Crime Focus TV

Crime Focus TV সত্যের অনুসন্ধানে আমরা

অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদেস্টাফ রিপোর্টারপ্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ০০রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয়...
16/08/2026

অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদে
স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ০০

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার বেলা ১১টার পর দিকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সামনেই যাচাই-বাছাই করা হয় মনোনয়নপত্র।

যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, দুটির মধ্যে প্রথম মনোনয়নপত্রটি বৈধ হয়েছে। তাই দ্বিতীয় মনোনয়নপত্র যাচাইয়ের প্রয়োজন হয়নি।

আজ দুপুর ১২টায় যাচাই হবে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। আগামী ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক প্রকাশ : ১৬ আগস...
16/08/2026

তথ্যমন্ত্রী বলেন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ
ক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৪: ৩০

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তিকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। এর মাধ্যমে নাগরিকরা ডিজিটাল লাইব্রেরি ও উন্নত তথ্যসেবাসহ নানা সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিক তথ্যপ্রযুক্তিসম্পন্ন ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হবে। এর মাধ্যমে এলাকাবাসী এখান থেকেই দেশের নির্মিত আধুনিক সিনেমা দেখতে পারবেন। পাশাপাশি থাকবে থ্রিডি ও ফোর-ডি স্ক্রিনের সুবিধাও।

আজ দিনব্যাপী বরিশালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রীর।

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যারা রাজপথে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেক্রাইম ফোকাস টিভি অনলাইন ...
16/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে যারা রাজপথে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
ক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৪: ০০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না সরকার। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল। বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়াবে সরকার। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। যেসব মেয়ে ভালো ফলাফল করবে, তাদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। যে কাজ করলে মানুষের উপকার হবে, সরকার সে কাজই করতে চায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেইক্রাইম ফোকাস ট...
16/08/2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই
ক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৩: ৫০

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগ করছেন। তবে গত ৫ই আগস্ট নতুন দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, যিনি মানবতাবিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন।

আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।
শহীদুল করিম বলেন, আমরা মনে করি যে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

এই লক্ষ্যে, আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের আমাদের অনুরোধে দ্রুত ব্যবস্থা নিতে এবং আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরীফ উসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দিতে। আমরা তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, আমরা পুনরায় বলছি, আমরা সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমাদের ‌‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে যাব।

05/08/2026

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এলডিপি কতৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কামাল প্রধান...

#এলডিপি ゚viralシ

এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনিয়স্টাফ রিপোর্টারপ্রকাশ: ০৭ আগস্ট ২০...
05/08/2026

এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনিয়
স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২: ৩৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান।
সভায় সভাপতিত্ব করেন জেলা এলডিপির সদস্য সচিব মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা এলডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, এলডিপির কেন্দ্রীয় সদস্য ডা. মনির চৌধুরী এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মাসুম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল প্রধান বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার আশা-আকাঙ্ক্ষা, ছাত্র-জনতা আন্দোলনে বাস্তব ও প্রতিফলন হতে যাচ্ছে।

কামাল প্রধান বলেন বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ও অন্যান্য মামলার পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

কামাল প্রধান বলেন, শরিক দলের নেতাকর্মীদের কেবল জাতীয় নির্বাচন এলেই মূল্যায়ন করা হয়, অন্য সময় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ও ই-মেইল ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি একাধিক মামলার শিকার হন। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং বাকি দুটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যারা ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিষয়ে জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

বক্তব্যের শেষে কামাল প্রধান বিএনপি ও এর শরিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের আশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে।

আলোচনা সভায় জেলা ও মহানগর এলডিপির নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেনক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৪: ০০প্রধানমন্ত্র...
05/08/2026

প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন
ক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৪: ০০

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা থাকবে। এখানে বড়দের জন্য ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেদিন তার সরকারি বাসভবন গণভবনে ব্যাপক ভাঙচুর করা হয়।

এরপর ৮ অগাস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। পরে সেই সরকারের অধীনেই জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে সেই গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবেস্টাফ রিপোর্টারপ্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৩...
05/08/2026

প্রধানমন্ত্রী বলেন অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হবে
স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৩: ০০

ঢাকা জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এর মূল শক্তি দেশের গণতন্ত্রকামী জনগণ- মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টি করা হলে তা পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করতে পারে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং তৎকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোকচিত্র, ভিডিওচিত্র ও সংরক্ষিত নিদর্শন পরিদর্শন করেন।

পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক।

দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বহু মানুষ গুম, অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থান দমনে গণতন্ত্রকামী মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। আন্দোলনের সময় হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে। এটি শুধু ২০২৪ সালের স্মৃতি সংরক্ষণ করবে না, বরং বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের ধারক হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের প্রতিটি ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার আইনের মাধ্যমে নিশ্চিত করা হবে। এটি কোনো প্রতিহিংসামূলক বিচার হবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে এবং অনেক আহত যোদ্ধাকে নিয়মিত সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।

দেশ পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না-এই প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

এ সময় জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক ও শিল্পীদের ধন্যবাদ জানান এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান।

অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, এই জাদুঘরটি আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় সৃষ্টি করেছে। অতীত ও ভবিষ্যতের মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে এই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব।

তিনি আরও বলেন, পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে। তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরে। কিন্তু এই জাদুঘরটি একেবারেই ভিন্ন। এখানে অতীতের কোনো সংগ্রহ নেই, বরং একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেগুলোই সংগ্রহ করা হয়েছে। এমন জাদুঘর পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবোস্টাফ রিপোর্টার প্রকাশ: ০৫ আগস্ট ২০...
05/08/2026

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো
স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২: ৫২


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনঃনির্মাণ করবো। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো।

আজ বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিসহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ ১৮ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতা-পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজ তারা যেন দ্বিধা বিভক্ত না হন। তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা-বিভক্ত না করেন।

তিনি আরও বলেন, একটা সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের ভূমিকা এবং অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা-বিভক্ত করবেন, জনগণ তা মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়।

আহমেদ আযম খান বলেন, তারেক রহমান এখন যেমন প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়ার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে যাবো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরবক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক  প্রকাশ: ০৫...
04/08/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
ক্রাইম ফোকাস টিভি অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১: ৫৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, যেসব খাতে সৌদি আরবের উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে, বাংলাদেশের সেসব খাতে তারা বিনিয়োগে আগ্রহী। আমাদের আলোচনায় এসব বিষয় গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম এল-খেরেইজির সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে শামা বলেন, সৌদি প্রতিনিধিদল বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

প্রতিমন্ত্রী বলেন, উভয় পক্ষ শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছে। এ সময় সৌদি আরব আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

শামা বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অদূর ভবিষ্যতে সৌদি আরবে একটি যৌথ বিনিয়োগ সভা আয়োজনের আশা করছে বাংলাদেশ।

এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ-সৌদি রাজনৈতিক পরামর্শ সভা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এই যোগাযোগ অব্যাহত থাকবে। সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী পর্যায়ে উন্নীত হবে বলেও তারা আশা প্রকাশ করেছে।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি যুবরাজ ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশও সৌদি যুবরাজকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সমস্যা কয়েকটি দেশেই রয়েছে। তবে এটি আলোচনার প্রধান বিষয় ছিল না।

তিনি বলেন, জেদ্দা ও রিয়াদে আমাদের মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি প্রতিনিধি দল বারবার জোর দিয়ে বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা শুধু একটি খাতে সীমাবদ্ধ রাখতে চায় না।

তিনি বলেন, তারা বারবার বলেছে, তারা শুধু একটি খাতে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌদি আরব ও বাংলাদেশ বহু খাতে একসঙ্গে কাজ করুক, সেটিই তারা চায়। আলোচনার মূল বিষয় ছিল এটিই।

সূত্র: বাসস

Address

Gauchia Kashem Center Lift 12D Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crime Focus TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share