Ubc Bangla TV Page

Ubc Bangla TV Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ubc Bangla TV Page, TV Channel, Barpara, Bandar, Narayanganj, Dhaka.

“UBC Bangla TV একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ ও মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা দ্রুত, সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ-বিদেশের সর্বশেষ আপডেট, ব্রেকিং নিউজ, প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা ও বিশেষ প্রতিবেদন— সব কিছু একসাথে পাবেন এখানেই।”

03/08/2026
ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাকনারায়ণগঞ্জ প্রতিনিধি :মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে ...
24/07/2026

ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদক নির্মূল বিষয়ক জনসচেতনতামূলক সভা ও সেমিনার। বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় ল্যারী ওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসচেতনতামূলক সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনমত গড়ে ওঠে। নারী-পুরুষ, তরুণ-যুবক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই মোঃ জহিরুল ইসলাম, মুসাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী মনির হোসেন, ধামগড় ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ, ধামগড় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, নুরুজ্জামান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষিত যুবসমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস, হত্যা ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজের প্রতিটি মানুষকে তাদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবারকে সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে এবং তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নিতে হবে।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সামাজিক প্রতিরোধ যত শক্তিশালী হবে, মাদক নির্মূলের পথ তত সহজ হবে।

সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজের সব স্তরের মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
for Children

26/05/2026

ডোনাল্ড ট্রাম্পের রুপে মহিষ #সোনারগাঁও #নিউজ #বন্দর #বন্দরথানা #নারায়নগঞ্জ for Children

23/05/2026

বক্তাবলীতে ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে জনতার হাতে আটক ১ জন Highlights for Children

14/05/2026

UBC BANGLA TV PAGE এর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই
আলহামদুলিল্লাহ।

04/05/2026

সোনারগাঁও বাসীর পাশে থেকে সেবা করতে চান সদ্য বদলী হওয়া ওসি মুহিবুল্লাহ #নিউজ #বন্দর #সোনারগাঁও #নারায়নগঞ্জ for Children

"দুদকের অভিযোগের ছায়া নিয়েই কি সোনারগাঁওয়ে আসছেন ওসি গোলাম সরওয়ার ? উদ্বিগ্ন স্থানীয়রা " নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ...
01/05/2026

"দুদকের অভিযোগের ছায়া নিয়েই কি সোনারগাঁওয়ে আসছেন ওসি গোলাম সরওয়ার ? উদ্বিগ্ন স্থানীয়রা "

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চন্দনাইশ থানার ওসি মো. গোলাম সরওয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর এবার তার সম্ভাব্য নতুন কর্মস্থল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি শিগগিরই নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় পদায়ন পেতে পারেন।
এর আগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তিনি নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং বিদেশে অর্থ পাচারের সঙ্গেও জড়িত। এছাড়া বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগও উঠে এসেছে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে ওসি গোলাম সরওয়ার জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং অভিযোগকারীকে চিনেন না।
এদিকে, এমন অভিযোগের মধ্যে তার সোনারগাঁওয়ে সম্ভাব্য পদায়নের খবরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।
সোনারগাঁওয়ের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“যদি অভিযোগগুলো সত্য হয়, তাহলে আমাদের জন্য চিন্তার বিষয়। আমরা চাই একজন স্বচ্ছ ও সৎ কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করুন।”
আরেকজন বলেন,
“এমন অভিযোগ থাকা অবস্থায় কেউ দায়িত্বে এলে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যায়।”
স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং তারপরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হোক।
#বন্দর #সোনারগাঁও #নিউজ #নারায়নগঞ্জ for Children

30/04/2026

ছাত্রদল ও শিবির মুখোমুখি অবস্থান
#সোনারগাঁও #নিউজ #বন্দর #নারায়নগঞ্জ for Children

Address

Barpara, Bandar, Narayanganj
Dhaka
BARPARA1400

Alerts

Be the first to know and let us send you an email when Ubc Bangla TV Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share