The Delta Voice

The Delta Voice The Delta Voice — রাজনীতি, সমাজ ও নাগরিক বাস্তবতার যুক্তিসংগত বিশ্লেষণ।
আমরা কথা বলি তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, সাহসের সঙ্গে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ১৫ জুন, ২০২৬দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি ...
15/06/2026

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ
১৫ জুন, ২০২৬
দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) ভোররাতে এই যুগান্তকারী সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’
বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোর উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’
তিনি জানান, আগামী শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর থেকেই হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ
সমঝোতার মূল ১৪টি দফা
সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই খসড়া চুক্তির মূল ১৪টি শর্ত নিচে তুলে ধরা হলো:
১. লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হবে।
২. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ না করার অঙ্গীকার করবে।
৩. নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা হবে।
৪. ইরানের পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।
৫. ইরানের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করা হবে এবং ইরানকে তার জ্বালানি আয়ের ওপর পূর্ণ প্রবেশাধিকার দেওয়া হবে।
৬. ইরানের যুদ্ধপরবর্তী পুনর্গঠন পরিকল্পনা ও অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব রেখেছে।
৭. চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আগামী ৬০ দিনের মধ্যে একটি বিশেষ আলোচনা শুরু হবে, যার মূল কেন্দ্রবিন্দু হবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৮. ইরান ‘পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি’র (এনপিটি) আওতায় পুনরায় নিশ্চিত করবে যে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি বা উন্নয়ন করবে না।
৯. এই অন্তর্বর্তীকালীন আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নতুন কোনো সেনা মোতায়েন করতে পারবে না।
১০. আলোচনাকালীন সময়ে ইরানের ওপর নতুন কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।
১১. আলোচনা চলাকালেই ইরানের স্থগিত থাকা ২৪ বিলিয়ন মার্কিন ডলারের ফ্রিজড অ্যাসেট বা সম্পদ অবমুক্ত করা হবে।
১২. চুক্তির শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা বা কমিটি গঠন করা হবে।
১৩. এই চূড়ান্ত চুক্তির বৈধতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক অনুমোদন বা সমর্থন নেওয়া হবে।
১৪. ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র বা সহযোগী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি এই আলোচনার আওতার বাইরে (সম্পূর্ণ নিরাপদ) রাখা হবে।

আজকের খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পারফরম্যান্স কেমন ছিলো বলে আপনি মনে করেন??
14/06/2026

আজকের খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পারফরম্যান্স কেমন ছিলো বলে আপনি মনে করেন??

দূর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত বেনজির দুবাই পুলিশের হাতে আটক।বাংলাদেশ পুলিশের সাবেক আই জিপি বেনজির আহমেদ বেশ কয়েকট...
14/06/2026

দূর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত বেনজির দুবাই পুলিশের হাতে আটক।

বাংলাদেশ পুলিশের সাবেক আই জিপি বেনজির আহমেদ বেশ কয়েকটি দূর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন দুবাইতে পলাতক ছিলেন। আজ দুবাই পুলিশের একটি টিম ইন্টারপোলের সহযোগিতায় এই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

13/06/2026

ভিনির সমতা সূচক চমৎকার গোলটি দেখে নিন।

এক নজরে দেখেনিন আজকের ম্যাচে ব্রাজিল বনাম মরোক্কোর একাদশ।
13/06/2026

এক নজরে দেখেনিন আজকের ম্যাচে ব্রাজিল বনাম মরোক্কোর একাদশ।

13/06/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের কাউন্টার দিলেন মাওলানা মামুনুল হক।


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এগারো দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্রগ্রামের লালদিঘি ময়দানে।
13/06/2026

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এগারো দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্রগ্রামের লালদিঘি ময়দানে।

13/06/2026

ব্রাজিল বনাম মরোক্কো
সময় ভোর চারটায়।
কোন দল জয়ী হবে?

🏆 ২০২৬ বিশ্বকাপ: কার হাতে উঠতে পারে সোনালি ট্রফি?ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, স্বপ্ন আর কোটি কোটি সমর্থকের অপেক্ষা। ২০২৬ স...
13/06/2026

🏆 ২০২৬ বিশ্বকাপ: কার হাতে উঠতে পারে সোনালি ট্রফি?

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, স্বপ্ন আর কোটি কোটি সমর্থকের অপেক্ষা। ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরেও শুরু হয়ে গেছে আলোচনা—কোন দল এবার সবচেয়ে বড় দাবিদার?
বর্তমান ফর্ম, খেলোয়াড়দের মান এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কয়েকটি দল অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে।

🇪🇸 স্পেন
তরুণ ও প্রতিভাবান স্কোয়াড নিয়ে স্পেনকে অনেক বিশ্লেষকই সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন। দ্রুতগতির পাসিং ফুটবল এবং শক্তিশালী মিডফিল্ড তাদের অন্যতম শক্তি।

🇫🇷 ফ্রান্স
বিশ্বমানের তারকায় ভরপুর ফ্রান্স সবসময়ই শিরোপার দাবিদার। আক্রমণভাগের গতি ও অভিজ্ঞতা তাদের বড় সম্পদ।

🇦🇷 আর্জেন্টিনা
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও অন্যতম শক্তিশালী দল। জয়ের মানসিকতা ও দলগত সমন্বয় তাদের সবচেয়ে বড় শক্তি।

🇧🇷 ব্রাজিল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। নতুন প্রজন্মের তারকাদের নিয়ে তারা আবারও শিরোপার স্বপ্ন দেখছে।

🏴 ইংল্যান্ড
দীর্ঘদিনের অপেক্ষার পর ইংল্যান্ড এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামবে। বড় টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

⚽ ফুটবলের সৌন্দর্য এখানেই—কাগজে-কলমে ফেবারিট থাকলেও মাঠের ৯০ মিনিটে সব হিসাব বদলে যেতে পারে। তাই ২০২৬ বিশ্বকাপের আসল উত্তর লুকিয়ে আছে সবুজ ঘাসের মাঠেই।

❓আপনার মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দল?

13/06/2026

শহীদ আলতাব আলী পার্কে শ্রদ্ধা নিবেদন করলেন হাসনাত আব্দুল্লাহ।
যুক্তরাজ্যের Altab Ali Park-এ শহীদ আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন Hasnat Abdullah
লন্ডনের পূর্বাঞ্চলে অবস্থিত এই পার্কটি বাঙালি সম্প্রদায়ের জন্য ইতিহাস ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ প্রতীক। ১৯৭৮ সালের ৪ মে বাংলাদেশি পোশাকশ্রমিক আলতাব আলী বর্ণবাদী হামলায় নিহত হন। তাঁর স্মৃতিকে অমর করে রাখতে পরবর্তীতে সেন্ট মেরি পার্কের নাম পরিবর্তন করে ‘আলতাব আলী পার্ক’ রাখা হয়। আজ এটি বর্ণবাদের বিরুদ্ধে প্রতিরোধ, সাম্য ও বহুসাংস্কৃতিক সহাবস্থানের এক স্মারক হিসেবে পরিচিত।
শহীদ আলতাব আলী পার্কে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে শহীদ আলতাব আলীর অবদান স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশি প্রবাসীদের কাছে আলতাব আলী পার্ক শুধু একটি পার্ক নয়, বরং ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক জীবন্ত প্রতীক।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Delta Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share