The Jurain

The Jurain Community-driven newsletter Media of Jurain and nearby area.

সতর্কতা: অতি সংবেদনশীল চিত্র।রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুম...
25/09/2026

সতর্কতা: অতি সংবেদনশীল চিত্র।

রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষটি তালাবদ্ধ ছিল বলে জানা গেছে। কীভাবে ওই কিশোরের মরদেহ সেখানে গেল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটটিতে যায় শ্যামপুর থানা পুলিশ। পরে টয়লেটের ভেতরের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মরদেহটি আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে মারা যাওয়া এক কিশোরের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ১৬ বছর। পরনে ছিল একটি হাফপ্যান্ট ও টি-শার্ট। মরদেহ অর্ধগলিত হয়ে যাওয়ায় পোশাকের মূল রং শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহের মাথার অংশ অনেকটা কঙ্কালে পরিণত হয়েছে। ডান কপালে ফাটার মতো আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি রশি ও কিছু চুল উদ্ধার করেছে পুলিশ। কিশোরটির পরিচয়ও এখনো শনাক্ত করা যায়নি।
পরে শুক্রবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে কিশোরটির পরিচয় শনাক্ত এবং কীভাবে তার মরদেহ পরিত্যক্ত কক্ষটির ভেতরে গেল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

রাজধানীর শনির আখড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।শনির আখড়া ২৪ ফুট রাস্তার ...
25/09/2026

রাজধানীর শনির আখড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনির আখড়া ২৪ ফুট রাস্তার ৮ নম্বর রোডের সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগমের (৩৫) গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। নিহতের স্বামী মধু মিয়া বলেন, তারা শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. ইউনুস বলেন, জোসনা ওই ভবনে ময়লা ফেলার কাজ করতেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ও তার সহকর্মীরা নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে নিচে যাচ্ছিলেন। এ সময় ভবনের দারোয়ান বাড়ির মালিককে জোসনার পড়ে যাওয়ার বিষয়টি জানালে ছুটে যান। নিচে গিয়ে দেখতে পান জোছনা বেগম লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন।

তারা দ্রুত জোসনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত...
25/09/2026

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশ উদ্ধারসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- জাহিদ হাসান ইমন (৩০)।

শ্যামপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী, শ্যামপুরসহ সংশ্লিষ্ট থানা পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করে। তদন্তের একপর্যায়ে জাহিদ হাসান ইমনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শ্যামপুর মডেল থানা পুলিশ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় জাহিদ হাসান ইমনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত কস্টিক সোডা ১ কেজি ৫০০ গ্রাম, সালফার ১ কেজি ৬০০ গ্রাম, ককটেল তৈরিতে ব্যবহৃত মারবেল ৫ কেজি, ১ ইঞ্চি তারকাঁটা ২ কেজি, ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত লাল কস্টেপ ২০টি ও কালো কস্টেপ ১১টি, অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত কাগজের তৈরি ৩ কার্টুনে মোট ৯ হাজার পিস মুখোশ, মুখোশ পরার ইলাস্টিক ৩০ প্যাকেট, ককটেল তৈরির উপাদান বিচূর্ণ করার কাজে ব্যবহৃত জাইপান (Jaipan) ব্র্যান্ডের একটি ব্লেন্ডার ও একটি জার উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমন স্বীকার করে লালবাগের এক নেতার মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সাহায্যে অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরবর্তীতে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিলো।

গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুইটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদ হাসান ইমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীর জুরাইন ফ্লাইওভারের নিচের পাবলিক টয়লেটের একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত (১৬) বছরের এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার...
25/09/2026

রাজধানীর জুরাইন ফ্লাইওভারের নিচের পাবলিক টয়লেটের একটি পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত (১৬) বছরের এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুরাইন রেলওয়ে ব্রীজের নিচে পাবলিক টয়লেটের ভিতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। এরপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, খবর পেয়ে সকালে জুরাইন রেলওয়া ব্রীজের নিচে পাবলিক টয়লেটের ভিতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। তার ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া সম্ভব হয় নাই। পরিচয় জানার চেষ্টা চলছে। ১৫ থেকে ২০দিন আগে তার মৃত্যু হয়েছে।

তথ্য: somoynews.tv, সারাবাংলা, bdnews24.com

সাপ্তাহিক ছুটির দিনে জুরাইন সংলগ্ন কেরানীগঞ্জের সারিঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। মাত্র শরতের শুরু হওয়ায় বৃহৎ পরি...
25/09/2026

সাপ্তাহিক ছুটির দিনে জুরাইন সংলগ্ন কেরানীগঞ্জের সারিঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। মাত্র শরতের শুরু হওয়ায় বৃহৎ পরিসরে এখনও কাশফুল ফোটা শুরু হয়নি। তবে শরতের আবহ উপভোগ করতে শুক্রবার সারিঘাট এলাকায় ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।

কাশফুলের আশায় আসা অনেক দর্শনার্থীকেই পড়তে হয়েছে ভিন্ন অভিজ্ঞতার মুখে। বিভিন্ন স্থানে কাশফুল এখনও অল্প পরিমাণে ফুটেছে। ফলে প্রত্যাশিত শরতের দৃশ্য না পেলেও মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সারিঘাট এলাকা।

এর সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির দুর্ভোগ। সাম্প্রতিক বৃষ্টিতে সারিঘাটের বিভিন্ন সড়ক ও চলাচলের পথ কাদায় ভরে যায়। এতে পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েন দর্শনার্থীরা। কাদা এড়িয়ে চলতে গিয়ে অনেককে রিকশা, সিএনজি বা অটোরিকশার ওপর নির্ভর করতে হয়।

এদিকে দর্শনার্থীদের বাড়তি চাপের সুযোগে সারিঘাট থেকে হাসনাবাদ পর্যন্ত সিএনজি ও অটোরিকশার ভাড়া কয়েকগুণ বেশি চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। যাতায়াতের স্বাভাবিক ভাড়া যেখানে প্রায় ৩০ থেকে ৪০ টাকা, সেখানে শুক্রবার কোনো কোনো চালক ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া চেয়েছেন বলে দর্শনার্থীরা জানান।

ফলে কাশফুল দেখতে আসা দর্শনার্থীদের একদিকে যেমন কাদা ও অপর্যাপ্ত কাশফুলের কারণে হতাশ হতে হয়েছে, অন্যদিকে অতিরিক্ত ভাড়ার কারণে পড়তে হয়েছে বাড়তি ভোগান্তিতে।

শরৎ পুরোপুরি শুরু হলে সারিঘাটে দর্শনার্থীর চাপ আরও বাড়তে পারে। এ অবস্থায় রাস্তার কাদার সমস্যা ও পরিবহন ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন দর্শনার্থীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।বিজ্ঞপ্তিতে বল...
25/09/2026

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ০৬ ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

জুরাইন আলমবাগে একদিকে চলছে সড়কের কাজ, আরেকদিকে ডুবে আছে নোংরা পানিতে।ছবি: ২৩ সেপ্টেম্বর, দ্য জুরাইন।
24/09/2026

জুরাইন আলমবাগে একদিকে চলছে সড়কের কাজ, আরেকদিকে ডুবে আছে নোংরা পানিতে।

ছবি: ২৩ সেপ্টেম্বর, দ্য জুরাইন।

সাম্প্রতিক সময়ে জুরাইনের বিভিন্ন মাদক স্পটে ধারাবাহিক অভিযান চালিয়েছে কদমতলী থানা পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা,...
23/09/2026

সাম্প্রতিক সময়ে জুরাইনের বিভিন্ন মাদক স্পটে ধারাবাহিক অভিযান চালিয়েছে কদমতলী থানা পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় মাদকসেবী ও মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় জুরাইন আশ্রাফ মাস্টার স্কুলের গলিতে কালুর মাদক স্পট হিসেবে পরিচিত একটি জায়গায় অভিযান চালায় কদমতলী থানা পুলিশ। অভিযানে আটটির বেশি দেশীয় অস্ত্র, যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে, একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
এর আগে জুরাইন রেললাইন সংলগ্ন জুলহাসের মাদক স্পট হিসেবে পরিচিত এলাকায় অভিযান চালায় কদমতলী থানা পুলিশ। অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানা গেছে।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জুরাইন ও আশপাশের এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি আলমবাগ এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে মাদক ও সন্ত্রাস নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জুরাইনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় মাদকসেবীদের নিয়মিত আড্ডা ও চলাচলেও প্রভাব পড়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিশেষ করে যেসব স্থান দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের স্পট হিসেবে পরিচিত, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে।
সাম্প্রতিক এসব অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় জুরাইনের মাদকবিরোধী অভিযান নতুন মাত্রা পেয়েছে।

২১ সেপ্টেম্বর সন্ধ্যায় জুরাইন আশ্রাফ মাস্টার স্কুলের গলিতে কালুর মাদক স্পটে অভিযান চালায় কদমতলী থানা পুলিশ। এঘটনায় প্রায়...
21/09/2026

২১ সেপ্টেম্বর সন্ধ্যায় জুরাইন আশ্রাফ মাস্টার স্কুলের গলিতে কালুর মাদক স্পটে অভিযান চালায় কদমতলী থানা পুলিশ। এঘটনায় প্রায় ৮ টিরও বেশি দেশীয় অস্ত্র ( ছুরি, চাপাতি) একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ একজনকে আটক করা হয়।

জুরাইন রেললাইন সংলগ্ন জুলহাসের মাদক স্পট থেকে ৮ হাজার পিস ইয়াবা, ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে কদমতলী থানা পু...
21/09/2026

জুরাইন রেললাইন সংলগ্ন জুলহাসের মাদক স্পট থেকে ৮ হাজার পিস ইয়াবা, ১ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ।

Address

Alambag, New Jurain
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jurain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share