Top News World - TNW

Top News World - TNW Stay Informed. Stay Ahead. TNW News — Top News World

দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল​ঢ...
06/09/2026

দারুসসালামে ছাত্রদলের ৯, ১০ ও আঞ্চলিক ১২ নং ওয়ার্ডের কমিটি গঠন: আহ্বায়ক দিপু ও সদস্য সচিব নাঈমের নেতৃত্বে আনন্দ মিছিল

​ঢাকা মহানগর উত্তরের দারুসসালাম থানা ছাত্রদলের অন্তর্গত ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং আঞ্চলিক ১২ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে দারুসসালাম থানা ছাত্রদলের বর্ধিত কমিটিও অনুমোদন লাভ করেছে।

​নবগঠিত এই কমিটিগুলোর অনুমোদন দেন দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ এবং সদস্য সচিব ওমর নাঈম।

​কমিটি ঘোষণা ও বর্ধিত কমিটি গঠিত হওয়ার পরপরই সাংগঠনিক উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। এ উপলক্ষে দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু ও সদস্য সচিব ওমর নাঈমের নেতৃত্বে এলাকায় একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে থানার ও নবগঠিত ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

06/09/2026

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত বিজয় মিছিল সফল ও প্রাণবন্ত করায় দারুস সালাম থানা ছাত্রদলের নবনির্বাচিত সকল যুগ্ম আহ্বায়ক এবং থানা অধীনস্থ ৯, ১০ ও ১২ নং (আংশিক) ওয়ার্ডের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সংগ্রামী ভালোবাসা। ✊
দারুস সালাম থানা ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে নবনির্বাচিত প্রতিটি নেতৃবৃন্দকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
আপনাদের এই নতুন দায়িত্ব শুধু একটি পদ বা পরিচয় নয়—এটি সাংগঠনিক দায়িত্ব, ত্যাগ, সাহস ও নেতৃত্বের এক নতুন অঙ্গীকার। আপনাদের যোগ্য নেতৃত্ব, ঐক্য ও সাংগঠনিক দক্ষতায় দারুস সালাম থানা ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে—এটাই প্রত্যাশা।
নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি রইল অকুণ্ঠ সমর্থন, আন্তরিক শুভকামনা ও সংগ্রামী অভিনন্দন।
জয় হোক ছাত্রদলের ঐক্যের।
জয় হোক তারুণ্যের নেতৃত্বের।
সফল হোক দারুস সালাম থানা ছাত্রদলের সাংগঠনিক অগ্রযাত্রা। ✊

#শুভেচ্ছাওঅভিনন্দন #দারুসসালামথানাছাত্রদল #ঢাকামহানগরপশ্চিমছাত্রদল #ছাত্রদল #বিজয়মিছিল #নবনির্বাচিতনেতৃবৃন্দ #তারুণ্যেরনেতৃত্ব #সাংগঠনিকঅগ্রযাত্রা #ঐক্য #সংগ্রামীভালোবাসা

06/09/2026
সাভারের আমিন বাজার এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (সাব ইন্সপেক্টর) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলতাফ হোসেন (৫৮...
06/09/2026

সাভারের আমিন বাজার এলাকায় পুলিশের এক উপপরিদর্শককে (সাব ইন্সপেক্টর) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজার বরদেশি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের ৫ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন আলতাফ। একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখে তিনি এগিয়ে যান। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, অপরাধীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অপরাধ প্রবণ এলাকা হিসেবে একসময় মাদকের স্বর্গরাজ্য ছিল আমিনবাজার।

২০০৭ সালের ৩ মার্চ আমিনবাজারের সালেহপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন র‍্যাব-১১-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হুমায়ুন কবির এবং কনস্টেবল ফুল মিয়া। এছাড়াও আমিনবাজারে মতিউর রহমান নামে পুলিশের আর একজন সাব-ইন্সপেক্টরকেও হত্যা করে সন্ত্রাসীরা।

06/09/2026

জোম্বি ড্রাগ: মাদকাসক্তির ভয়াবহতায় মানুষ কেন হারাচ্ছে স্বাভাবিক জীবন?

বিশ্বের বিভিন্ন দেশে মাদকাসক্তির নতুন নতুন ভয়াবহ চিত্র সামনে আসছে। এর মধ্যে আলোচনায় এসেছে ‘জোম্বি ড্রাগ’ নামে পরিচিত একটি মাদক, যা মানুষের শরীর ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক ক্ষতি করতে পারে।

‘জোম্বি ড্রাগ’ নামে পরিচিত জাইলাজিন মূলত একটি পশুচিকিৎসায় ব্যবহৃত সেডেটিভ। এটি মানুষের ব্যবহারের জন্য অনুমোদিত নয়। তবে অবৈধ মাদকের সঙ্গে মিশিয়ে ব্যবহারের কারণে এটি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এই মাদকের প্রভাবে তীব্র ঘুমভাব, শ্বাস-প্রশ্বাস ধীর হয়ে যাওয়া এবং শরীরে গুরুতর ক্ষত তৈরি হতে পারে। দীর্ঘদিন ব্যবহারে এসব ক্ষত চিকিৎসা না পেলে আরও জটিল আকার ধারণ করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জাইলাজিন-যুক্ত মাদকের ক্ষেত্রে শুধু মাদকাসক্তির চিকিৎসাই নয়, ক্ষত ও অন্যান্য শারীরিক জটিলতারও চিকিৎসা প্রয়োজন। তাই মাদক ব্যবহারকারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

তবে ‘জোম্বি ড্রাগ’ শব্দটি অনেক সময় সংবাদমাধ্যমে অতিরঞ্জিতভাবে ব্যবহৃত হয়। এই মাদক ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তি একই ধরনের শারীরিক পরিবর্তনের শিকার হন—এমন ধারণা সঠিক নয়।

মাদকাসক্তি একটি গুরুতর স্বাস্থ্য ও সামাজিক সমস্যা। সচেতনতা, চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে ক্ষতি কমানো সম্ভব।

টপ নিউজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের আহ্বান—মাদক নয়, সুস্থ জীবন বেছে নিন।

৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সি...
06/09/2026

৮ নং ওয়ার্ডে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দিলেন কাউন্সিলর প্রার্থী লেলিন।

৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা মেহেদী হাসান হৃদয়  #হাসান                    াংলা
03/09/2026

৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা মেহেদী হাসান হৃদয়
#হাসান াংলা

৯ নং ওয়ার্ড ছাত্রদলের ১ম সদস্য মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা শামীম আহমেদ অন্তর বিস্তারিত কমেন্টেTop News World - TNW  ...
03/09/2026

৯ নং ওয়ার্ড ছাত্রদলের ১ম সদস্য মনোনীত হলেন উদীয়মান ছাত্রনেতা শামীম আহমেদ অন্তর

বিস্তারিত কমেন্টে
Top News World - TNW

Address

D-block
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Top News World - TNW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Top News World - TNW:

Shortcuts

Share