The World Mirror

The World Mirror খবরের অন্তরালে, বিশ্বের সাথে।
Behind the news, with the world.

18/05/2026

🟥 ব্রেকিং 🟥
আগামী সপ্তাহের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ আবারও শুরু হতে পারে। - দ্য নিউ ইয়র্ক টাইমস

বিশ্বজুড়ে তুর্কিদের হারানো গৌরব ও আধিপত্য ফেরানোর ঘোষণা দিলেন এরদোয়ান!♦️ তুর্কি দেশগুলোকে এক সুতোয় গাঁথতে নিজেদের তার দল...
17/05/2026

বিশ্বজুড়ে তুর্কিদের হারানো গৌরব ও আধিপত্য ফেরানোর ঘোষণা দিলেন এরদোয়ান!

♦️ তুর্কি দেশগুলোকে এক সুতোয় গাঁথতে নিজেদের তার দল একে পার্টিতে আলাদা একটি বিভাগ এবং তুরস্কে প্রথমবারের মতো 'তুর্কি ওয়ার্ল্ড ভিশন ডকুমেন্ট' বা রূপরেখা তৈরি করেছে এরদোয়ান প্রশাসন।

কাজাখস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের এই তথ্য জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

♦️ তিনি বলেন, "আমাদের পূর্বপুরুষরা যেভাবে শান্তি ও ন্যায়ের মাধ্যমে বিশ্বে তুর্কিদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল, আজ তুর্কি বিশ্বের শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরাও সেই আধিপত্য ফিরিয়ে আনব।"

জামাল খাশোগি হত্যাকাণ্ডের জট খুলতে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু করল ফ্রান্স!♦️ এই প্রথম সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সা...
17/05/2026

জামাল খাশোগি হত্যাকাণ্ডের জট খুলতে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু করল ফ্রান্স!

♦️ এই প্রথম সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা খতিয়ে দেখতে কোনো ফরাসি বিচারককে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হলো।

দেশটির মানবতাবিরোধী অপরাধ দমন ইউনিটের একজন বিচারককে এই হাই-প্রোফাইল তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর পশ্চিমা কোনো পরাশক্তির এমন নজিরবিহীন আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছেন সৌদি যুবরাজ।

♦️ বৈশ্বিক রাজনীতি ও কূটনীতিতে বড় ধরণের তোলপাড় ফেলা ফ্রান্সের এই তদন্ত শুরুর বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

কঙ্গোতে ইবোলা ছড়িয়ে অন্তত ৮০ জনের মৃত্যু➡️ আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কঙ্গোতে এখন পর্যন্ত...
16/05/2026

কঙ্গোতে ইবোলা ছড়িয়ে অন্তত ৮০ জনের মৃত্যু

➡️ আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কঙ্গোতে এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত এবং অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

➡️ বর্তমানে ইবোলার কোনো নিশ্চিত বা চূড়ান্ত চিকিৎসা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলায় গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।

26/04/2026

হোয়াইট হাউজে ট্রাম্পের উপস্থিতিতে কোরেসপন্ডেন্টদের সাথে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

​

24/04/2026

হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি হার্মিস-৪৫০ ড্রোন ভূপাতিত করেছে।

24/04/2026

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ পাকিস্তানের ইসলামাবাদে যাবেন।

পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

24/04/2026

♦️ স্প্যানিশ সেনাবাহিনীর একটি VAMTAC সামরিক যান প্যারাশুট ড্রপ প্রশিক্ষণের সময় ৩শ মিটার উচ্চতা থেকে আছড়ে পড়ে।

♦️ প্যারাশুটের দড়ি ছিঁড়ে গিয়ে যানটি মাটিতে আছড়ে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

♦️ স্লোভাকিয়া ইসরায়েলি বারাক এমএক্স আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ইউনিটটি গ্রহণ করেছে। ২০২৪ সালের ডিসেম...
24/04/2026

♦️ স্লোভাকিয়া ইসরায়েলি বারাক এমএক্স আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ইউনিটটি গ্রহণ করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত ৫৬০ মিলিয়ন ইউরোর চুক্তির আওতায় এই হস্তান্তর সম্পন্ন হলো। ২০৩০ সালের মধ্যে এর সবকটি ব্যাটারি সরবরাহ করা হবে।

♦️ দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক জানান, পারমাণবিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর কাছে একটি গোপন স্থানে প্রাথমিক ব্যাটারিটি মোতায়েন করা হয়েছে।

♦️ বর্তমানে ইসরায়েলি বিশেষজ্ঞদের সহায়তায় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীতে এই ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ এবং সেনাদের প্রশিক্ষণ চলছে।

♦️ ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি এই সিস্টেম ৩৫, ৭০ এবং ১৫০ কিলোমিটার দূরত্বে বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলসহ বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম বলে জানা যায়।

সূত্র: টাব জি

মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অপারেশনাল এলাকার মধ্যে এসে হাজির হয়েছে।
23/04/2026

মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অপারেশনাল এলাকার মধ্যে এসে হাজির হয়েছে।

ট্রাম্প: আমার হাতে প্রচুর সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই। সময় ফুরিয়ে আসছে।
23/04/2026

ট্রাম্প:

আমার হাতে প্রচুর সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই। সময় ফুরিয়ে আসছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The World Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share