M TV News

M TV News এম এম জসিম উদ্দিন
Channel 9
শরীয়তপুর জেলা প্রতিনিধি
যোগাযোগ করুন-01878207995

ভেদরগঞ্জ সাব-রেজিষ্টার অফিস, দলিল লিখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম মোস্তফা, সাধ...
03/09/2026

ভেদরগঞ্জ সাব-রেজিষ্টার অফিস, দলিল লিখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম মোস্তফা, সাধারণ সম্পাদক সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাইজুল ইসলাম সরদার।

#দলিললিখক

এমবিবিএস পাস করলেন চার পরীক্ষায়  গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ভেদরগঞ্জের সুমাইয়া শ্রাবণী সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষার ফলাফলে...
03/09/2026

এমবিবিএস পাস করলেন চার পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ভেদরগঞ্জের সুমাইয়া শ্রাবণী

সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষার ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাজনপুর গ্রামের কৃতি সন্তান সুমাইয়া শ্রাবণী।

তিনি সাজনপুর গ্রামের মরহুম ডা. খলিলুর রহমান মৃধার নাতনী এবং বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শাহজালাল মৃধার জ্যেষ্ঠ কন্যা।

শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন সুমাইয়া শ্রাবণী। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শুরু করেন। সম্প্রতি এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি তার শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।

মেয়ের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে তার পিতা অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আমার মেয়ে সুমাইয়া শ্রাবণী এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যের পেছনে আল্লাহর রহমতের পাশাপাশি মা-বাবা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া রয়েছে। আমরা চাই, সে শুধু একজন দক্ষ চিকিৎসক নয়, বরং একজন সৎ, মানবিক ও আল্লাহভীরু মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুক এবং মানুষের সেবায় তার জ্ঞান ও মেধাকে কাজে লাগাক। মহান আল্লাহ যেন তাকে দ্বীন ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—আমিন।”

সুমাইয়া শ্রাবণী তার এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে ভবিষ্যতে একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে আদর্শ চিকিৎসক হতে চাই। এ লক্ষ্যে সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি।”

তার এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা সুমাইয়া শ্রাবণীর উজ্জ্বল ভবিষ্যৎ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য দোয়া করেছেন।

02/09/2026

শরীয়তপুর-মাদারীপুর সড়কে বাসের ধা'ক্কায় বৃদ্ধের ম'র্মা'ন্তিক মৃ'ত্যু...

তারাবুনিয়ায় দুই এমবিবিএস চিকিৎসক, গর্বিত পরিবার ও উচ্ছ্বসিত এলাকাবাসী।নিউজ ডেস্ক:-শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ত...
02/09/2026

তারাবুনিয়ায় দুই এমবিবিএস চিকিৎসক, গর্বিত পরিবার ও উচ্ছ্বসিত এলাকাবাসী।

নিউজ ডেস্ক:-

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের তারাবুনিয়া ইউনিয়নে আনন্দের খবর। একই এলাকার দুই মেধাবী সন্তান সদ্য এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছেন। তাদের কৃতিত্বে পরিবার-পরিজনের পাশাপাশি গর্বিত ও উচ্ছ্বসিত এলাকাবাসী।
সদ্য এমবিবিএস পাস করা দুই চিকিৎসক হলেন দক্ষিণ তারাবুনিয়ার শিক্ষক আবুল বাশার চৌধুরীর ছেলে মিনহাজুল আবেদীন চৌধুরী এবং উত্তর তারাবুনিয়ার আব্দুর রহমানের মেয়ে জুলিয়া রহমান।
ছোটবেলা থেকেই বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয় নিয়ে পড়াশোনায় কঠোর পরিশ্রম করে আসছেন তারা।
মিনহাজুল আবেদীন চৌধুরী বিজ্ঞান বিভাগে হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষ করে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মনোয়ারা শিকদার মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকেই সম্প্রতি সফলতার সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।
অপরদিকে, জুলিয়া রহমান আব্বাস আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে চিকিৎসা শিক্ষায় ভর্তি হন শরীয়তপুরের স্বনামধন্য জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে। সেখান থেকে সম্প্রতি কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করেন তিনি।
দুই তরুণ চিকিৎসকের এই সাফল্যে তাদের পরিবারে বইছে আনন্দের জোয়ার। একই সঙ্গে তাদের সাফল্যে গর্বিত তারাবুনিয়ার মানুষ। প্রত্যন্ত চরাঞ্চল থেকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হয়ে ওঠায় স্থানীয়দের মধ্যে তাদের নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতে মিনহাজুল আবেদীন চৌধুরী ও জুলিয়া রহমান চিকিৎসা পেশায় নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তারাবুনিয়ার মুখ উজ্জ্বল করবেন।

01/09/2026

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তে, সখিপুর উপজেলা চেয়ে প্রার্থনা করলেন শরীয়তপুর-২ আসনের এমপি শফিকুর রহমান কিরণ।

01/09/2026

ডা'কা'তি করতে এসে জনতা গনদোলাই দিয়ে পুলিশে সোপর্দ।
তিন ডাকাত আটক।

#নোয়াখালী

01/09/2026

উত্তর তারাবুনিয়ায় ই'য়া'বা সহ আটক ডিলার ও ক্রেতা,স্থানীয়দের হস্তক্ষেপে পুলিশে সোপর্দ।

Courtesy: Nazmul Ahsan

31/08/2026

৭ মাসের শিশুকে বালিশ চা'পা দিয়ে হ'ত্যা'র অভিযোগে মা গ্রে/ফ/তার।

বিস্তারিত :
কুমিল্লার নাঙ্গলকোটে সাত মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, ভোরে শিশুটি কান্না করার একপর্যায়ে তার মা ফাতেমা বেগম জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ফাতেমা গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম জানান, শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

31/08/2026

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরির চরে, সোহেল বেপারীর ১ মাস ১০ দিনের মেয়ে পানিতে পড়ে রহস্যজনক মৃ'ত্যু....

28/08/2026

মৃত্যুর পূর্বে ডিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মনির মাঝি যা বলেছিলেন।

Address

Sakhipur, Shariatpur
Dhaka
SAKHIPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when M TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category