19/04/2026
৫০ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলি: BCS Bullet পড়লে যেসব উত্তরে পার্থক্য তৈরি করা যেতঃ
আজকের ডাইনামিক প্রশ্নে গদবাঁধা ইতিহাসের চেয়ে সমসাময়িক বিশ্লেষণ বেশি এসেছে। আমাদের ছোট্ট কিন্তু ডেটা-সমৃদ্ধ "বিসিএস বুলেট" বইটি যারা পড়েছেন, তারা আজকের পরীক্ষায় অনেকখানি এগিয়ে থাকার কথা। কারণ বিসিএস বুলেট বইটিতে সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ ধর্মী আলোচনাই বেশি। চলুন দেখে নিই আজকের প্রশ্নের সাথে আমাদের বইয়ের হুবহু মিল এবং কোন পৃষ্ঠার তথ্য দিয়ে কোন উত্তরটি লেখা যেত:
১. প্রশ্ন: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিসমূহের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করুন।
বইয়ের পৃষ্ঠা: ৭ ও ৮
কী লিখা যেত: "ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান" অংশ থেকে বাংলাদেশের 'Regional Connectivity Hub' হিসেবে ভৌগোলিক গুরুত্ব, বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং বৃহৎ শক্তিসমূহের (চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান) 'Great Power Competition' ও 'Strategic Balancing'-এর পয়েন্টগুলো হুবহু লেখা যেত। সাথে 'Gateway to South and Southeast Asia' হিসেবে অর্থনৈতিক করিডরের কথা উল্লেখ করা যেত।
২. প্রশ্ন: আন্তর্জাতিক শ্রম-অভিবাসন এবং রেমিট্যান্স নির্ভরতা বাংলাদেশের কূটনীতিকে কীভাবে প্রভাবিত করছে তা বিশ্লেষণ করুন।
বইয়ের পৃষ্ঠা: ৪৩, ১৭৩ এবং ১৭৪
কী লিখা যেত: রেমিট্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কীভাবে আমাদের বৈদেশিক নীতি বা কূটনীতিকে সরাসরি নিয়ন্ত্রণ করছে, তা 'বিসিএস বুলেট' বইটিতে সুনির্দিষ্টভাবে আলোচনা করা হয়েছে:
কূটনৈতিক দুর্বলতা ও চাপের মুখে থাকা: বইয়ের ১৭৩ পৃষ্ঠায় 'বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হওয়ার কারণ' অংশে উল্লেখ আছে যে, সংযুক্ত আরব আমিরাত (২০২৪), ওমান বা বাহরাইনের মতো দেশে ভিসা নিষেধাজ্ঞার পেছনে আমাদের 'কূটনৈতিক দুর্বলতা ও দ্বিপাক্ষিক আলোচনার অভাব' দায়ী ।রেমিট্যান্স বাঁচাতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনীতিতে বাংলাদেশকে সবসময় সতর্ক ও অনেকটা নমনীয় থাকতে হয়।
ভূ-রাজনৈতিক কৌশল ও রেমিট্যান্স ঝুঁকি: বইয়ের ৪৩ পৃষ্ঠায় 'পররাষ্ট্রনীতির মূল চ্যালেঞ্জ' অংশে স্পষ্টভাবে বলা আছে, "ইরানসহ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহ এবং প্রবাসী রেমিট্যান্স প্রবাহ ঝুঁকির মুখে পড়েছে"
। অর্থাৎ, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে কোনো সংকট তৈরি হলে রেমিট্যান্স বাঁচাতে বাংলাদেশকে অত্যন্ত সাবধানে 'ভারসাম্যপূর্ণ কূটনীতি' বজায় রাখতে হয়।
অর্থনৈতিক কূটনীতি ও G2G তৎপরতা: ১৭৪ পৃষ্ঠায় 'ভবিষ্যৎ সম্ভাবনা ও পলিসি' অংশে বলা হয়েছে যে, বাংলাদেশের বর্তমান কূটনীতির অন্যতম প্রধান লক্ষ্যই হলো "কূটনৈতিক জোরালো তৎপরতা: বন্ধ বাজারগুলো খোলার জন্য G2G (সরকার-টু-সরকার) আলোচনা জোরদার করা"
। পাশাপাশি জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের সাথে সম্পর্ক উন্নয়নের কথাও বলা আছে।
৩. প্রশ্ন: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে এ যাবৎ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কূটনৈতিক এবং মানবিক পদক্ষেপসমূহ পর্যালোচনা করুন। রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কৌশল কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
বইয়ের পৃষ্ঠা: ৪৫, ৪৬ ও ৪৭
কী লিখা যেত: "রোহিঙ্গা সমস্যার বাস্তবধর্মী সমাধান" অংশ থেকে একদম পয়েন্ট করে Track-2 Diplomacy (আরাকান আর্মির সাথে আলোচনা), রাখাইনে 'সেফ জোন' গঠন, 'Climate Refugee' ফ্রেমিং ব্যবহার করা এবং রোহিঙ্গা ডায়াস্পোরা (Diaspora)-কে জিওপলিটিক্যাল টুল হিসেবে কাজে লাগানোর মতো অত্যাধুনিক সমাধানগুলো লেখা যেত। সৃজনশীল অর্থায়নের মডেল হিসেবে 'Diaspora Bond' এর কথাও দেওয়া যেত।
৪. প্রশ্ন: পরিবেশের অবক্ষয় ও দূষণ রোধে বাংলাদেশে প্রণীত, গৃহীত ও অনুসৃত পরিবেশ পলিসি, পরিবেশ আইন, বিধি-প্রবিধি ও উহাদের প্রয়োগ সম্পর্কে আপনার মূল্যায়ন লিপিবদ্ধ করুন।
বইয়ের পৃষ্ঠা: ৭৫
কী লিখা যেত: "জলবায়ু সংক্রান্ত আইন" চার্ট থেকে সরাসরি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পরিবেশ আদালত আইন ২০১০, BCCSAP ২০০৯ এবং জাতীয় পরিবেশ নীতি ২০১৮-এর 'Polluter Pays Principle' (দূষণকারী দেবে) নীতির কথা উল্লেখ করে টু-দ্য-পয়েন্ট উত্তর লেখা যেত।
৫. প্রশ্ন: বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণের অন্তরায়সমূহ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ লিখুন। অব্যাহত বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকল্পে আপনার সুপারিশসমূহ ব্যাখ্যা করুন।
বইয়ের পৃষ্ঠা: ১৬৯ থেকে ১৭২
কী লিখা যেত: FDI-এর বর্তমান ডেটা দিয়ে শুরু করে মূল অন্তরায়গুলো (নীতি ও আমলাতন্ত্র, জ্বালানি সংকট, ব্যাংকিং অস্থিরতা) লেখা যেত। সুপারিশ হিসেবে "Three 'S' কৌশল" (Simplification, Stability, Sustainability), One-Stop Service, স্পেশাল ইকোনোমিক জোন (SEZ) এবং 'Incentive-Led থেকে Capability-Led' মডেলে রূপান্তরের স্পেসিফিক পয়েন্টগুলো দিয়ে উত্তর সাজানো যেত।
৬. প্রশ্ন: বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উৎসের সমন্বিত কাঠামোতে (Power Mix) নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধির ক্ষেত্রে নীতিগত সামঞ্জস্য (Coherence), বিনিয়োগ পরিবেশ এবং অবকাঠামোগত প্রস্তুতির আলোকে বৃহৎ পরিসরে এর লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাব্যতা মূল্যায়ন করুন।
বইয়ের পৃষ্ঠা: ৫৫ থেকে ৫৭
কী লিখা যেত: "নবায়নযোগ্য জ্বালানি" অধ্যায় থেকে বর্তমান সক্ষমতা (সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ) এবং 'নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর কেন অপরিহার্য' তা লেখা যেত। নীতিগত সামঞ্জস্যের ক্ষেত্রে "নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫"-এর লক্ষ্য (২০৪০ সালের মধ্যে ৩০% উৎপাদন), নেট মিটারিং সিস্টেম এবং ট্যাক্স হলিডে বা কর অব্যাহতির মত বিনিয়োগ পরিবেশের তথ্যগুলো হুবহু ব্যবহার করা যেত।
৭. প্রশ্ন: টীকা লিখুন: ক) ডিজিটাল বিভাজন, খ) তথ্য অধিকার
বইয়ের পৃষ্ঠা: ৯৪, ৮১
কী লিখা যেত:
ডিজিটাল বিভাজন: ৯৪ পৃষ্ঠার "ডিজিটাল জেন্ডার ডিভাইড" অংশের ডেটা ও প্রযুক্তি ব্যবহারের বৈষম্য নিয়ে লেখা যেত।
তথ্য অধিকার: ৮১ পৃষ্ঠার চার্ট থেকে তথ্য অধিকার আইন ২০০৯-এর মূল বিষয় (জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতকরণ) উল্লেখ করা যেত।
আমরা কখনো বলিনি বুলেট পড়লেই পুরো সিলেবাস কাভার হয়ে যাবে — বড় বইও দরকার, সংবাদপত্র পড়াও দরকার। কিন্তু পরীক্ষার আগের ৪৮ ঘন্টায় যখন ৫০০ পৃষ্ঠা revise করার সময় নেই, তখন পত্রিকার সাথে এই ২০০ পৃষ্ঠার বুলেট একবার দেখে গেলে আজ বেশ সলিড একটা পরীক্ষা দেওয়া যেত।
(পোস্টের সাথে আজকের প্রশ্ন এবং বইয়ের এর ছবি দেওয়া হলো। মিলিয়ে দেখতে পারেন!)