Nationalist Pinnacle

Nationalist Pinnacle Promoting patriotic values and liberal democracy for a stronger nation.

ছোটবেলা থেকেই রাজনীতি মানেই ছিল একটাই নাম, বিএনপি। ঘরের ভেতর, আত্মীয়তার আড্ডায়, গ্রামের গল্পে ,একটা প্রতীক- ধানের শীষ, এ...
14/02/2026

ছোটবেলা থেকেই রাজনীতি মানেই ছিল একটাই নাম, বিএনপি। ঘরের ভেতর, আত্মীয়তার আড্ডায়, গ্রামের গল্পে ,একটা প্রতীক- ধানের শীষ, একটা স্লোগান- বাংলাদেশ জিন্দাবাদ, একটা আবেগ বারবার ফিরে আসত। তখন রাজনীতির গভীরতা বুঝতাম না, কিন্তু বুঝতাম কারও চোখের ভেতরের আগুন, কারও কণ্ঠের দৃঢ়তা, কারও নীরব সহ্যশক্তি।

৯ বছর ধরে খুব কাছ থেকে দেখেছি সময়ের কঠিন রূপ। দেখেছি মামলার কাগজ হাতে আদালতের সিঁড়ি ভাঙতে, পরিচিত মানুষদের দেখেছি রাতের অকারণ ভীতি, হঠাৎ হামলার খবর, অপমানের হাসি, ট্রলের বিষ, মৃত্যুঝুঁকি। অনেকের মুখে কষ্টের রেখা ছিল, তবু অদ্ভুত এক স্থিরতা, যেন বিশ্বাসটাই ছিল তাদের সবচেয়ে বড় আশ্রয়।

দিন যত গড়িয়েছে, আমি তত পড়েছি, জেনেছি, দেখেছি ,তৃণমূলের ছোট ছোট মিটিং থেকে শুরু করে জাতীয় মঞ্চ, এমনকি প্রবাসের জমায়েতেও। গ্রামের তৃণমূলের রাজনীতি হতে জাতীয় পর্যায়ের হাই কমান্ড কিভাবে কাজ করে নিজ চোখে দেখেছি, দেশনায়ক তারেক রহমানের সাথে শতবার একসাথে বসেছি ও চলেছি বিলেতে । বুঝেছি, একটা দলের নামের চেয়ে বড় ছিল মানুষের স্মৃতি, ত্যাগ আর এক ধরনের একাত্মতা। সেই একাত্মতাই ধীরে ধীরে আমার ভেতর ভালোবাসা, মায়া আর শ্রদ্ধা হয়ে জমা হয়েছে।

আজ যখন শুনি জন রায়ে ৭৩শতাংশ ভোটের ম্যান্ডেট নিয়ে বিজয়ের কথা, তখন উল্লাসের চেয়ে বেশি ভেসে আসে স্মৃতি। শৈশবের সেই স্লোগান “বাংলাদেশের মানচিত্রে বিএনপি আছে মিশে” হঠাৎ যেন বাস্তবের আলো-ছায়ায় স্পষ্ট হয়ে ওঠে। মনে পড়ে যায় জিয়াউর রহমান এর নাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় উপস্থিতি, আর দেশনায়ক তারেক রহমান-এর উচ্চারিত প্রত্যয়ের কথা, কিন্তু সেসবও আজ ইতিহাসের অংশ হয়ে আমার কাছে মূলত স্মৃতির ফ্রেম।

সবচেয়ে দুর্যোগপূর্ণ সময়ে, যখন লোভ ছিল, অফার ছিল, ভয় ছিল, হেনস্তা ছিল, তখন বিএনপিতে এসেছি, তখন যারা ছায়ার মতো পাশে ছিল, তাদের কথা আজ বেশি মনে পড়ে। দেখেছি স্রোতের বিপরীতে থেকে, আত্মপ্রচার না করে, সোশ্যাল মিডিয়া ভিত্তিক রাজনীতি বাদেও কিভাবে দল করা যায়, গণতন্ত্রের জন্য সংগ্রাম করা যায়। সুদিনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি নেওয়ার চেয়ে কঠিন ছিল দুর্দিনে পাশে থাকা। সেই পথ চলার অভিজ্ঞতাই আজকের এই প্রশান্তির মূল।

এই বিজয়ে উল্লাসের চেয়ে আবেগ বেশি। কারণ এটি শুধু ফলাফলের গল্প নয়, এটি সময়ের গল্প, অপেক্ষার, ধৈর্যের, বিশ্বাসের।

চাওয়ার কিছু নেই ,শুধু চাই দেশটা উদার গণতান্ত্রিক থাকুক, নিরাপদ থাকুক, মানুষের স্বপ্ন বেঁচে থাকুক।

আর যদি কখনও আবার আকাশ মেঘলা হয়, যদি আবার দুর্দিন নামে, তবে স্মৃতির সেই পথ ধরেই হয়তো আবার ফিরে আসব বিএনপির পতাকা হাতে। আমার জীবনে একটাই রাজনৈতিক দল ছিলো, আছে এবং আজীবন থাকবে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

এই মুহূর্তে শুধু শান্তি।
শুধু প্রশান্তি, আর অনেক লম্বা বিশ্রাম।

আবার বহু বছর রাজনৈতিক ময়দানে দেখা হবে কমরেডদের সাথে।

11/02/2026

ভোট দিবেন কিসে? ধানের শীষে

09/02/2026

আর মাত্র ৩ দিন, ধানের শীষে ভোট দিন।

08/02/2026
31/01/2026

দেশনায়ক তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে আমাদের জাতীয়তাবাদী তরুনদের করনীয়।

Address

Dhanmondi
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nationalist Pinnacle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category