The Focus Point

The Focus Point THE FOCUS POINT is a 24/7 news page. we bring you breaking news, in depth analysis.

‘আই হ্যাভ এ প্ল্যান’-  ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে: তথ্যমন্ত্রীঢাকা, ১৭ জুলা...
17/07/2026

‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে: তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ জুলাই ২০২৬:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর মাধ্যমে জাতির সামনে যে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তাঁর বক্তব্যের সূচনায় আই হ্যাভ এ প্ল্যান বলে পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন।

আজ রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আপন, ঢাকা’র উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছেন। শুনে মনে হয়েছে, পরিকল্পনাভিত্তিক নেতৃত্বের যে দর্শন তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, সেই একই ভাষায় জনগণের কাছে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হচ্ছে।"

তিনি বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের ওপর আস্থা রাখে। বাংলাদেশের মানুষও তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এ ঘোষিত রাষ্ট্রচিন্তা ও কর্মপরিকল্পনার প্রতি বিশ্বাস রেখেই তাঁকে এবং তাঁর দলকে বিপুল সমর্থন দিয়েছে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হলো ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা।

মাহাত্মা ভেগাই হালদারও অনুরূপ মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করে গিয়েছেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী দৃঢ়ভাবে উল্লেখ করেন, বাংলাদেশ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে এগিয়ে যাবে এবং বিভাজনের রাজনীতির কোনো স্থান এখানে হবে না।

তিনি বলেন, যারা একক ধর্ম, একক সংস্কৃতি বা একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তারা প্রকৃতির নিয়ম, মানবতা ও সভ্যতার বিরোধী।
বাংলাদেশে ধর্ম, বর্ণ, ভাষা ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন, ঢাকার সভাপতি শচীন্দ্র নাথ হালদার।

17/07/2026

১৩ জুলাই ২০২৬
গৌরনদীতে বৃক্ষরোপণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

17/07/2026
17/07/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারায় খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ব্যারিস্টার জায়মা রহমান বলেছেন, বাংলাদেশে মেধাবী ও সম্ভাবনাময় তরুণ-তরুণীর কোনো অভাব নেই। তবে আর্থিক সংকট, পারিবারিক দায়ি...
17/07/2026

ব্যারিস্টার জায়মা রহমান বলেছেন, বাংলাদেশে মেধাবী ও সম্ভাবনাময় তরুণ-তরুণীর কোনো অভাব নেই। তবে আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে অনেকেই তাদের স্বপ্ন বাস্তবায়নে কঠিন বাধার মুখোমুখি হয়।

সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রোল মডেল হওয়া মানেই বিখ্যাত হওয়া নয়; একজন বাবা-মা, শিক্ষক, প্রশিক্ষক কিংবা সমাজের দায়িত্বশীল মানুষও তরুণদের জীবনে অনুপ্রেরণার উৎস হতে পারেন। তিনি আরও বলেন, শুধু অনুপ্রেরণা নয়, প্রতিটি শিশুর মেধা ও দক্ষতা বিকাশের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন— “যখন আমাদের তরুণদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা কি সত্যিই তাদের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট করছি?”

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।
07/07/2026

দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।

01/07/2026

"সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ"

29/06/2026

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা | ২৯ জুন ২০২৬, সোমবার

28/06/2026

অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, লন্ডনে থাকা আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি কি? আমার ভাবনায় একটিই বিষয় আসে সেটি হলো নিরাপত্তা।

এটি নিয়ে আমি প্রায়ই ভাবি যে, বাংলাদেশে আমাদের তরুণদের কাছে নিরাপত্তা বলতে আসলে কি অর্থ বহন করে?

যখন একজন নারী অনলাইনে হয়রানির শিকার হন, কিংবা রাস্তায় চলাচলে অস্বস্তি বোধ করেন তখন তা কেবলই তার একার বিষয় থাকে না। ধীরে ধীরে এর প্রভাব আমাদের সমাজে সবার ওপর পড়ে।

আমরা কোথায় যাব, কী বলব, অনলাইনে কী লিখব সবকিছুতেই একটা ভয়ের সৃষ্টি হয়। আর সেই ভয় থেকেই অনেক ক্ষেত্রে মানুষ নিশ্চুপ হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়।

কিন্তু আমি মনে করি, পরিবর্তন শুরু হতে পারে খুব ছোট ও সাধারণ কিছু বিষয় দিয়ে। যেমন অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, হয়রানির শিকার হলে সহজে ও গোপনে প্রতিকারের নিশ্চয়তা, ডিজিটাল প্ল্যাটফর্মে আচরণ ও নিরাপত্তা নিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা এবং নারীরা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন তা সুনিশ্চিত করা ইত‍্যাদি।

কারণ দৈনন্দিন জীবনে নারীরা যখন নিজেদের নিরাপদ বোধ করবেন, তখন সমাজের অন‍্য সকলেই আরও বেশি নিশ্চিন্তভাবে নাগরিক জীবন যাপনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

Address

Uday Tower, 57, 57A, Gulshan Avenue, Gulshan, Bangladesh 1212
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Focus Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share