Bangla Daily

Bangla Daily Verified News | Breaking Updates | Political Insights | Election Intelligence

21/08/2026

“রবিউল আলম একজন খুনের মামলার আসামি হয়েও কীভাবে সড়কমন্ত্রী হন? এটা বিএনপির জন্য লজ্জার।”

— ড. দিলারা চৌধুরী

19/08/2026

২৬ জুন ২০২৫ঃ সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে এমপিরা স্বাধীনভাবে ভোট দেবেন।"

৩০ এপ্রিল ২০২৬ঃ সংসদে দাঁড়িয়ে তিনিই বললেন, নির্বাচন যেন আটকে না যায়, সে জন্য বিএনপি অনেক বিষয়ে “আপস” করে জুলাই সনদে স্বাক্ষর করেছিল।

৫ আগস্ট ২০২৬ঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বললেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সেই স্বাধীন ভোটের সুযোগ নেই।

২০ আগস্ট ২০২৬ঃ এখন নিজেদের রাষ্ট্রপতি নির্বাচনের সময় সেই জুলাই সনদের পদ্ধতিই কার্যকর হলো না। গোপন ব্যালটে স্বাধীন ভোট নয়, ৭০ অনুচ্ছেদের দলীয় বাধ্যবাধকতাই থাকছে।

তাহলে প্রশ্নটা সহজ
জুলাই সনদ কি শুধু নির্বাচন পর্যন্তই প্রয়োজন ছিল? ক্ষমতায় যাওয়ার আগে সংস্কার, আর ক্ষমতায় গিয়ে “পরে করব”?

17/08/2026

এস আলমের জমির পাহারায় বিএনপির মন্ত্রি সালাহউদ্দিন আহমেদের নাম আসছে কেন?

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সরকারি জমি নিয়ে আবারও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শত শত কোটি টাকা মূল্যের এই জমিতে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে এবং সেখানে অবস্থান নেওয়া কয়েকজন নিজেদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের লোক বলে পরিচয় দিচ্ছেন।

অভিযোগ কতটা সত্য, সেটার তদন্ত হওয়া দরকার। কারণ জমিটি যদি সরকারি হয়, তাহলে সেখানে এস আলমের মার্কেট করার প্রশ্নই আসে কীভাবে?

আর সালাহউদ্দিন আহমেদের নাম আসায় প্রশ্নটা আরও বড় হয়।

৫ আগস্টের পর দেশে ফিরে এস আলম গ্রুপের গাড়িতে কক্সবাজার থেকে পেকুয়ায় গিয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ। সেই ঘটনা তখন দেশজুড়ে আলোচনায় এসেছিল।

এখন আবার এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা জমির ঘটনায় তাঁর নাম ব্যবহার করা হচ্ছে।

এস আলমের সঙ্গে এই জমির সম্পর্ক কী?

যারা নিজেদের সালাহউদ্দিন আহমেদের লোক পরিচয় দিচ্ছেন তারা কারা?

সরকারি জমিতে মার্কেট করার সুযোগই বা কে দিচ্ছে?

মানুষ এসব প্রশ্নের পরিষ্কার উত্তর চায়।

সরকারের কাছে অনুরোধ, জমির মালিকানা, দখল এবং এর পেছনে কারা আছে সবকিছু তদন্ত করে প্রকাশ করা হোক। সরকারি সম্পত্তি হলে সেটি কোনো ব্যবসায়ী কিংবা রাজনৈতিক প্রভাবশালীর সম্পত্তি হতে পারে না।

চাঁদার ভাগ নিয়ে সংঘর্ষ। প্রাণ গেল একজনের।সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রদল ও যুবদল-সংশ...
16/08/2026

চাঁদার ভাগ নিয়ে সংঘর্ষ। প্রাণ গেল একজনের।

সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রদল ও যুবদল-সংশ্লিষ্ট দুই পক্ষের সংঘর্ষের অভিযোগ উঠেছে। নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য মিতুল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র চাঁদার ভাগাভাগির কথা বললেও পুলিশ প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কথা বলছে। (NPB)

চাঁদাবাজি এখন আর শুধু মানুষের পকেট কাটছে না।
চাঁদার ভাগ নিয়ে নিজেদের মধ্যেই প্রাণ যাচ্ছে।

এই রাজনীতি আর কত?

12/08/2026

“চাল, ডাল, বিদ্যুৎতের দাম কী অবস্থায় পৌঁছেছে, আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে জানেন। এই যদি অবস্থা হয়, তাহলে এভাবে কি দেশ চলতে পারে? দেশের মানুষ কি এভাবে চলতে পারে? পারে না।”
-তারেক রহমান, ২০২৩

সময় বদলেছে। আজ তিনি নিজেই প্রধানমন্ত্রী, সরকার পরিচালনার দায়িত্ব এখন তাঁর হাতে।

কিন্তু যে প্রশ্ন তিনি তখন করেছিলেন, আজ সেই প্রশ্নই যেন ফিরে আসছে তাঁর সরকারের দিকে।

দেশজুড়ে লোডশেডিংয়ে জনজীবন ও কৃষি-শিল্পে ভোগান্তির খবর আসছে। জুন মাসে অস্বাভাবিক বেশি বিদ্যুৎ বিলের অভিযোগ এতটাই বেড়েছিল যে বিদ্যুৎ বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে বিতরণ কোম্পানিগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হয়েছে। নিত্যপণ্যের উচ্চ দাম ও জীবনযাত্রার ব্যয়ের চাপও সাধারণ মানুষের উদ্বেগের বড় জায়গা হয়ে আছে।

তাই ২০২৩ সালে তারেক রহমানের করা প্রশ্নটাই আজ আবার তাঁকেই করা যায়

এই যদি অবস্থা হয়, তাহলে এভাবে কি দেশ চলতে পারে? দেশের মানুষ কি এভাবে চলতে পারে?

12/08/2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিনের ছেলে।
কমিশনঃ ৪,০০,০০,০০,০০,০০০ × ৫% = ২০,০০,০০,০০,০০০ টাকা?
Check Comment🫥

নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়া এই জুলাই বিপ্লব সম্ভব হতো না। মহান আল্লাহ তায়ালা আপনাকে এ দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। ...
07/08/2026

নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়া এই জুলাই বিপ্লব সম্ভব হতো না। মহান আল্লাহ তায়ালা আপনাকে এ দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমিন।
~নাহিদ ইসলাম

07/08/2026

কেউ কেউ ভিডিওটিকে AI-নির্মিত বলে দাবি করলেও, ভিডিওতে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বিএনপি কর্মীদের কৌশলে চাঁদাবাজি করতে বলছেন—এমনটাই শোনা যায়। তবে এ বিষয়ে বিভিন্ন ধরনের দাবি রয়েছে।

06/08/2026

নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে খালেদ মহিউদ্দিন যে। মন্তব্য করলেন!

06/08/2026

"বিদ্যুৎ দে,
গ্যাস দে,
পানি দে,
নইলে গদি ছেড়ে দে"

-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2023

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share