Lumina Globe News

Lumina Globe News দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে — আমাদের সাথেই থাকুন!

🟥 ইনপুট 🟥আধুনিক বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত...‘টাকা আর প্রযুক্তি যার, দুনিয়া তার’। এই সমীকরণে আমেরিকা এবং ইসরায়...
08/06/2026

🟥 ইনপুট 🟥

আধুনিক বিশ্ব রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত...‘টাকা আর প্রযুক্তি যার, দুনিয়া তার’। এই সমীকরণে আমেরিকা এবং ইসরায়েলের ধারেকাছেও কেউ নেই। আমেরিকার হাতে আছে ডলারের অসীম ক্ষমতা আর বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট। ইসরায়েলের হাতে আছে মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আর অত্যাধুনিক প্রযুক্তি। এই দুইয়ের কম্বিনেশনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না বিশ্বের বেশিরভাগ দেশ।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই পরাশক্তির বিরুদ্ধে একাই লড়াই করার ক্যাপাসিটি এবং দুঃসাহস আজ কেবল একটি দেশেরই আছে...আর তা হলো ইরান। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা তাদের স্যাটেলাইট ডেটা আর সমরাস্ত্রের হিসাব মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছেন। তারা বুঝতে পারছেন না, দশকের পর দশক ধরে চরম অর্থনৈতিক অবরোধের মধ্যে থাকা একটি দেশ কীভাবে এত বড় সাহস দেখায়!

এর উত্তর কোনো সামরিক ম্যানুয়ালে নেই। এর উত্তর লুকিয়ে আছে তাদের মনস্তত্ত্বে। এদের পুরোটাই কলিজা। টাকা কম থাকতে পারে, মুদ্রাস্ফীতি থাকতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যে বাধা থাকতে পারে...কিন্তু যখন প্রশ্ন আসে মর্যাদার, যখন প্রশ্ন আসে ন্যায়ের, তখন তারা এক বিন্দু ছাড় দিতেও নারাজ। তারা প্রমাণ করে দিচ্ছে যে, যুদ্ধ কেবল যুদ্ধবিমান আর ডলার দিয়ে জেতা যায় না; যুদ্ধ জেতার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তা হলো এক অটুট, আপসহীন মানসিকতা।

04/05/2026

সংযুক্ত আরব আমিরাতে আজ আবার ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করেছে ইরান। বিস্তারিত কমেন্টের লিঙ্কে

♦️ হার্ভার্ড এর এক সমীক্ষা অনুসারে, আমেরিকানরা ট্রাম্পের তুলনায় বাইডেনের আমলের অর্থনীতিকে বেশি পছন্দ করছে।♦️ জরিপে সকল ভ...
29/04/2026

♦️ হার্ভার্ড এর এক সমীক্ষা অনুসারে, আমেরিকানরা ট্রাম্পের তুলনায় বাইডেনের আমলের অর্থনীতিকে বেশি পছন্দ করছে।

♦️ জরিপে সকল ভোটারের মধ্যে ৫২ শতাংশ বাইডেনের পক্ষে এবং ৪৮ শতাংশ ট্রাম্পের পক্ষে মত দিয়েছে।

সূত্র: হার্ভার্ড/হ্যারিস পোল

♦️ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদে তার কাজের প্রতি জনঅসন্তোষ বা 'ডিসঅ্যাপ্রুভাল রেটিং' ৬৪ শতাংশে পৌঁছে নতুন...
29/04/2026

♦️ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদে তার কাজের প্রতি জনঅসন্তোষ বা 'ডিসঅ্যাপ্রুভাল রেটিং' ৬৪ শতাংশে পৌঁছে নতুন রেকর্ড তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

♦️ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে "যুদ্ধ দপ্তর" (ডিপার্টমেন্ট অব ওয়ার) রাখার জন্য কংগ্রেসের...
29/04/2026

♦️ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে "যুদ্ধ দপ্তর" (ডিপার্টমেন্ট অব ওয়ার) রাখার জন্য কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছে পেন্টাগন।

এই পরিবর্তন সম্পন্ন করতে প্রায় ৫২ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। গত সেপ্টেম্বরে ট্রাম্পের জারি করা একটি নির্বাহী আদেশের প্রেক্ষিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় দ্য হিল।

♦️ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি বর্তমানে রাষ্ট্র পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট পেজে...
29/04/2026

♦️ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি বর্তমানে রাষ্ট্র পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ফরেন পলিসি।

♦️ প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শারীরিকভাবে চলাফেরা করতে সক্ষম এবং মানসিকভাবে বেশ তীক্ষ্ণ। তবে তিনবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তার মুখে একটি স্পষ্ট ক্ষতচিহ্ন রয়ে গেছে।

সূত্র: ফরেন পলিসি

♦️সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৫০০ নটিক্যাল মাইল পূর্বে ভারত মহাসাগরে একটি তেলের ট্যাঙ্কারের গতিবিধি রোধ করার চেষ্টা ...
29/04/2026

♦️সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৫০০ নটিক্যাল মাইল পূর্বে ভারত মহাসাগরে একটি তেলের ট্যাঙ্কারের গতিবিধি রোধ করার চেষ্টা করেছে সশস্ত্র জলদস্যু গোষ্ঠী।

♦️ ট্যাঙ্কারটির খুব কাছ দিয়ে প্রথমে একটি বড় কাঠের নৌকা এবং পরবর্তীতে আরও দুটি ছোট নৌকা ৪০০ মিটারের মধ্যে চলে আসে। জাহাজে থাকা সশস্ত্র প্রহরীদের দেখে জলদস্যুদের নৌকা ও মাদারশিপটি সরে যায় বলে জানায় যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম (UKMTO)।

♦️ জলদস্যু তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সূত্র: UKMTO

29/04/2026

♦️ তুরস্কের তৈরি জাতীয় জেট ট্রেইনার বিমান 'হুরজেট' রপ্তানির বিষয়ে স্পেনের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

♦️ স্পেনের গেটাফেতে এয়ারবাস কোম্পানির ফেসিলিটিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। হুরজেট বিমানটি তৈরি করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ।

♦️ তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান জানান, এই চুক্তি স্পেন ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি একটি নতুন যুগের সূচনা করল।

সূত্র: আনাদোলু এজেন্সি

♦️ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার হামলার সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে সশস্ত্র ...
26/04/2026

♦️ হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার হামলার সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে সশস্ত্র অবস্থায় ছিল।

♦️ তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে সে আঘাতপ্রাপ্ত হয়নি।

ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন বিশেষ আইন জোনস অ্যাক্ট-এ ছাড় ৯০ দিন বাড়াল যুক্তরাষ্ট্র।খবরের বিস্তারিত:ইরানের সঙ্গে চলমান স...
25/04/2026

ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন বিশেষ আইন জোনস অ্যাক্ট-এ ছাড় ৯০ দিন বাড়াল যুক্তরাষ্ট্র।

খবরের বিস্তারিত:

ইরানের সঙ্গে চলমান সংঘাতজনিত সরবরাহ সমস্যার মধ্যে যুক্তরাষ্ট্র Jones Act-এর শিপিং ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন, যা এখন আগস্টের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।

➡️ Jones Act হলো, সাধারণত যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনে শুধু মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহার করতে হয়।

➡️ কিন্তু এই ছাড়ের ফলে এখন বিদেশি পতাকাবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তেল, জ্বালানি ও সার পরিবহন করতে পারবে।

➡️ এই সিদ্ধান্তের উদ্দেশ্য:

সরবরাহ শৃঙ্খলা (supply chain) সচল রাখা।

পর্যাপ্ত জাহাজ নিশ্চিত করা।

বাজারে স্থিতিশীলতা আনা।

Address

Dhaka
670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lumina Globe News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share