Amina akter Hira's Healthtips

Amina akter Hira's Healthtips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amina akter Hira's Healthtips, Digital creator, Narsingdi, Dhaka.

শিশুর বিকাশ,যত্ন ও রোগের ধরন। গর্ভাবস্থায় মায়ের ও নবজাতকের যত্ন,টিপস, করনীয় সহো সকল সঠিক তথ্য পেতে ফলো করুন পাশে থাকুন।
সাথে মা মেয়ের খুনসুটি 👩‍🍼

যোগাযোগ করুন :01740786487

সকল মায়েরা এড়িয়ে যাবেন না 🙏 drop মূলত একটি saline nasal drop.এতে সাধারণত Sodium Chloride 0.9% থাকে।এর কিছু উপকারী দিকঃ• ...
07/05/2026

সকল মায়েরা এড়িয়ে যাবেন না 🙏
drop মূলত একটি saline nasal drop.এতে সাধারণত Sodium Chloride 0.9% থাকে।

এর কিছু উপকারী দিকঃ

• নাক বন্ধভাব কমাতে সাহায্য করে
• জমে থাকা শ্লেষ্মা বা ময়লা নরম করে বের হতে সাহায্য করে
• সর্দি-কাশিতে শিশুর শ্বাস নিতে সুবিধা হয়
• দুধ খাওয়ার আগে দিলে শিশুর suckling ভালো হতে পারে
• নাকের ভেতরের শুষ্কতা কমায়
• এলার্জি বা ঠান্ডাজনিত নাকের অস্বস্তি কমাতে সহায়ক
• নবজাতক ও ছোট শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়
• এটি non-medicated saline solution হওয়ায় বেশ নিরাপদ।

ডা. মাহফুজ বাঁধন


07/05/2026

সব সময় কি স্বাস্থ টিপস্ দিলেই হয়,মাঝে মধ্যে হাসাতেও হয়,হাসুন সব খুলে।😁😬🙏

07/05/2026

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে আপনি নিজেই তৈরি করুন কবিতা,যা তার হাড়,মাংসপেশি শক্ত ও সঠিক সময়ে বসা,হামাগুড়ি দিতে সাহায্য করবে।আমি আমার আরিশফাকে এমনি কবিতা তৈরি করে মালিশ করি,গল্প করি এতে তার মটর দক্ষতা,নিজেকে চেনা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সকল মায়েরা দেখে নিন কাজে আসবে 👩‍🍼🙏

07/05/2026

শিশুর উত্তেজনা ও ঘুমের সময় কান্না কমাতে মাথায় আলতো মালিশ করুন, ভিডিওতে মাথা মালিশ এর ৯ টি উপকারীতা দেওয়া হলো। আমি কি করে আমার মেয়ে আরিশফাকে শান্ত করছি খেয়াল করুন।সকল মায়েরা ভিডিওটি সেভ করে রাখুন ও শেয়ার করুন যাতে আরো মায়েরা উপকৃত হয়👩‍🍼🙏

গর্ভাবস্থায় মায়ের সুস্থতায় হাটাহাটি  খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলুন জেনে নিন সঠিক তথ্য 🤰🌺
07/05/2026

গর্ভাবস্থায় মায়ের সুস্থতায় হাটাহাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলুন জেনে নিন সঠিক তথ্য 🤰🌺


মেডিকেলের ভাষায় এর নাম 'Occipital Encephalocele'(ব্রেনের পানি বাইরে বের হয়ে এসে জমে মাথার চামড়ার নিচে টিউমারের মত হওয়া, ...
07/05/2026

মেডিকেলের ভাষায় এর নাম 'Occipital Encephalocele'
(ব্রেনের পানি বাইরে বের হয়ে এসে জমে মাথার চামড়ার নিচে টিউমারের মত হওয়া, মাঝে মাঝে ব্রেনেও বের হয়ে আসে)

বাচ্চাটা আজকে নিউরোসার্জারি আউটডোরে এসেছিলো
(প্রতি মঙ্গলবার নতুন বিল্ডিং এর নিচতালায়-১১নাম্বার রুম)
এখন আলহামদুলিল্লাহ ভাল আছে। অপারেশনের পর ইনফেকশন হয়েছিলো। সেটাও কমে এসেছে এখন।

মাথার থেকেও যেন বড় আরেকটা টিউমার, ব্রেনের সাথে সংযোগ, বয়স মাত্র ১মাস। অপারেশনের পর এখন একদম সুস্থ। ইনশাআল্লাহ সুস্থ, স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে বাচ্চাটা। মহান আল্লাহ তায়ালা ওকে নেক হায়াত দিক।

কি করলে আপনার বাচ্চার এরকম হবেনা?
উত্তর: গর্ভধারণের কথা যখন ভাবছেন তার ১মাস আগে থেকে প্রতিদিন ১টি করে Tab. Folic acid 5mg ট্যাবলেট খাওয়া। দাম- মাত্র ৩৫ পয়সা!

যেকোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আউটডোরে ANC কর্ণারে গেলেই এই ট্যাবলেট বিনামূল্যে পাবেন। আমাদের আগামী প্রজন্ম হোক সুস্থ, সবল আর প্রাণচঞ্চল।

[ বিনীতভাবে কৃতজ্ঞতা জানাতে চাই নিউরোসার্জারি বিভাগের আমার শ্রদ্ধেয় স্যার-ম্যামসহ সকল চিকিৎসককে, ওটি, পোস্ট-অপারেটিভ এবং ১৮নং ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্সগণ, ওয়ার্ডবয়, খালা থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল স্টাফকে। অপারেশনের সময় এনেস্থিসিয়া বিভাগের চিকিৎসকদের অবদান ছিলো অনস্বীকার্য ]

Dr. Sabbir Ahamed
Resident, Neurosurgery
Rangpur Medical College Hospital


সন্তান জন্মের পরবর্তী কয়েক সপ্তাহ একজন নারীর জীবনের অন্যতম কঠিন এবং বৈজ্ঞানিকভাবে চ্যালেঞ্জিং একটি সময়। অথচ বাইরের পৃথিব...
06/05/2026

সন্তান জন্মের পরবর্তী কয়েক সপ্তাহ একজন নারীর জীবনের অন্যতম কঠিন এবং বৈজ্ঞানিকভাবে চ্যালেঞ্জিং একটি সময়। অথচ বাইরের পৃথিবী এই লড়াইয়ের খুব সামান্যই দেখতে পায়।

গবেষণা বলছে, একজন নতুন মা প্রথম সপ্তাহে গড়ে মাত্র ২.২ ঘণ্টা অবিচ্ছিন্ন ঘুম পান। ঠিক এই সময়েই তাঁর মস্তিষ্কে এক বিশাল গাঠনিক পরিবর্তন (Structural Reorganization) চলতে থাকে। দুর্ভাগ্যবশত, আমাদের চিকিৎসা ব্যবস্থা মাত্র ৬ সপ্তাহ পরেই 'পোস্টপার্টাম কেয়ার' শেষ করে দেয়, অথচ শরীরের ভেতরের এই ধকল সামলাতে সময় লাগে আরও অনেক বেশি।

🧠 কেন এই সময়টা এত কঠিন?

একইসাথে তিনটি বড় জৈবিক ঘটনা একজন মায়ের শরীরে ঘটে:

১. হরমোনের ভয়াবহ পতন: ৪০ সপ্তাহ ধরে যে হরমোন লেভেল ধীরে ধীরে বেড়েছিল, সন্তান প্রসবের কয়েক দিনের মধ্যেই তা ধপাস করে পড়ে যায়। এই আকস্মিক পরিবর্তন মেজাজ, শক্তি এবং চিন্তাশক্তির ওপর এমন প্রভাব ফেলে যা অনেক সময় গুরুতর মানসিক অসুস্থতার মতো মনে হতে পারে।

২. মস্তিষ্কের পুনর্গঠন: নিউরোইমেজিং গবেষণায় দেখা গেছে, মা হওয়ার পর মস্তিষ্কের আবেগ এবং সামাজিক বিচারবুদ্ধির অংশগুলোতে ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো ৬ সপ্তাহ তো বটেই, এমনকি কয়েক মাস বা বছর পর্যন্ত চলতে পারে।

৩. চরম ঘুমহীনতা: নতুন মায়েদের যে পরিমাণ অনিদ্রার মধ্য দিয়ে যেতে হয়, সামরিক প্রেক্ষাপটে পুরুষদের ক্ষেত্রে একে 'কমব্যাট-লেভেল ট্রমা' বা যুদ্ধকালীন ট্রমার সাথে তুলনা করা হয়। অথচ মায়েদের ক্ষেত্রে এটাকে খুব স্বাভাবিক এবং তুচ্ছ বিষয় হিসেবে দেখা হয়।

💡 আমাদের যা বোঝা জরুরি:

সন্তান জন্মের পর মুড সুইং, স্মৃতিশক্তি কমে যাওয়া বা মানসিকভাবে ভেঙে পড়া কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এগুলো আপনার শরীরের ভেতর ঘটে যাওয়া বিশাল এক জৈবিক যুদ্ধের প্রতিক্রিয়া। আপনি দুর্বল নন, আপনি স্রেফ এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন যা অত্যন্ত দাবিদার।

৬ সপ্তাহ মানেই একজন মা 'পুরোপুরি সুস্থ' হয়ে গেছেন—এই ধারণাটি বিজ্ঞানসম্মত নয়। মায়েদের প্রয়োজন দীর্ঘমেয়াদী যত্ন, বিশ্রাম এবং সহমর্মিতা।

আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
সন্তান জন্মের পরের সেই কঠিন দিনগুলোতে আপনি কি পর্যাপ্ত মানসিক ও শারীরিক সাপোর্ট পেয়েছিলেন? নাকি পুরোটা পথ একাই পাড়ি দিতে হয়েছে?
আপনার গল্পটি কমেন্টে শেয়ার করতে পারেন। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কোনো নতুন মাকে শক্তি জোগাবে। 👇👩‍🍼🤰

06/05/2026

বাবা থাকাটা খুব গুরুত্বপূর্ণ 🥺😓🙏আমার বাবা নেই আজ ২৪ বছর 😓।আমার ছেলেমেয়ের বাবা বেচে থাকুক সারাজীবন

06/05/2026

শিশুকে তাড়াতাড়ি কথা শেখানোর ১০ টি উপায় সকল মা ও বাবারা চেষ্টা করবেন এই উপায়গুলো শিশুট কথা বলায় প্রয়োগ করতে।তো জেনে নিন,আপনার সোনামনির সুস্থতায়🙏👩‍🍼

06/05/2026

শিশু ঘুমিয়ে গেলে একজন সচেতন মা বাবা হিসেবে,যে ৪ টি বিষয়ে খেয়াল করবেন।শিশুর সুস্থতা চাইলে পুরো ভিডিওটি দেখে নিন।ভয়েস দিলো মেয়ে নিজেই🥹👩‍🍼❤️

এই অস*হায় বা*চ্চার জন্য দুজন মা বাবা প্রয়ো*জন! একজন নিঃস*ন্তান দম্পতি বাচ্চাটাকে পালতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই মহিলা...
06/05/2026

এই অস*হায় বা*চ্চার জন্য দুজন মা বাবা প্রয়ো*জন!

একজন নিঃস*ন্তান দম্পতি বাচ্চাটাকে পালতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই মহিলা নিজেই এখন আই*সিইউ তে ভর্তি। উনি প্রচন্ড পরিমাণে শারীরিকভাবে অসু*স্থ। শারীরিক এমন কন্ডিশনে এক মাস বয়সী এরকম একটা বাচ্চা লা*লন পা*লন করা উনার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাচ্চাটাকে নিরাপদ আশ্রয় হিসেবে দুজন মা-বাবার কাছে তু*লে দে*ওয়া হবে। যারা নিতে চান দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন।

যোগাযোগ

মোহাম্মদ আব্দুল্লাহ
মোবাইল নাম্বার :01715009992
ঠিকানা :10 ডিএনসিসি, মাদানী এভিনিউ, ভাটারা, গুলশান ঢাকা।

বাচ্চাটা বাড়িতে আছে বাড়ির লোকেশন

৪৯ ,পশ্চিম চৌধুরীপাড়া ঢাকা।

বিশেষ দ্রষ্টব্য : ১আমাকে ইনবক্সে নক করবেন না নাম্বার দেওয়া হয়েছে উনার সাথে যোগাযোগ করুন।
২. কোন প্রকারের টাকা পয়সার লেনদেন হবে না।
৩. দেশের প্রচলিত আইনে দ*ত্তক নেওয়ার যে নিয়ম রয়েছে সে নিয়ম অনুযায়ী ডকুমেন্ট করে তারপরে নিতে হবে।
৪. চাইলে লোকেশনে গিয়ে বাচ্চাটাকে দেখে লিখিত আকারে আবেদন জমা দিয়ে আসতে পারবেন।

দয়া করে পোস্ট শেয়ার করবেন,এতে একটি শিশু মা বাবার আদর পাবে নতুন করে। 🙏😓


গর্ভাবস্থায় শেষের দিকে একজন মায়ের ঘুম হয়না,এর কারন পেট বড় হওয়া,ওজন বৃদ্ধি, অস্থিরতা সাথে ঘুমের পজিশন।জেনে নিন সঠিক তথ্য ...
06/05/2026

গর্ভাবস্থায় শেষের দিকে একজন মায়ের ঘুম হয়না,এর কারন পেট বড় হওয়া,ওজন বৃদ্ধি, অস্থিরতা সাথে ঘুমের পজিশন।
জেনে নিন সঠিক তথ্য 🤰❤️
একজন মা যতো জানবে ততো সুস্থ আর সুন্দর থাকবে।🙏




Address

Narsingdi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amina akter Hira's Healthtips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share