29/08/2026
রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন পলিপাড়া গ্রামে মসজিদে মুয়াজ্জিন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এক গ্রামে জিন্নাতারা বেগম নামে এক মামলাবাজ নারীর বিরুদ্ধে। এবিষয়ে মসজিদের সকল মুসল্লীগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার এঘটনায় পলিপাড়া গ্রামে মসজিদে সকল মুসল্লী মিথ্যা হয়রানি বিষয়ে গনসাক্ষর দিয়েছেন।