K. Ali Hawlader

K. Ali Hawlader (আল্লাহ মহান)
(মা বাবার দোয়া)
K+K

স‍্যার আপনি  নাই দেখতে দেখতে তিন তিনটি মাস পার হয়ে গেল! মরহুম আলহাজ্ব কফিল উদ্দিন স্যার আমাদের মাঝে নেই, এই সত্যটি মেনে...
31/08/2026

স‍্যার আপনি নাই দেখতে দেখতে তিন তিনটি মাস পার হয়ে গেল! মরহুম আলহাজ্ব কফিল উদ্দিন স্যার আমাদের মাঝে নেই, এই সত্যটি মেনে নেওয়া আজও ততটাই কঠিন, যতটা প্রথম দিনে ছিল।
​জনসেবায় ও স্থানীয় সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অপরিসীম। সাভার-আশুলিয়ার মানুষের সুখ-দুঃখে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাঁর সেই স্নেহ ও দিকনির্দেশনা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। মানুষ হিসেবে তিনি যে উদারতা ও ভালোবাসা দেখিয়ে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
​আল্লাহ তায়ালার কাছে বিনীত প্রার্থনা—তিনি যেন মরহুম কফিল উদ্দিন স্যারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভ...
28/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাভার উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তিনবারের আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন সাহেবের ছোট ভাই এবং হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব মোঃ হানিফ, মরহুম আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন সাহেবের ছেলে ও হানিফ এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জনাব সিরাজুল ইসলাম রিকু এবং পিএস টু চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস।

এ সময় তাঁরা মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, মহামান্য রাষ্ট্রপতির যোগ্য, দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, উন্নত ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

অভিনন্দন স‍্যার মহামান্য রাষ্ট্রপতি ২৩ তম
22/08/2026

অভিনন্দন স‍্যার
মহামান্য রাষ্ট্রপতি ২৩ তম

অভিনন্দন স্যার 🌾মাননীয় রাষ্ট্রপতি 🌾
10/08/2026

অভিনন্দন স্যার 🌾
মাননীয় রাষ্ট্রপতি 🌾

31/07/2026

আজ দেখতে দেখতে দুটি মাস পার হয়ে গেল আমাদের প্রিয় অভিভাবক, মরহুম কফিল উদ্দিন স্যার আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
​সময় চলে যাচ্ছে ঠিকই, কিন্তু তাঁর স্মৃতি, তাঁর দিকনির্দেশনা এবং গণমানুষের প্রতি তাঁর ভালোবাসা আজও আমাদের হৃদয়ে অমলিন। একটি এলাকার অভিভাবক হিসেবে তাঁর অবদান ও আদর্শ চিরদিন আমাদের পথ দেখাবে।
​মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করি—আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে নেন। আমিন।
​সবাই স্যারের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। 🤲

28/07/2026

স্মৃতির পাতায় শ্রদ্ধা ও ভালোবাসা 🤲
​আজ খুব বেশি মনে পড়ছে প্রিয় মরহুম কফিল উদ্দিন স্যারকে। মানুষ হিসেবে তিনি ছিলেন যেমন পরোপকারী ও অমায়িক, তেমনি সামাজিক ও উন্নয়নমূলক কাজে তাঁর অবদান ছিল অতুলনীয়।
​আপনার নীতি, আদর্শ এবং আমাদের প্রতি রেখে যাওয়া ভালোবাসার কথা কখনো ভুলবার নয়। আমাদের হৃদয়ে আপনি সবসময় অমর হয়ে থাকবেন।
​মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা—আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন। আমিন।
​ #স্মরণ #শ্রদ্ধাঞ্জলি #চিরস্মরণীয় #কফিল_উদ্দিন স্যার 😭

22/06/2026

Address

Dhaka
মাবাবারদোয়া

Website

Alerts

Be the first to know and let us send you an email when K. Ali Hawlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share