It's me Asha

It's me Asha “Humility makes a person more humble.” 😊
(1)

26/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাঃ)

ইয়া রাসুলুল্লাহ (ﷺ)
"আপনি সেই ফুল, যেই ফুলের ঘ্রাণে আজও পৃথিবী ব্যাকুল'
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলুল্লাহ (ﷺ) 💌

15/08/2026

স্ত্রী কিন্তু স্বামীর রক্তের কেউ না। তবুও স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। অনেক বেশি ভালোবাসে--
এই ভালোবাসাটা কেন জানেন? কারণ আল্লাহ তা'আলা পৃথিবীতে সবার প্রথম স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পরিচিতি দিয়েছেন মা হাওয়া ও আদম (আ:) এর মাধ্যমে। পৃথিবীর সব সম্পর্ক একদিকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক আরেকদিকে। এই সম্পর্ক জান্নাতের সম্পর্ক! পবিত্র সম্পর্ক। স্বামীর সবকিছুর উপর স্ত্রীর অধিকার সবার আগে। স্বামীর ইনকামের উপর স্ত্রীর হক্ব সবার আগে। ইসলামে স্ত্রী ও পরিবারের ভরণপোষণে খরচ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ সদকাহ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা কিছু ব্যয় করো, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো যা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো।”
— সহিহ মুসলিম
সবচেয়ে উত্তম সাদকাহ হলো স্ত্রীর জন্য খরচ করা। সুবহানআল্লাহ!

15/08/2026

~ বহুজনে চেয়েও আমাকে পায়নি,
আর তুমি পেয়েও চাওনি—
এটায় বোধহয় দুনিয়ার নির্মম নিয়তি! 🙂🥀

কেউ একজন আমাকে পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষা করেছে, আমার একটু সময়, একটু মনোযোগ, একটু ভালোবাসার জন্য কত কিছুই না করতে চেয়েছে। অথচ আমি যার কাছে নিজেকে নিঃশেষ করে দিয়েছি, সে-ই একদিন আমাকে পেয়েও বুঝতে পারেনি আমার মূল্য।

কী অদ্ভুত, তাই না?
যে মানুষটা আমাকে পাওয়ার জন্য পৃথিবীর সঙ্গে লড়তে রাজি ছিল, সে আমাকে পায়নি। আর যে মানুষটা আমাকে খুব সহজেই পেয়ে গিয়েছিল, সে আমাকে ধরে রাখার প্রয়োজনটুকুও অনুভব করেনি।

হয়তো এটাই জীবনের সবচেয়ে কষ্টের সত্য—
সবচেয়ে বেশি যে চায়, সে সবসময় পায় না;
আর যে পেয়ে যায়, সে সবসময় তার কদর করতে জানে না।

কখনো কখনো মনে হয়, মানুষ হারানোর পরই তার মূল্য বোঝে। কিন্তু তখন আর ফিরে গিয়ে কিছু ঠিক করার সুযোগ থাকে না। শুধু বুকের ভেতর একটা প্রশ্ন থেকে যায়—
“যদি একটু আগে বুঝতে, তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারত?”

হয়তো পারত…
হয়তো না।

তবুও আফসোস থেকে যায়—
বহুজনে চেয়েও আমাকে পায়নি,
আর তুমি আমাকে পেয়েও চাওনি।
এটায় বোধহয় দুনিয়ার নির্মম নিয়তি! 🙂🥀

post

14/08/2026
সলাত আল-কুসুফ (صلاة الكسوف): এটি সূর্যগ্রহণের (Solar Eclipse) সলাত।সলাত আল-খুসুফ (صلاة الخسوف): এটি চন্দ্রগ্রহণের (Lunar...
12/08/2026

সলাত আল-কুসুফ (صلاة الكسوف): এটি সূর্যগ্রহণের (Solar Eclipse) সলাত।
সলাত আল-খুসুফ (صلاة الخسوف): এটি চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) সলাত।

এই দুই সলাতের গঠন সাধারণ সলাতের চেয়ে কিছুটা ভিন্ন:

১. প্রতি রাকাতে দুইটি রুকু: সাধারণ সলাহতে প্রতি রাকআতে একটি রুকু থাকে, কিন্তু এই সলাহতে প্রতি রাকআতে দুইটি রুকু করতে হয়। নিয়মটি হলো: সুরা ফাতিহা ও অন্য সুরা পড়া, রুকু করা, রুকু থেকে দাঁড়িয়ে আবার সুরা ফাতিহা ও অন্য সুরা পড়া, আবার রুকু করা এবং এরপর সিজদায় যাওয়া।
২. দৈর্ঘ্য: এই ২ রাকআত সলাহ সাধারণত বেশ দীর্ঘ হয়, অনেক সময় গ্রহণ যতক্ষণ থাকে ততক্ষণ ধরে সলাহ আদায় করা হয়।
৩. জামাত: এই সলাহ জামাআতে আদায় করা সুন্নাহ, তবে একা একাও পড়া যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's me Asha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share