয় অভিজ্ঞ টেকনিশিয়ান বা নির্ভরযোগ্য কম্পিউটার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।



One Islam Zone | Al Aqsa Tech Info

🤲📿
22/05/2026

🤲📿

হে মুমিনগণ, যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। (সূরা আল জুমু'আ । আয়াত ০৯)

O BELIEVERS! WHEN THE CALL TO PRAYER IS MADE ON FRIDAY, THEN PROCEED ˹DILIGENTLY˺ TO THE REMEMBRANCE OF ALLAH AND LEAVE OFF ˹YOUR˺ BUSINESS. THAT IS BEST FOR YOU, IF ONLY YOU KNEW. (SURAH AL JUMU'AH । VERSE 09)

🤲🕒

Al Aqsa Computers | Jahidur Rahman

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Aqsa Tech Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share