Live with Ajad mezi

Live with Ajad mezi একজন বাংলাদেশ

ছোট্ট মেয়েটি সবজির ভ্যান টানছে আর মা তার ছোট্ট অসুস্থ আরেক মেয়েকে কোলে নিয়ে শাক বিক্রি করছে! আরেক ছোট বোন ভ্যানেই ঘুমিয়ে...
13/09/2026

ছোট্ট মেয়েটি সবজির ভ্যান টানছে আর মা তার ছোট্ট অসুস্থ আরেক মেয়েকে কোলে নিয়ে শাক বিক্রি করছে!

আরেক ছোট বোন ভ্যানেই ঘুমিয়ে আছে। ওদের ৪ জনের জীবন সংগ্রামের পুঁজি এই ভ্যানটাই।

বিভিন্ন রাস্তা ঘাট, নদী নালা থেকে খুঁজে খুঁজে এসব শাক সবজি বিক্রি করেই চলে তাদের ৪ জনের সংসার।

অথচ এ শহরে দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কতগুলো চক্র।

এটি গতকাল রাত ৯ টায় ঢাকার টিকাটুলীর মোড়ে র দৃশ্য।

12/09/2026

নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১২ জন আটক।

#নোয়াখালী #চৌমুহনী #বেগমগঞ্জ #আবাসিকহোটেল #ডালিয়ামার্কেট #অভিযান #আটক #আইনশৃঙ্খলা #নোয়াখালীরসংবাদ #বাংলাদেশসংবাদ #সংবাদ

নোয়াখালীর সন্তান আব্দুল হান্নান মাসউদ, এমপি—নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।তাঁর নতু...
12/09/2026

নোয়াখালীর সন্তান আব্দুল হান্নান মাসউদ, এমপি—নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

তাঁর নতুন দায়িত্বে সফলতা ও জনকল্যাণমুখী কার্যক্রমের জন্য রইল আন্তরিক শুভকামনা।

#আব্দুল_হান্নান_মাসউদ #এমপি #নৌপরিবহন_মন্ত্রণালয় #স্থায়ী_কমিটি #নোয়াখালী #সংসদ #জনসেবা #বাংলাদেশ

চৌমুহনীতে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১২ জন আটক।নোয়াখালীর চৌমুহনী ডালিয়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান...
12/09/2026

চৌমুহনীতে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১২ জন আটক।

নোয়াখালীর চৌমুহনী ডালিয়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, রাজ আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটকের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

#নোয়াখালী #চৌমুহনী #বেগমগঞ্জ #আবাসিকহোটেল #ডালিয়ামার্কেট #অভিযান #আটক #আইনশৃঙ্খলা #নোয়াখালীরসংবাদ #বাংলাদেশসংবাদ #সংবাদ

চাটখিলে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতকনোয়াখালীর চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ই...
12/09/2026

চাটখিলে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক

নোয়াখালীর চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে ৬৯০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি Redmi মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক নারী হলেন প্রিয়া আক্তার পিংকি (২৪)। তিনি সাহাপুর ইউনিয়নের কাজী বাড়ি এলাকার বাসিন্দা এবং হেলাল হোসেনের স্ত্রী।

এ ঘটনায় তার স্বামী হেলাল হোসেন (২৮)-কে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএনসি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রিয়া আক্তার পিংকি ও হেলাল হোসেনের বিরুদ্ধে চাটখিল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসি নোয়াখালীর পরিদর্শক বাপন সেন।

অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ তথ্য নিশ্চিত করেছেন।

#চাটখিল #নোয়াখালী #সাহাপুর #মাদকবিরোধীঅভিযান #ইয়াবা #গাঁজা #ডিএনসি #মাদকদ্রব্যনিয়ন্ত্রণঅধিদপ্তর #আইনশৃঙ্খলা #বাংলাদেশ #সংবাদ

পাকা বাড়ির স্বপ্ন আর পূরণ হলো না সেনাসদস্য পিয়াসের বাবার প্রশিক্ষণ চলাকালে ম/র্মা/ন্তিক দু/র্ঘ/টনায় প্রাণ হারিয়েছেন নোয়া...
11/09/2026

পাকা বাড়ির স্বপ্ন আর পূরণ হলো না সেনাসদস্য পিয়াসের বাবার

প্রশিক্ষণ চলাকালে ম/র্মা/ন্তিক দু/র্ঘ/টনায় প্রাণ হারিয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াস।

চলে যাওয়ার আগে তিনি রেখে গেছেন স্ত্রী ও মাত্র ১৮ মাসের ছোট্ট সন্তানকে। পিয়াসের স্বপ্ন ছিল চা ক রি শেষে পেনশনের টাকা দিয়ে বাবার টিনের ঘরের জায়গায় একটি পাকা বাড়ি নির্মাণ করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

অপূর্ণ স্বপ্ন, স্ত্রী-সন্তানের কান্না আর পরিবারের অসীম শোক রেখে চিরনিদ্রায় শায়িত হলেন নোয়াখালীর এই সন্তান।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

© Noakhailla Tv

বৃহত্তর নোয়াখালীর গর্ব নুসরাত আহমেদ নোহা। ফেনীর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এসএসসি ২০২৫ ব্য...
11/09/2026

বৃহত্তর নোয়াখালীর গর্ব নুসরাত আহমেদ নোহা।

ফেনীর শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এসএসসি ২০২৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী নুসরাত আহমেদ নোহা ইংলিশ অলিম্পিয়াড ভলান্টিয়ার সিজন-৪-এর গ্র্যান্ড ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ইংরেজি ভাষা ও জ্ঞানচর্চায় দক্ষতার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

আয়োজকদের সূচি অনুযায়ী, আগামী ডিসেম্বর মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গ্র্যান্ড ফাইনাল। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বৃহত্তর নোয়াখালীর প্রতিনিধিত্ব করবেন নুসরাত।

নুসরাতের এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের আবহ তৈরি হয়েছে। তার এই সাফল্য শুধু ফেনী নয়, বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আন্তর্জাতিক মঞ্চে নুসরাতের হাত ধরে বৃহত্তর নোয়াখালীর নাম আরও উজ্জ্বল হোক—এই প্রত্যাশা সবার।

গ্র্যান্ড ফাইনালের জন্য নুসরাতকে রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।

শুভ হোক তোমার আন্তর্জাতিক যাত্রা, নুসরাত।

#বৃহত্তর_নোয়াখালী #ফেনী #নুসরাত_আহমেদ_নোহা

নোয়াখালীর উন্নয়নে এক আন্তরিক মুখ—কামরুজ্জামান ভাইনোয়াখালী, বিশেষ করে বেগমগঞ্জ উপজেলার উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন সরকার...
11/09/2026

নোয়াখালীর উন্নয়নে এক আন্তরিক মুখ—কামরুজ্জামান ভাই

নোয়াখালী, বিশেষ করে বেগমগঞ্জ উপজেলার উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন সরকারি উদ্যোগকে এগিয়ে নিতে বর্তমান জনপ্রশাসন সচিব জনাব কামরুজ্জামান ভাইয়ের আন্তরিক ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও নোয়াখালীর প্রতি তাঁর যে টান, দায়িত্ববোধ ও আন্তরিকতা—তা সত্যিই ব্যতিক্রমী। নোয়াখালীর যেকোনো সমস্যা, সম্ভাবনা কিংবা উন্নয়ন-সংক্রান্ত বিষয়ে কেউ তাঁর সাক্ষাতে গেলে তিনি অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।

জনপ্রতিনিধিত্বের রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রশাসনের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও নিজ এলাকার মানুষের কথা মনে রাখা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়।

নোয়াখালীর মানুষের প্রত্যাশা অনেক। উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে নোয়াখালী আরও এ_উন্নয়ন
#বেগমগঞ্জের_উন্নয়ন #কামরুজ্জামান #জনপ্রশাসন #উন্নয়নের_অগ্রযাত্রা #নোয়াখালীর_গর্ব #নোয়াখালীবাসী #উন্নয়ন #ইনশাআল্লাহ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবজাতকসহ নারী আটক!কোম্পানীগঞ্জের বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি নবজাতককে ফেলে য...
11/09/2026

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবজাতকসহ নারী আটক!

কোম্পানীগঞ্জের বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি নবজাতককে ফেলে যাওয়ার সময় এক নারীকে নবজাতকসহ আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

#নোয়াখালী #কোম্পানীগঞ্জ #বসুরহাট #নবজাতক #আটক #উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স #সংবাদ #নোয়াখালীর_খবর

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স...
11/09/2026

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (এসসিবিএ) মাহবুব উদ্দিন খোকন। তিনি ওই বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। একইসঙ্গে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। আদালত প্রাঙ্গণ থেকে বস্তি উচ্ছেদে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমাও বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের এই নেতা।

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বার সভাপতি বলেন, হু ইজ হি হেয়ার, অ্যাটর্নি জেনারেল তিনি কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক। তিনি আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। গতকালবৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আপনারা জানেন সুপ্রিম কোর্টে আইনজীবীরা আমাকে ১১ বার নির্বাচিত করেছেন। আমিই তো আইনজীবীদের কথা বলব, বিচারপ্রার্থীদের কথা বলব। অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ আছে এখানে? তিনি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, তিনি কীভাবে আইনজীবীদের বিপক্ষে অবস্থান নেন!

তিনি আরো বলেন, হাইকোর্টে এখনো অনেক বিচারপতি আওয়ামী লীগের হয়ে কাজ করেন। প্রধান বিচারপতিকে সেসব বিচারকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আন্দোলনে নামবেন আইনজীবীরা। এক মাসের মধ্যে দাবি না মানলে আইনজীবীদের নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ব্যারিস্টার খোকন বলেন, সবারই একটা উদ্বেগ বিচার বিভাগের দুর্নীতি নিয়ে। প্রধান বিচারপতির কাছে এসব বিষয় তুলে ধরা আমার দায়িত্ব। তিনি বলেন, প্রধান বিচারপতির কাছে দাবিÑআপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের প্রত্যেকটি কোর্টকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং তা আগামী এক মাসের মধ্যেই।

তিনি আরো বলেন, দেশের সর্বোচ্চ আদালতে বস্তি থাকবে কেন? আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে বস্তি উচ্ছেদ করতে হবে এবং আইনজীবীদের বসার জন্য, কর্মপরিবেশ তৈরির জন্য আপাতত টেম্পরারি পর্যায়ের শেড হলেও করে দিতে হবে। পরিকল্পনা নিতে হবে, এই বস্তি উচ্ছেদ করে এখানে আইনজীবীদের বসার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য চেম্বার করতে হবে, হলরুম করতে হবে।

গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের বাদানুবাদে তার আপিল বিভাগের এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সংবাদ সম্মেলনে বলেন, তিনি (মাহবুব উদ্দিন খোকন) আইনজীবীদের কল্যাণে ও স্বার্থে কিছু কথা প্রধান বিচারপতির কাছে বলেছেন বলে দাবি করেছেন। আসলে এমন কোনো কথা মামলার প্রসিডিংয়ে হয়নি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Live with Ajad mezi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live with Ajad mezi:

Shortcuts

Share