21/08/2026
আজ থেকে শিক্ষকদের বদলি আবেদন শুরু
মানতে হবে যে শর্ত..........
সম্মানিত শিক্ষকবৃন্দ,
এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম ২১/০৮/২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৭/০৮/২০২৬ তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা:
1. একজন শিক্ষক সর্বোচ্চ ৩ টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
2. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় ৩ টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না।
3. "নিজ জেলা" অথবা "নিজ জেলা ও নিজ বিভাগ" ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
4. "স্পাউসের কর্মস্থল" ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী/স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।
5. "স্পাউসের নিজ জেলা" ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী/স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
6. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে ২ (দুই) বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।
7. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন।
⏰ আবেদনের শেষ সময়: ২৭/০৮/২০২৬ তারিখ।
ধন্যবাদান্তে,
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)