Abu Sayeed-Official

Abu Sayeed-Official পরিবর্তনের প্রত্যয়ে নতুন প্রজন্মের কণ্ঠস্বর। তারুণ্যের শক্তিতে গড়ব আগামী দিনের নতুন বাংলাদেশ। সত্য ও ন্যায়ের পথে অবিচল।

রাত বাজে ২টা।  আর এই পোলাটা আসছে কোন যায়গায় কত টাকার তহবিল আসছে, সেসব নিয়ে জবাবদিহিতার আলাপ দিতে...গতকাল হাসনাতকে ঘিরে য...
01/06/2026

রাত বাজে ২টা।

আর এই পোলাটা আসছে কোন যায়গায় কত টাকার তহবিল আসছে, সেসব নিয়ে জবাবদিহিতার আলাপ দিতে...

গতকাল হাসনাতকে ঘিরে যে পরিকল্পিত মিডিয়া ট্রায়াল চালানো হয়েছিল,

সম্ভবত সেটার জবাব দিতেই আজকে লাইভে আসা।

এদেশের হলুদ মিডিয়াগুলো এসব সস্তা ন্যারেটিভ উৎপাদন করে, আদৌও এ ছেলেগুলোরে ব্যাকফুটে ফালাইতে পারবে?

যে তরুণেরা বন্দুকের নল, দমন-পীড়ন আর রাষ্ট্রীয় শক্তির মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি!!

তাদের বিরুদ্ধে কয়েকটি শিরোনাম বা টকশোর প্রপাগান্ডা কোনোদিনই যথেষ্ট হবে কি?

Abu Sayeed-Official

23/05/2026

আমাদের ঐতিহাসিক মেরাদিয়া গরুর হাট স্থান পরিবর্তন করে মোস্তমাঝি মোড়, গ্রিন বনশ্রী এলাকায় কুরবানির পশুর হাট নির্ধারণ করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু দুঃখের বিষয় হলো, পশু ক্রয়ের জন্য আগত সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে যে পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে মোটরসাইকেল থেকে ৩০ টাকা এবং প্রাইভেট কার থেকে ৫০ টাকা পার্কিং ফি নেওয়া হচ্ছে।

প্রশ্ন হলো, কুরবানির হাটে পশু কিনতে আসা মানুষদের উপর অতিরিক্ত এই ব্যয় চাপানো কতটা যৌক্তিক?

সাধারণত দেশের বিভিন্ন গরুর হাটে ক্রেতাদের পার্কিংয়ের জন্য আলাদা অর্থ আদায় খুব একটা দেখা যায় না। কুরবানির সময় মানুষ এমনিতেই পশু কেনা, পরিবহন ও অন্যান্য খরচ নিয়ে ব্যস্ত থাকে। এর মধ্যে অতিরিক্ত পার্কিং ফি সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরি করতে পারে।

এতে শুধু মানুষের ভোগান্তিই বাড়ছে না, বরং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই হাটের সুনামও প্রশ্নবিদ্ধ হতে পারে। একটি হাটের সুনাম শুধু ব্যবস্থাপনার উপর না, মানুষের সন্তুষ্টির উপরও নির্ভর করে।

হাট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। যদি পার্কিং ফি নেওয়া হয়, তাহলে সেটি যেন যুক্তিসংগত, স্বচ্ছ ও জনবান্ধব হয়। কারণ হাটের ভালো সুনাম রক্ষা করা সবার দায়িত্ব।

সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত হলে, হাটের মর্যাদা ও ঐতিহ্য আরও বৃদ্ধি পাবে।

21/05/2026

তোমার কথায় একটা রিক্স নিলাম সিক্স মারার জন্য , ইনশাআল্লাহ সফলতা নিয়ে ফিরবো।

নিজেকে যত গুছাই,তত বুঝি জীবনে শান্তি কত প্রয়োজন।নেগেটিভ মানুষ আর চিন্তা থেকে দূরে থাকাই ভালো। 🤍
09/05/2026

নিজেকে যত গুছাই,
তত বুঝি জীবনে শান্তি কত প্রয়োজন।
নেগেটিভ মানুষ আর চিন্তা থেকে দূরে থাকাই ভালো। 🤍

16/04/2026

“শরীর সুন্দর, শক্তি আছে—এটা আল্লাহর একটা বড় নিয়ামত। কিন্তু সেই শক্তি যদি নিজের মহল্লা, নিজের মানুষের কোনো কাজে না লাগে, তাহলে সেই সৌন্দর্য আর শক্তির কোনো মূল্য থাকে না।

যে ছেলে নিজের এলাকায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, বিপদে মানুষের পাশে দাঁড়ায় না, ছোটদের পথ দেখায় না—তার শক্ত শরীর শুধু দেখানোর জন্য, সমাজের জন্য না।

মনে রাখবেন—
সত্যিকারের শক্তি জিমে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে।
সত্যিকারের সৌন্দর্য চেহারায় নয়, চরিত্রে আর কাজে।

আসুন আমরা এমন মানুষ হই—
যাদের জ্ঞান এলাকার কাজে লাগে,
যাদের সাহস অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়,
যাদের উপস্থিতিতে মহল্লা নিরাপদ মনে করে।

নিজের জন্য নয়, নিজের মহল্লার জন্য বাঁচতে শিখি—তাহলেই জীবনটা সার্থক হবে।”

14/04/2026

বাংলা নববর্ষ ইতিহাস বলে, এই দিনে আমার বাংলার কৃষক ভাইয়েরা ফসল কাটার পর জমিদারের কর পরিষদ ও জমির মালিকের করপরিষদ করতো,নতুন হালখাতা করতো। তাই সকল কৃষক দায় মুক্তির সুবাদে গ্রাম বাংলার ঘরে ঘরে গ্রামীণ লোকউৎসবের মাধ্যমে আনন্দঘন পরিবেশ তৈরি হতো। মিষ্টান্ন আপ্যায়ন ,নতুন জামা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ সময়ের বিবর্তনে এই উৎসবটি একটি ভিন্নমাত্রায় রূপ নিয়েছে।যা খুবই দুঃখজনক।আমার বাঙালি, কৃষি থেকে আমাদের অস্তিত্বের জন্ম, বাংলার মাটিতে কৃষকদের অবদান অপরিসীম। দোয়া করি,আল্লাহ যেন কৃষক ভাইদের হাড়ভাঙ্গা পরিশ্রমের পূর্ণাঙ্গ পারিশ্রমিক ব্যবস্থা করেন। আমার বাংলার সকল কৃষকভাইদের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করে, মহান আল্লাহর দরবারে তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমিন 🤲

লেখক : আমার বন্ধু Tanvir ahmed Evan

সম্প্রতি ইরানের রেভুলোশনারি গাড কপস( IRGC) একটি ভিডিওতে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। প্রযুক্তির আড়ালে আমেরিকা কী লুকাচ্ছে, ...
08/04/2026

সম্প্রতি ইরানের রেভুলোশনারি গাড কপস( IRGC) একটি ভিডিওতে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। প্রযুক্তির আড়ালে আমেরিকা কী লুকাচ্ছে, তা এখন আর গোপন নেই।

​🔍 কী দেখা গেছে সেই ভিডিওতে?
​গুগল ম্যাপে আবুধাবির যে মরুভূমিকে জনশূন্য দেখাচ্ছিল, ইরানের নাইট ভিশন ও থার্মাল ইমেজারিতে সেখানে ধরা পড়েছে বিশাল এক গোপন শহর! এটি মূলত ওপেনএআই-এর ৩০ বিলিয়ন ডলারের 'স্টারগেট' ডেটা সেন্টার। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে—গুগল যতই লুকানোর চেষ্টা করুক, আমাদের চোখের বাইরে কিছুই নেই।

​🔥 কেন এই পাল্টা আঘাতের ঘোষণা?
​ইরানের দাবি খুব পরিষ্কার:
​রুখে দাঁড়ানোর লড়াই: ৫০ বছর ধরে ইরানের অর্থনীতি ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করার চেষ্টার মোক্ষম জবাব এটি।
​প্রতিশোধ: যখন তাদের বীর সেনাপতি ও মেধাবীদের অন্যায়ভাবে হত্যা করা হয়, তখন ইরান চুপ থাকতে পারে না।
​শত্রুর প্রাসাদে আগুন: আমেরিকা যদি ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন করে, তবে ইরান তাদের সবচেয়ে দামী প্রযুক্তি প্রকল্প গুঁড়িয়ে দেবে।
​"তোমরা আমাদের ঘর পুড়িয়ে দিলে, আমরা তোমাদের প্রাসাদে আগুন লাগাব।"—এটাই এখন ইরানের প্রতিরোধের ভাষা।
​📢 আপনার মত কী?
​প্রযুক্তির দোহাই দিয়ে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের এই দম্ভ কি চূর্ণ হওয়া উচিত নয়? যারা প্রথমে আক্রমণ করে তারা কি সঠিক, নাকি যারা আত্মরক্ষায় প্রতিরোধ গড়ে তুলছে তারা?
​ইতিহাসের পাতায় আপনার মতামত জানান নিচের কমেন্টে। ✊🛡️

নন্দীপাড়া কবরস্থানে গতকাল রাতের অন্ধকারে দুঃখজনক একটি চুরির ঘটনা ঘটেছে। কবরস্থানের দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছ...
06/04/2026

নন্দীপাড়া কবরস্থানে গতকাল রাতের অন্ধকারে দুঃখজনক একটি চুরির ঘটনা ঘটেছে। কবরস্থানের দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এটি শুধু চুরি নয়, এটি একটি পবিত্র জায়গার প্রতি অসম্মান এবং আমাদের সবার অনুভূতিতে আঘাত।

যে ব্যক্তি বা যারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে চোরকে ধরিয়ে দিতে পারবেন, তাকে সাঈদ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

আসুন, আমরা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করি এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সহযোগিতা করি।

যোগাযোগ: নন্দীপাড়া কবরস্থান কমিটি

এই ছেলেটা কোন ক্লাসে পড়ে আমি জানিনা তবে ওর কথা শুনে মনে হলো আমাদের এমপি মন্ত্রীর থেকে ওর জ্ঞান আরো বেশি।অনলাইন ক্লাস নি...
02/04/2026

এই ছেলেটা কোন ক্লাসে পড়ে আমি জানিনা তবে ওর কথা শুনে মনে হলো আমাদের এমপি মন্ত্রীর থেকে ওর জ্ঞান আরো বেশি।

অনলাইন ক্লাস নিয়ে এক সাংবাদিক ওর সাক্ষাৎকার নিছিল। ছেলেটা সাংবাদিককে বলেন, "আমরা একটা ক্লাস রুমে ক্লাস করি ৬০ জন। ৬০ জন স্টুডেন্টের জন্য ক্লাস রুমে নরমালি ফ্যান চলে পাঁচটা। এখন সরকার যদি বিদ্যুৎ সেইভই করতে চায়, আমাদের যদি অনলাইন ক্লাস ই করতে হয় তাহলে ৬০ জন স্টুডেন্টর অনলাইন ক্লাসের সময় মিনিমাম ৫০টা ফ্যান চলবে। এখানে সাশ্রয়ী কোথায়? অনলাইন ক্লাসে নাকি শিক্ষা প্রতিষ্ঠানে?

ওর লজিক আর কথা বলার স্টাইল দেখে আমার হাসনাত আবদুল্লাহর কথা মনে পড়লো। ছেলেটা আরো বলে, আসলে সরকার কে সব দিক দিয়েই ভালো ভাবে ভাবা উচিৎ। অনলাইন ক্লাসে স্টুডেন্ট রা পড়ালেখার চেয়ে দেখা যাবে ফেসবুক রিলসের দিকে ধাবিত হবে বেশি।"

কি দারুন একটা যুক্তি দিলো ছেলেটা। আমরা হয়তো আরো একটা হাসনাত আব্দুল্লাহ পেতে যাচ্ছি।

শাসন কমেছে।কথা বেড়েছে।হাসি ফিরেছে 😊এই পরিবর্তনটাহাজারো পরিবার পেয়েছে একটি বই থেকে।📘 সন্তান প্রতিপালনের নীতিমালাআদর্শ মান...
02/04/2026

শাসন কমেছে।
কথা বেড়েছে।
হাসি ফিরেছে 😊

এই পরিবর্তনটা
হাজারো পরিবার পেয়েছে একটি বই থেকে।

📘 সন্তান প্রতিপালনের নীতিমালা
আদর্শ মানুষ গড়ার নরম কিন্তু কার্যকর গাইড।

👉 এখনই দেখুন:

এ বইটি আপনার হাতে তুলে দিতে আমাকে ও একাডেমির গবেষক আলেমদেরকে দীর্ঘ কয়েক বছর পরিশ্রম করতে হয়েছে

Address

নন্দীপাড়া মোহাজের কলোনি , ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন , ৭৪ নং ওয়ার্ড , খিলগাঁও , ঢাকা, বাংলাদেশ।
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayeed-Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share