Health Plus

Health Plus ROAD TO HEALTH. ITS A ONLINE PLATFORM

এবার  #সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার  #মাইক্রোপ্লাস্টিকরাজধানী  #ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন...
29/07/2026

এবার #সয়াবিন তেলে মিললো ভয়াবহ মাত্রার #মাইক্রোপ্লাস্টিক
রাজধানী #ঢাকাসহ দেশের বিভিন্ন বড় বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত ও খোলা সয়াবিন তেলে #উদ্বেগজনক হারে ক্ষুদ্র #প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, প্রতি #লিটার তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি প্লাস্টিক কণার সন্ধান পেয়েছেন গবেষকরা। বোতলজাত তেলের চেয়ে #খোলা তেলে দূষণের এই মাত্রা আরও বেশি।
#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ #ইউনিভার্সিটি অব প্রফেশনালসের #বিইউপি এক যৌথ গবেষণায় #জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ #জার্নালঅবফুডকম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এ সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষণার জন্য ঢাকার #তেজগাঁও, #উত্তরা ও #ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন #সুপারশপ এবং খোলা বাজার থেকে সয়াবিন তেলের মোট ৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে আধুনিক #স্পেকট্রোস্কোপিক ও #রাসায়নিক পদ্ধতিতে এগুলো বিশ্লেষণ করা হয়।
★★প্রাপ্ত তথ্যে দেখা যায়, বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের পরিমাণ অন্তত ১.২৪ গুণ বেশি। খোলা তেলে প্রতি লিটারে গড়ে ৫৯ হাজার ৭৭৮টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে তেজগাঁও এলাকা থেকে সংগৃহীত খোলা তেলের নমুনায় প্লাস্টিক কণার উপস্থিতি ছিল সর্বোচ্চ। শিল্পকারখানার আধিক্য, টেক্সটাইল ও প্লাস্টিক কারখানার কাছাকাছি অবস্থান এবং খোলা তেল সংরক্ষণে পাত্রের বারবার ব্যবহারের কারণে এমন দূষণ ঘটছে বলে গবেষকরা মনে করছেন।
★★ #ল্যাবরেটরি বিশ্লেষণে তেলের এসব নমুনায় ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত হয়। এগুলো হলো—লো-ডেনসিটি পলিইথিলিন (এলডিপিই), #হাই-ডেনসিটি পলিইথিলিন (এইচডিপিই), পলিপ্রোপিলিন (পিপি), পলিইথিলিন টেরেফথালেট (পিইটিই), পলিইউরেথেন (পিইউ) ও নাইলন। গবেষকরা জানিয়েছেন, ভোজ্যতেলে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতির বিষয়টি বিশ্বে এবারই প্রথম কোনো গবেষণায় উঠে এসেছে। শনাক্ত হওয়া কণাগুলোর ৮২.৫ শতাংশই আঁশ বা ফাইবারজাতীয়। পাশাপাশি ৫৬.২৯ শতাংশ কণা স্বচ্ছ প্রকৃতির এবং ৩৫.৮৪ শতাংশ কণার আকার ১০১ থেকে ৫০০ মাইক্রোমিটারের মধ্যে।

#চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এসব ক্ষুদ্র কণা মানুষের #পরিপাকতন্ত্রের জটিলতা, #হরমোনের ভারসাম্যহীনতা, #প্রদাহ ও #কোষের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। বিশেষ করে ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে সরাসরি #রক্তে মিশে যাওয়ার ঝুঁকিতে থাকে।
★*★গবেষণা দলটির প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক জানান, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি উদীয়মান #দূষক, যা মানবদেহে #প্রজননতন্ত্র ও #বিপাকীয় ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘প্লাস্টিক পুরোপুরি বর্জন করা এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। তাই প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও রিসাইক্লিংয়ের উন্নয়ন অত্যন্ত জরুরি।’
★★
খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি ধাপে কঠোর নজরদারি, মানসম্মত #ফিল্টারের ব্যবহার এবং খোলা তেল বিক্রির ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন গবেষকরা। দেশে #খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
Health Plus

 #বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি  #টুথপেস্টের  #২৬টিতেই ক্ষতিকর  #মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ ...
26/07/2026

#বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি #টুথপেস্টের #২৬টিতেই ক্ষতিকর #মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা মিলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি #প্লাস্টিকের কণা পাওয়া গেছে ‘ #মেডিপ্লাস ফ্লুরিড জেল’-এ।

পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ★এসডো★ দীর্ঘ ১ বছর ধরে গবেষণা চালিয়ে রোববার (২৬ জুলাই) নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

#এসডো জানায়, সারাদেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানোর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ‘এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি #ল্যাবরেটরিতে’ বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হয়। এই গবেষণায় স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড #স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে #বাংলাদেশে উৎপাদিত #২৫টির মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এ ছাড়া #ভারতে উৎপাদিত #৫টির মধ্যে ১টি, #থাইল্যান্ডের ২টির মধ্যে #১টি এবং #ভিয়েতনামের ২টি টুথপেস্টের #দুটিতেই এই ক্ষতিকর উপাদান মিলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, #শিশুদের জন্য বিশেষভাব তৈরি ৬টি টুথপেস্টের ৪টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে।
শিশুদের ৬ ধরনের টুথপেস্টের ৪টিতেই মিলেছে #বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক
প্লাস্টিক কণার ফলাফলে দেখা যায়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্ট হিসেবে সবচেয়ে বেশি ৩২০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে #মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এ ছাড়া #ক্লোজআপ রেড হট-এ ১৬০টি, ক্লোজ আপ #মেন্থল ফ্রেশ-এ ১৬০টি, #কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টি-তে ১২০টি, #পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট-এ ১০০টি, #হিমালয়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি এবং #সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

অন্যদিকে শিশুদের ব্যবহৃত টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, #মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং #পেপসোডেন্টকিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে।

তবে গবেষণায় স্বস্তির খবরও উঠে এসেছে। বাংলাদেশে উৎপাদিত টুথপেস্টের মধ্যে #জেনফ্রেশ, #প্যারাসুটজাস্টফরবেবি ★ম্যাঙ্গো★এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এ ছাড়া শিশুদের জন্য #আমদানিকৃত কুডুমু #অরেঞ্জেও শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে এসডো। (লেখা সংগৃহীত )
Health Plus

26/07/2026

বৃষ্টির মুগ্ধতা।। Health Plus

হেলথ টিপস।। Health Plus
26/07/2026

হেলথ টিপস।।
Health Plus

সদ্য সমাপ্ত ২০২৬  #ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই  #দুর্দান্ত ফর্মে ছিলেন  #লিওনেল মেসি। বল পায়ে অসাধারণ  #পারফর্ম করে আর্জ...
22/07/2026

সদ্য সমাপ্ত ২০২৬ #ফুটবল বিশ্বকাপের শুরু থেকেই #দুর্দান্ত ফর্মে ছিলেন #লিওনেল মেসি। বল পায়ে অসাধারণ #পারফর্ম করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন এলএমটেন। কিন্তু শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে একেবারেই নিষ্প্রভ ছিলেন এই মহাতারকা। অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আলবিসেলেস্তেরা।
সেই ম্যাচের পর ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল জেতেন স্পেনের অধিনায়ক রদ্রি। মেসি পান সিলভার বল, আর ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পান ব্রোঞ্জ বল। ফিফার অফিসিয়াল গোল্ডেন বল না পেলেও পরিসংখ্যান ও #পারফরম্যান্স সূচকের ভিত্তিতে #মেসিকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব #ফুটবল হিস্ট্রি অ্যান্ড #স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।
গত সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে #আইএফএফএইচএস জানায়, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তাদের নিজস্ব তথ্যনির্ভর সূচক ব্যবহার করা হয়েছে। যেখানে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে প্রভাব, সবকিছুই নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়। সেই বিশ্লেষণে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন মেসি।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণের পর আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসিই আইএফএফএইচএসের নির্বাচিত সেরা খেলোয়াড়। এই স্বীকৃতি তিনি পেয়েছেন আবেগ বা খ্যাতির কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে।’
#৩৯বছর বয়সী মেসি #টুর্নামেন্টে ৭টি ম্যাচে মোট ৬২৬ মিনিট খেলে ৮টি গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৪টি (সরাসরি ১২টি গোলে অবদান)। টুর্নামেন্টে মেসির প্রতি ম্যাচের গড় রেটিং ছিল ৮.৩৩। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট ও ফাইনাল পর্যন্ত তার এই #পারফরম্যান্স ছিল অত্যন্ত ধারাবাহিক।
আরও পড়ুন
#স্পেনের #বিশ্বকাপ জয়ে এরদোয়ানের ফেসবুক পোস্ট২০ জুলাই ২০২ আইএফএফএইচএসের মতে, মেসির এই রেটিং কোনো এক-দুটি অসাধারণ ম্যাচের ফল নয়; বরং গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট এবং ফাইনাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রভাবকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বিশ্বকাপে একজন ফুটবলারের প্রকৃত মহত্ত্ব নির্ধারিত হয় নকআউট পর্বে দলের জন্য কতটা পার্থক্য গড়ে দিতে পারেন, তার ওপর। সে বিবেচনায় মেসির সামগ্রিক পারফরম্যান্স সূচক টুর্নামেন্টের অন্য সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসা আইএফএফএইচএস জানিয়েছে, বিশ্বের সেরা পারফরম্যান্সকে তথ্য ও পরিমাপের ভিত্তিতে মূল্যায়ন করাই তাদের লক্ষ্য, আর সেই মানদণ্ডে ২০২৬ #বিশ্বকাপের সেরা খেলোয়াড় #লিওনেলমেসি।

22/07/2026

ভারতের মোদি সরকার কে জালেম বললেন বিশিষ্ট অভিনেতা নাসির উদ্দিন শাহ।
Health Plus

২০০৩ বিশ্বকাপে মেসি ও তার ছেলেকে একসাথে দেখতে চাই আমরা। Health Plus
22/07/2026

২০০৩ বিশ্বকাপে মেসি ও তার ছেলেকে একসাথে দেখতে চাই আমরা।
Health Plus

অবসর  নিচ্ছেন না এখনই লিওনেল মেসি।। Health Plus Leo Messi
22/07/2026

অবসর নিচ্ছেন না এখনই লিওনেল মেসি।।
Health Plus Leo Messi

20/07/2026

ক্যান্সার মানেই মৃত্যু নয়।
Health Plus

05/05/2026

43 AGM &
International Chest Congress 2026

Address

House-19, Media Goli, Moghbazar. Dhaka
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Health Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share