R News Bangla

R News Bangla R bangla news একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া,
(1)

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনএজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিস্...
27/08/2026

গাজীপুরে সাংবাদিক টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার:
মোঃ বাবুল হোসেন

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপপ্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এ দাবিতে বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ঢাকা ব্যাংকের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। আহত সাংবাদিক শরীফ ওমর টুটুলের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সংবাদকর্মী অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হলেও এখনো এজাহারনামীয় মূল আসামিরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এর আগে গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক টুটুলের বিরুদ্ধে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মহল ও তার পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে—এমন অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া প্রায় ছয় বছর আগের একটি বিচারাধীন মামলার পুরনো ছবি ব্যবহার করে ফেসবুকে আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। অথচ ওই মামলায় আদালত আমাকে দোষী সাব্যস্ত করেননি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমার সম্মানহানির চেষ্টা করছে।”

টুটুলের ছোট ভাই শাহরুখ খৈয়াম মুন্না বলেন, “আমার ভাই এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে ফেসবুক

26/08/2026

চর কুকরি-মুকরিতে পাওনা টাকা চাওয়ায় যুবককে মারধরের অভিযোগ
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নে বাগদা মাছ বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফারুক নামে এক অসহায় যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক জীবিকা নির্বাহের জন্য বাগদা মাছ ধরে তা স্থানীয়ভাবে বিক্রি করেন। মাছ বিক্রির টাকা বাবদ মাহাবুব বক্সের কাছে তার প্রায় ২০০ টাকা পাওনা ছিল বলে অভিযোগ। ওই পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মাহাবুব বক্সের ছেলে আব্বাস বক্স ও মঞ্জু বক্সসহ কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মারধরের একপর্যায়ে ফারুককে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে তার মাথা ও হাতে আঘাত লাগে। মাথায় আঘাত পাওয়ার পর মুখ দিয়ে রক্ত পড়েছে বলেও স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ স্থানীয়দের কাছে রয়েছে। ভিডিওতে ঘটনার কিছু অংশ দেখা যায় বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও ঘটনার আগে-পরে কী ঘটেছিল, তা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। চর কুকরি-মুকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার অভিযোগ করে বলেন, মাহাবুব বক্সের গ্রুপের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস বলেন, অসহায় মানুষের ওপর জুলুম-অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, একজন অসহায় যুবক তার শ্রমের পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন—এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা বিষয়টি তদন্ত করে ফারুকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে মাহাবুব বক্স, আব্বাস বক্স ও মঞ্জু বক্সের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

প্রতিবেদকের নোট: ভিডিও ফুটেজ ও স্থানীয় নেতাদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত গুরুত্বপূর্ণ।সংবাদ #নিউজ #ব্রেকিংনিউজ #সর্বশেষ_খবর #বাংলাদেশ_নিউজ #ভোলা_নিউজ #চরফ্যাশন #নিউজ_আপডেট

নিয়ামতপুরে ঈদে-মিলাদুন্নবী উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিলজাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভ...
26/08/2026

নিয়ামতপুরে ঈদে-মিলাদুন্নবী উদযাপনে আলোচনা ও দোয়া মাহফিল

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামগন।
আলোচনায় বক্তারা নবীজি হযরত মোহাম্মদ (সা:) এর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করার আহ্বান জানান।
এছাড়া ঈদে-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, নবীজির জীবনী নিয়ে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। # ২৬ আগস্ট ২০২৬ ইং

26/08/2026

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে......সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন বিদেশ যাওয়ার স্বঁপ্ন অন্যায় নয়,কিন্ত অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া অন্যায়। সাধারন যুবক যারা রয়েছেন আপনি বৈধ পথে বিদেশ যাবেন কোন সমস্যা হলে রাষ্ট্র আপনার পাশে থাকবে,অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্র আপনার পাশে দাড়াঁবে না কাজেই নিরাপদ অভিবাসনই হচ্ছে সরকারের মূল লক্ষ্যে এবং উদ্দেশ্যে। সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার ৮টি যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার বিষয়টিতে অনুসূচনা প্রকাশ করে মন্ত্রী বলেন জীবনের ঝুঁিক নিয়ে কেউ আগামীতে দালালের মধ্যেমে অবৈধ পথে সাগর পাড়ি দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।

তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রশাসনের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ মোখতার আহমেদ,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ,সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিললুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী,২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির,সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হক,এড. শেরেনুর আলী প্রমুখ।

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। # #

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে......সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আ...
26/08/2026

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে......সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন বিদেশ যাওয়ার স্বঁপ্ন অন্যায় নয়,কিন্ত অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়া অন্যায়। সাধারন যুবক যারা রয়েছেন আপনি বৈধ পথে বিদেশ যাবেন কোন সমস্যা হলে রাষ্ট্র আপনার পাশে থাকবে,অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্র আপনার পাশে দাড়াঁবে না কাজেই নিরাপদ অভিবাসনই হচ্ছে সরকারের মূল লক্ষ্যে এবং উদ্দেশ্যে। সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার ৮টি যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রীস যাওয়ার পথে নৌকায় করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার বিষয়টিতে অনুসূচনা প্রকাশ করে মন্ত্রী বলেন জীবনের ঝুঁিক নিয়ে কেউ আগামীতে দালালের মধ্যেমে অবৈধ পথে সাগর পাড়ি দেয়া থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন,বর্তমান বিএনপির সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি সভায় উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।

তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রশাসনের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ মোখতার আহমেদ,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ,সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিললুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী,২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির,সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হক,এড. শেরেনুর আলী প্রমুখ।

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বি

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:ঢাকার আশুলিয়...
26/08/2026

আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

ঢাকার আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মো. হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ঘটনাস্থলের আশপাশ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা মো. শহিদ মিয়া (৩৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি ২০ আগস্ট ২০২৬ তারিখে আশুলিয়া থানার মামলা নম্বর-১১৫ হিসেবে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. রাসেল আহম্মেদের ওপর।

পুলিশের দাবি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তাসহ আশুলিয়া থানার একটি দল দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় সাইফুল ইসলামের দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে থাকা চাল উদ্ধার করা হয়। এসব আলামতের সঙ্গে শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে পাওয়া আলামতের সামঞ্জস্য খুঁজে পাওয়ার পর সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে আদালতের অনুমতি নিয়ে দুই দফায় মোট দুই দিনের পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল ইসলাম ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা কেউ জড়িত ছিল কি না, তা তদ

26/08/2026
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত।আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি। সিলেটসহ দে...
26/08/2026

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত।

আফজাল মিয়া বিশ্বনাথ প্রতিনিধি।

সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং ইভেন্ট।

গত রোববার, ২৩ আগস্ট নিউবেরি পার্কস্থ আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক ও হোস্ট মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার, মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল এবং ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ সঞ্চালনায় এবং ফরহাদ হোসেন টিপু ও মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরীর সহযোগিতায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোর

26/08/2026

সাভারে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২),পিতা- মোঃ ফোরকান সিকদার ,মাতা-রোকসানা আক্তার, সাং-পিপড়াখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-বাড়ী নং-৪৮৭/২, মিরপুর-১৩ (জহির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কাফরুল, জেলা-ডিএমপি,ঢাকাকে ০৬ (কেজি) গাঁজাসহ যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত আসামী মোঃ সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) এর বিরুদ্ধে ২টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দমোঃ শাহাদাত হোসাইন। প্রতিনিধি।খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ...
26/08/2026

পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ

মোঃ শাহাদাত হোসাইন। প্রতিনিধি।
খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজে পাইকগাছা প্রেসক্লাবের নামে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের দ্বিতীয় ধাপের ৫৫টি প্রকল্পের নামের তালিকায় পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কারের জন্য এ বরাদ্দ রাখা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংরক্ষণ ও পেশাগত কার্যক্রম পরিচালনার অন্যতম কেন্দ্র হিসেবে প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পরিষদের এ বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। এজন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাইকগাছা প্রেসক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রেসক্লাবের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

Address

Malot Kandi Sakhipur Shariatpur
Dhaka
8030

Website

Alerts

Be the first to know and let us send you an email when R News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share