TCV Voice matters.

17/09/2026

মক্কা প্যাক্টে যোগদান করলে বাংলাদেশ কী সংকটে পড়তে পারতো?

#মক্কাপ্যাক্ট #বাংলাদেশ #বাংলাদেশেররাজনীতি

02/09/2026

মক্কা চুক্তিতে এতো আগ্রহ কেন? অন্যের যুদ্ধ কি বাংলাদেশের যুদ্ধ হয়ে যাবে?

ধরুন, ভারত ও পাকিস্তানের মধ্যে হঠাৎ বড় ধরনের যুদ্ধ শুরু হলো। বাংলাদেশ ঘোষণা দিল—“আমরা নিরপেক্ষ।”

কিন্তু বাংলাদেশ যদি এমন একটি Collective Defence ব্যবস্থায় যোগ দেয়, যেখানে একজন সদস্যের ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়—তাহলে কি সত্যিই বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা কাঠামোকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এখন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন।

এই ভিডিওতে আলোচনা করা হয়েছে—

🔹 Mecca Pact আসলে কী?
🔹 CENTO থেকে কী শিক্ষা পাওয়া যায়?
🔹 ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধ জোট রাজনীতিকে কী শেখায়?
🔹 Alliance Dilemma কী?
🔹 Abandonment বনাম Entrapment—বাংলাদেশের জন্য কোন ঝুঁকি বেশি?
🔹 ভারতকে ঘিরে বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত ঝুঁকি কী?
🔹 সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার সুযোগ কোথায়?
🔹 Military Alliance আর Defence Cooperation-এর পার্থক্য কী?
🔹 বাংলাদেশের Strategic Autonomy কেন গুরুত্বপূর্ণ?
🔹 বাংলাদেশের জন্য Hedging Strategy কি বেশি কার্যকর হতে পারে?

শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু “বাংলাদেশ কার পক্ষে?” নয়।

প্রশ্ন হলো—
বাংলাদেশ কি এমন কোনো সিদ্ধান্ত নেবে, যার ফলে অন্যের যুদ্ধ একদিন বাংলাদেশের নিজের যুদ্ধ হয়ে যেতে পারে?

আপনার মতামত কমেন্টে জানান। 🇧🇩

Happy Birthday Papa Tiger 👑
01/09/2026

Happy Birthday Papa Tiger 👑

22/08/2026

বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণ—স্থায়ী সমাধান, নাকি নতুন বিপদের শুরু? ⚡

বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণ নিয়ে আলোচনা নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বেসরকারি ব্যবস্থাপনায় গেলে কি বিদ্যুৎ সরবরাহ আরও দক্ষ হবে? কমবে লোডশেডিং ও সিস্টেম লস? নাকি এর বিপরীতে বাড়তে পারে বিদ্যুতের দাম, ভোক্তার ওপর চাপ এবং বেসরকারি প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ?

একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা শুধু ব্যবসার বিষয় নয়—এটি অর্থনীতি, শিল্প, কৃষি, জনজীবন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত।

তাহলে প্রশ্ন হলো—বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ভবিষ্যৎ কী হওয়া উচিত?

রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, বেসরকারি ব্যবস্থাপনা, নাকি দুটির সমন্বিত কোনো মডেল?

🎥 পুরো বিশ্লেষণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান।

#বিদ্যুৎ #বিদ্যুৎবিতরণ #বিদ্যুৎবেসরকারিকরণ #বাংলাদেশ #বিদ্যুৎখাত

হাত পেতে নিয়ে চেটে পুটে খাইবিসমিল্লার পাগলা সানাই..হাত পেতে নিয়ে চেটে পুটে খাইস্মৃতি বিজড়িত পাগলা সানাই।কিংবদন্তি সানা...
21/08/2026

হাত পেতে নিয়ে চেটে পুটে খাই
বিসমিল্লার পাগলা সানাই..
হাত পেতে নিয়ে চেটে পুটে খাই
স্মৃতি বিজড়িত পাগলা সানাই।

কিংবদন্তি সানাই বাদক উস্তাদ "বিসমিল্লাহ খান" সাহেব-এর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা।

20/08/2026

বাংলাদেশের বিদ্যুৎ সংকট: যুদ্ধ, নাকি সরকারের ব্যর্থ পরিকল্পনা?

১৮৫৫ সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাঁদের অধিকার আদায়ের জন্য। তাঁরা এ যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ, মহাজন ও ব্যবসায...
30/06/2026

১৮৫৫ সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল তাঁদের অধিকার আদায়ের জন্য। তাঁরা এ যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ, মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ যুদ্ধের উদ্দেশ্য ছিলো ব্রিটিশ সৈন্য ও তাঁদের দোসর ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের বিভিন্ন নিয়মনীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা।
৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করা হয়।

আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১) ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। বিদ্রোহী, বো...
30/06/2026

আহমদ ছফা (৩০ জুন ১৯৪৩ - ২৮ জুলাই ২০০১) ছিলেন একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। বিদ্রোহী, বোহেমিয়ান, স্পষ্ট , প্রথাবিরোধি, স্বকীয় দৃষ্টিভঙ্গির জন্য লেখক ও বুদ্ধিজীবী আহমদ ছফার জন্মদিনে শুভেচ্ছা।

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলা সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতার আলোয়...
07/05/2026

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলা সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতার আলোয় তিনি আজও অনন্ত প্রেরণার নাম।
“যেখানে মনের মুক্তি, জ্ঞানের আলো আর মানবতার জয় —
সেখানেই চিরজাগরুক রবীন্দ্রনাথ।” ✨
শুভ জন্মদিন, কবিগুরু।
আপনার সৃষ্টি চিরকাল বেঁচে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। 🤍

#রবীন্দ্রনাথ_ঠাকুর #রবীন্দ্রজয়ন্তী #বিশ্বকবি

02/05/2026

সত্যজিৎ রায় ছিলেন তার সময়ের থেকে বহু যুগ এগিয়ে থাকা একজন মানুষ। নিজের সময়ে তিনি যা বানিয়েছেন, আজকের দিন এবং অনাগত কালেও সেগুলো প্রাসঙ্গিক থাকবে।

হলিউডের ইতিহাসে অন্যতম সেরা ডিরেক্টর মার্টিন স্করসিস ছিলেন সত্যজিৎ রায়ের অন্যতম একজন ফ্যানবয়। ''পথের পাঁচালী'' দেখেই ভারতীয় সংস্কৃতি ও সিনেমার প্রতি তাঁর আগ্রহ জন্মেছিল।

আজকে মহারাজার ১০৫ তম জন্মদিন। The Civic Voice মহারাজাকে স্মরণ করছে সশ্রদ্ধচিত্তে।

Address

Kalabagan
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when TCV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TCV:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.