Bangla Somoy

Bangla Somoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Somoy, Magazine, ১৩৯ আউটার সার্কূলার রোড , মগবাজার, Dhaka.

কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় লিপ্ত গোবিন্দ, ‘সুগার ড্যাডি’ বলে আখ্যা স্ত্রীরএক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ...
18/08/2026

কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় লিপ্ত গোবিন্দ, ‘সুগার ড্যাডি’ বলে আখ্যা স্ত্রীর

এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেন মাঝে আলোচনায় আছেন তিনি। সম্প্রতি নতুন করে চাউর হয়েছেন পরকীয়া নিয়ে। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে নাকি নাম জড়িয়েছে অভিনেতার। আবার শোনা যায়, স্বামী গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও খোঁচা দিয়েছেন স্ত্রী সুনীতা আহুজা। এ ঘটনায় যখন বড়িপাড়া তোলপাড়, ঠিক তখনই অভিনেতার পক্ষে প্রকাশ্যে সাফাই গাইলেন বলিউডের একসময়ের অভিনেত্রী সোমি আলী।...

কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় লিপ্ত গোবিন্দ, ‘সুগার ড্যাডি’ বলে আখ্যা স্ত্রীর

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণকিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের প্রয়...
18/08/2026

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

কিংবদন্তি পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের প্রয়াণ দিবসে তার মাজারে কাওয়ালি পরিবেশন করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির আরেক খ্যাতনামা গায়ক রাহাত ফতেহ আলী খান। সম্প্রতি নুসরাত ফতেহ আলী খানের প্রায় তিন দশক আগের প্রয়াণ দিবস উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা জানাতে যান রাহাত ফতেহ আলী খান। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে শাহজামান আলী খান। সেখানে বিপুলসংখ্যক অনুরাগীর উপস্থিতিতে পিতা-পুত্র মিলে একটি কালাম (সুফি গান) পরিবেশন করেন।...

তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতিবিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেলআই বাংলার ...
18/08/2026

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার। সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেলআই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন। তার স্বামী সাব্বির কোরাইশীও গানের মানুষ। এদিন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি শারমিন আক্তার নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।’...

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গায়ক-গায়িকা দম্পতি

বোনাসের রেওয়াজ বিসিবিতে থাকছে না!ঐতিহাসিক বা বড় কোনো জয়ের নজির গড়লে অতীতে বোনাস দেওয়ার রেওয়াজ ছিল; সেই রেওয়াজের পক্ষে ম...
18/08/2026

বোনাসের রেওয়াজ বিসিবিতে থাকছে না!

ঐতিহাসিক বা বড় কোনো জয়ের নজির গড়লে অতীতে বোনাস দেওয়ার রেওয়াজ ছিল; সেই রেওয়াজের পক্ষে মত নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবালের। এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম বলেছেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অর্জনের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না এমন এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সাথে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দিবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’...

বোনাসের রেওয়াজ বিসিবিতে থাকছে না!

মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিনবাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা ফুটবলার আল-আমিনকে ১৫ আন্তর্জাতিক ম্...
18/08/2026

মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন

বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা ফুটবলার আল-আমিনকে ১৫ আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে মারামারির ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। একই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন মিডফিল্ডার মিরাজুল ইসলাম। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বিবেচনায় আল-আমিনের এই ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা প্রায় দুই বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। ফলে এ সময়ের মধ্যে জাতীয় দল কিংবা অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচে তার খেলার সুযোগ থাকবে না।...

মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রীজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্...
18/08/2026

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Advertisement নতুন কাঠামোয় একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা কার্যকরভাবে রাজস্ব আদায় করবে।...

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

Address

১৩৯ আউটার সার্কূলার রোড , মগবাজার
Dhaka
১২১৯

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category