Basic TV

Basic TV সত্যের অগ্রপথিক

15/08/2026

আগামী পাঁচ বছর সদর আসনে আমির হামজাই প্রধানমন্ত্রী : আমির হামজা

15/08/2026

ইন্ডিয়ান মিটার বসানোর পর ভুতুড়ে বিদ্যুৎ বিল বেশি এসেছে'

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিয...
15/08/2026

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন— বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দীনেশ ত্রিবেদী। এসময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনও করেন তিনি।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতাইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী **৭.৭ মাত্...
15/08/2026

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী **৭.৭ মাত্রার ভূমিকম্প** আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র **১০ কিলোমিটার**।

ভূমিকম্পের পর **সুনামি সতর্কতা** জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু এলাকায় **০.৫ থেকে ৩ মিটার পর্যন্ত ঢেউ** আঘাত হানার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ১৯–৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ শনাক্ত হয়েছে।

আতঙ্কে ফ্লোরেস দ্বীপের বিভিন্ন এলাকার মানুষ উঁচু ও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। কয়েকটি ভবনে ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত **হতাহতের কোনো খবর পাওয়া যায়নি**।

ভূমিকম্পের পর আরও দুটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে, যার একটি ছিল **৬.১ মাত্রার**।

⚠️ কর্তৃপক্ষ সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানিয়েছে।

ইন্দোনেশিয়া ‘**Ring of Fire**’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

হরমুজ প্রণালি নিয়ে নতুন উত্তেজনাইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যু...
15/08/2026

হরমুজ প্রণালি নিয়ে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন এখন আরও তীব্র। ইরানের দাবি—প্রণালির একটি অংশ তাদের জলসীমার মধ্যে। অন্যদিকে ট্রাম্প বলছেন, মার্কিন নিয়ন্ত্রণ পুরো বিশ্বের জন্যই উপকারী হবে।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, একতরফাভাবে এমন নিয়ন্ত্রণ বা টোল আরোপের বৈধতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন শুধু ইরান-যুক্তরাষ্ট্রের বিষয় নয়—এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজার, তেল ও গ্যাসের দামে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামে...
15/08/2026

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে কয়েক দশকের নানা চড়াই-উতরাই পেরিয়ে। জটিল আর অনিশ্চিত সেই রাজনৈতিক প্রেক্ষাপটে দলের হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া।

তাঁর নেতৃত্বে ছিল প্রজ্ঞা আর অবিচল দৃঢ়তার মিশেল; তিনি কখনো কারোও কাছে নত হননি, কোনো বাধায় পিছু হটেননি। এই আপসহীন মনোভাবই তাঁকে কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা—সবক্ষেত্রেই তিনি রেখেছেন দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর। শত প্রতিকূলতা ও দমন-পীড়নের মুখেও নিজের অবস্থানে অটল থেকে আপসহীন পথচলাই বেগম জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অনিবার্য অধ্যায়ে পরিণত করেছে।

১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হ/ত্যাকাণ্ডের পর দেশ ও দলের চরম সংকটময় মুহূর্তে ঘর থেকে রাজনীতির ময়দানে নামতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ নয় বছরের সামরিক স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে কিংবা বারবার কারারুদ্ধ হয়েও তিনি কারও সঙ্গে আপস করেননি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হন। পাশপাশি বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকারপ্রধান হওয়ারও গৌবর অর্জন করেছিলেন। ১৯৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে সংসদীয় শাসনব্যবস্থার পুনঃপ্রবর্তন-বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি বাঁকে তাঁর কণ্ঠস্বর ছিল অদম্য।

১৫ আগস্ট প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এবারের জন্মদিনে শোক, শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় তাকে স্মরণ করবেন বিএনপির অগণিত নেতা-কর্মীসহ দেশবাসী।

আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে নির্মমভাবে হ/ত্যা...
15/08/2026

আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে নির্মমভাবে হ/ত্যা করেন।

শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে, তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল নি'হত হন।

এছাড়া পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালসহ মা'রা যান আরও ১১ জন। স্বাধীনতা-উত্তর সময়ে, দেশে অনেক সুপরিচিত রাজনীতিবিদ থাকলেও, নেতৃত্বগুণের কারণে সামনের কাতারে চলে আসেন শেখ মুজিবুর রহমান। তাঁর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করে।

বাসা-বাড়িতে গ্যাস না থাকায় অনেকেই স্থানীয় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন। যারা বাইরের খাবার খেতে বেশি অভ্...
14/08/2026

বাসা-বাড়িতে গ্যাস না থাকায় অনেকেই স্থানীয় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনতে বাধ্য হচ্ছেন। যারা বাইরের খাবার খেতে বেশি অভ্যস্ত না এমন অনেকেও বাইরে থেকে খাবার কিনছেন। এ সুযোগে খাবারের মানের চেয়ে ব্যবসায়ীক মুনাফাকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই।
বহুল আলোচিত রেস্তোরাঁ সুলতান ডাইনও নিচ্ছে এই সুযোগ। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে রয়েছে সুলতানস ডাইনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাসার জন্য ছয় জনের কাচ্চি ও একটি মোরগ পোলাও নেন এক ভুক্তভোগী। তিনি জানান, গ্যাস সংকটের কারণে সুলতান ডাইন থেকে খাবার কিনেন তিনি। বাসায় গিয়ে খাবার খাওয়ার মাঝখানে পোলাওয়ের সাথে চায়না তেলাপোকা দেখতে পেয়ে বাকী খাবার ফেলে দিতে বাধ্য হন তারা।

এই বিষয়ে সুলতানস ডাইনের হট লাইনে ফোন করে অভিযোগ করা হলেও খুব বেশি টনক নড়েনি প্রতিষ্ঠানটির। দায়সারা জবাব দিয়ে ফোন রেখে দেন হটলাইনের ওইপাশে থাকা প্রতিনিধি।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পঞ্চম সেশন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টানা পাঁচ সেশনে স্বাগতিকদ...
14/08/2026

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পঞ্চম সেশন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টানা পাঁচ সেশনে স্বাগতিকদের বিপক্ষে কর্তৃত্ব ধরে রেখে খেলছে টাইগাররা। নিজের প্রথম এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশি প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। পঞ্চম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান।

শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম।

মমিনুল-তানজিদের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের জুটি ভাঙার আগেই ৪৯ রানে আউট হন মমিনুল। ফলে ১০২ রানে ভাঙে তাদের জুটি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।

লিড নেওয়ার পর ইনিংসের ৬৪তম ওভারে তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আবার টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন এই ব্যাটার। পরে ৬৬তম ওভারে নাথান লায়নের বলে লং অফের ওপর দিয়ে মারতে গিয়ে স্টার্কের হাতে ধরা পড়ে ১০১ রানে সাজঘরে ফেরেন তানজিদ।

14/08/2026

'সালাউদ্দিন কাজ করে আর মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়ে যায়'




Address

GP-F 206, TB GATE MOHAKHALI BANANI DHAKA
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Basic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share