Sifat Ara Urmi

Sifat Ara Urmi professional Content Writer | Digital Marketer | Ex-Medical Officer at Comfort Hospital

আজকাল মাঝে সাঝেই বৃষ্টি  হচ্ছে , কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত
03/09/2026

আজকাল মাঝে সাঝেই বৃষ্টি হচ্ছে , কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত

03/09/2026

অনেক দিন ধরে কোনো কাজ করতে থাকলে একসময় সেটা automatic হয়ে যায় তখন কিছু না ভেবেই কাজটা করতে থাকি। যেমন—ঘুম থেকে উঠেই ব্রাশ করি; কেন করছি, সেটা নিয়ে ভাবি না—অভ্যাস হয়ে গেছে বলেই করি।

ঠিক তেমনি, কোনো খারাপ অভ্যাসও দীর্ঘদিন করতে করতে automatic হয়ে যায়।তখন আমি এটা আর করব না শুধু এই ইচ্ছাশক্তি দিয়ে অভ্যাস বদলানো সহজ নয় ,এর বদলে সেই সময় কী করতে পারি ওটা ঠিক করা উচিত।

কারণ পুরোনো অভ্যাসটা বাদ দিয়ে যদি সেই মুহূর্তটা খালি রেখে দেন, তাহলে মস্তিষ্ক আবার পরিচিত সেই কাজটার দিকেই যেতে চাইবে। তাই খারাপ অভ্যাসের জায়গায় ভালো একটি কাজ replace করতে হবে যেটা আপনাকে স্বাস্থ্যকরভাবে ভালো লাগবে।

#খারাপ #অভ্যাস #কাজ #দীর্ঘদিন #স্বাস্থ্যকর

02/09/2026

কিছু মানুষকে দেখবেন , কোনো প্রয়োজন ছাড়াই মিথ্যা বলে।এটার পেছনে তেমন কোনো কারণও থাকে না।কথাটা যে মিথ্যে এটা তারা স্বীকার ও করে না।যেন মিথ্যা বলা তাদের অভ্যাস হয়ে গেছে ।

আর ও interesting বিষয় হলো, তারা বুঝেও না যে ,অন্যরা তাদের কথা বিশ্বাস করছে না। বারবার মিথ্যা বলার কারণে মানুষ তাদের কথার ওপর বিশ্বাস হারাচ্ছে ।

নিজের বলা কথাগুলো বা মিথ্যা বলার মুহূর্তটাকে তারা সেভাবে analyse-ই করে না। নিজের আচরণ সম্পর্কে awareness না থাকায়, একই pattern বারবার চলতে থাকে।

যেহেতু নিজের awareness নেই, তাই এদেরকে বারবার বোঝাতে বা তর্ক করে সত্য প্রমাণ করতে যাবেন না; বরং প্রয়োজন অনুযায়ী distance রাখুন।

#মিথ্যা #বিশ্বাস #সম্পর্ক #মানসিকতা #আচরণ #সচেতনতা #মানসিকস্বাস্থ্য #ব্যক্তিত্ব #জীবনবোধ #নিজেকেজানুন

01/09/2026

আপনি যখন মানুষকে পড়তে বা বুঝতে পারবেন, তখন আপনি আর কারও ব্যবহারে অবাক হবেন না।

কারণ তখন আপনি বুঝতে পারবেন—
কে কেমন, তার আচরণের ধরণ কী, কোন পরিস্থিতিতে সে কী করবে, কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং তার কাছ থেকে কেমন আচরণ আসতে পারে।

প্রতিটি মানুষের মূল্যবোধ, পরিবার, বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা, সুযোগ ও জীবনের অভিজ্ঞতা—সবকিছুই আলাদা এবং এগুলো তার চিন্তা ও আচরণকে প্রভাবিত করে।

এই গুলো পরিবর্তন করা যায় না যতক্ষণ না সে নিজে চায়। কিন্তু মানুষকে বুঝে আপনি নিজের অবস্থান, প্রত্যাশা এবং প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারবেন।

#মানুষচেনা #মানুষ #মানসিকস্বাস্থ্য #মনোবিজ্ঞান #আচরণ #মানুষেরমন #মানসিক #বুদ্ধিমত্তা #আত্মউন্নয়ন #আত্মসচেতনতা #সম্পর্ক #ইতিবাচকচিন্তা

আল্লাহ যখন আমাদের একটি ছেলে বা মেয়ে দেন, তখন তিনি শুধু একটি সন্তান দেন না—তিনি আমাদের হাতে তুলে দেন কারও ভবিষ্যৎ স্বামী...
31/08/2026

আল্লাহ যখন আমাদের একটি ছেলে বা মেয়ে দেন, তখন তিনি শুধু একটি সন্তান দেন না—তিনি আমাদের হাতে তুলে দেন কারও ভবিষ্যৎ স্বামী/স্ত্রী, কারও ভবিষ্যৎ বাবা/মা এবং সর্বোপরি, আল্লাহর একজন বান্দা।

তাই ছোটবেলা থেকেই তাদের নিজের দায়িত্ব বুঝতে, সম্পর্কের প্রতি সম্মান দেখাতে এবং অন্যের যত্ন নিতে শেখান। তাদের ভালোবাসা, মায়া, বিনয় ও তাকওয়ার সঙ্গে বড় করুন। প্রকাশ্যে ও গোপনে—সব অবস্থায় আল্লাহকে ভয় করতে শেখান।

সচেতন মা-বাবা হিসেবে আমরা তাদের কী পরিবেশে, কীভাবে বড় করছি, আমরা ঘরে কী আচরণ করছি, আমাদের পারিবারিক পরিবেশ কেমন এবং প্রতিদিনের জীবনযাপন কেমন—এসব বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি।

কারণ আজ আমরা তাদের মধ্যে যে মূল্যবোধ বুনে দেবেন, আগামীকাল সেটাই তাদের পরিবার ও পরবর্তী প্রজন্মের পথ দেখাবে।

#সন্তান #অভিভাবক #মূল্যবোধ #শিক্ষা #দায়িত্ববোধ #পরিবার #প্যারেন্টিং

30/08/2026

৩৫+ বয়সের পর অনেক কিছুই মানুষ চাইলেও আর পালটাতে পারে না। কারণ জীবনের দীর্ঘ একটা সময় যেভাবে কাটানো হয়, সেটাই তার একটা structure হয়ে যায়।

যেমন, আমাদের অনেকের বাবা-শ্বশুর তাঁরা জীবনে প্রচুর পরিশ্রম করেছেন। মা-বাবা, নিজের family, এমনকি ভাই-বোন ও আত্মীয়দের দায়িত্বও নিয়েছেন। সংসার ও কাজের প্রতি committed ছিলেন। বছরের পর বছর এভাবে চলতে চলতে দায়িত্ব নেওয়া, কাজ করা—এসবই তাঁদের জীবনের একটা structure হয়ে গেছে।

এরপর যখন তাঁদের অবসর নেওয়ার বয়স এলো, তখনও তাঁরা কাজ ছাড়া ভালো থাকতে পারছেন না, এখনও দায়িত্ব পালন করছেন।

এটা তো গেল positive দিক।
কিন্তু এর একটা উল্টা দিকও আছে।

কেউ যদি তার জীবনের ৩৫+ বছর কোনো দায়িত্ব ছাড়াই কাটিয়ে থাকে ভেবে থাকে, আমি নিজের জীবন শুধু নিজের মতো করে, নিজের মজাটুকু নিয়ে কাটাব; বাকি দায়িত্ব সমাজ, পরিবার বা অন্য কেউ সামলে নেবে তাহলে সেই দীর্ঘদিনের বেপরোয়া জীবনযাপন তার বর্তমান ব্যক্তিত্ব, অভ্যাস ও আচরণেও প্রভাব ফেলবে।

সে যতই বুদ্ধিমান হোক না কেন, একটা বয়সের পর তার কাছ থেকে দীর্ঘমেয়াদি বিশ্বস্ততা ও দায়িত্ববোধ পাওয়া কঠিন হবে।যে কাঠামোর ভেতর দায়িত্ব নেওয়া, ধারাবাহিকতা ও কমিটমেন্ট এর অভ্যাস ই গড়ে ওঠেনি, সেইখানে বয়সের একটা পর্যায়ে এসে এগুলো তার মধ্যে স্বাভাবিকভাবে পাওয়া যাবে—এমনটা ধরে নেওয়া বাস্তবসম্মত না ।

#দায়িত্ববোধ #জীবনযাপন #অভ্যাস #ব্যক্তিত্ব #আচরণ #দীর্ঘমেয়াদীসম্পর্ক #ধারাবাহিকতা #বিশ্বস্ততা #মানসিকতা #জীবনেরঅভিজ্ঞতা #ব্যক্তিত্বগঠন #পরিবর্তন #মানুষচেনা

29/08/2026

শরীরের ডায়েট ঠিক না রাখলে যেমন কিছুদিন পর তার প্রভাব শরীরে দেখা যায়, তেমনি মনের ডায়েট ঠিক না রাখলেও তার প্রভাব আমাদের চিন্তা, আচরণ আর জীবনযাপনে প্রকাশ পায়।

মনের মধ্যে যখন রাগ, হিংসা, লোভ, অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরতা, অন্যকে ছোট করার প্রবণতা, মনে জমে থাকা ঘৃণা, পরনিন্দা আর নেতিবাচক চিন্তা জমতে থাকে, তখন মনও ধীরে ধীরে ভারী ও অশান্ত হয়ে যায়।

👉আর অশান্ত মনও কিন্তু বোঝা যায়—
অল্পতেই রেগে যাওয়া,অন্যকে দোষ দেওয়া, সবকিছুতে বিরক্ত হওয়া, অন্যের ভালো সহ্য করতে না পারা, সবসময় অন্যের সঙ্গে তুলনা করা, অকারণে মানুষকে ছোট করা বা —এসব কাজভেতরের অশান্ত মনের প্রকাশ।

তাই শুধু শরীর কী খাচ্ছে, সেটার দিকেই খেয়াল রাখবেন না—
আপনার মন প্রতিদিন কী খাচ্ছে, সেটার দিকেও খেয়াল রাখুন।

#মানসিকস্বাস্থ্য #অশান্তমন #সুস্থমন #ইতিবাচকচিন্তা #আত্মউন্নয়ন #নিজেকে #মানসিকশান্তি #নেতিবাচক #চিন্তা #সুস্থচিন্তা #জীবনযাপন #নিজেরযত্ন

28/08/2026

Long term—যে কোনো কিছুতেই আমরা invest করি। হতে পারে business-এ টাকা, সময় ও পরিশ্রম; কোনো সম্পর্কে আবেগ, বিশ্বাস, সময় ও যত্ন; কিংবা কোনো বড় স্বপ্নের পেছনে শ্রম, ধৈর্য আর ত্যাগ।

কারণ আমরা যেটাকে সত্যিই long term-এর জন্য চাই, সেখানে কোনো না কোনোভাবে আমাদের investment থাকেই।

কিন্তু কেউ যদি কোনো investment ছাড়াই একটা জিনিস চায়, শুধু time pass করে যায়, তাহলে বুঝতে হবে—সেটাকে নিয়ে তার কোনো real future plan নেই।

কারণ মানুষ তার ইচ্ছার কথা অনেক কিছুই বলতে পারে, কিন্তু সে কোথায় সময়, effort আর consistency দিচ্ছে—সেটাই আসলে বলে দেয়, কোন জিনিসটাকে সে কতটা গুরুত্ব দিয়ে future-এর জন্য চায়।

#গুরুত্ব #সময় #পরিশ্রম #আবেগ #ফলয়ার #সময়

আরজে কিবরিয়ার একটি শো দেখছিলাম, যেখানে আমার প্রিয় অভিনেতাদের একজন "হাসান মাসুদ" তাঁর ব্যক্তিগত জীবন ও বর্ণবৈষম্য নিয়ে নি...
27/08/2026

আরজে কিবরিয়ার একটি শো দেখছিলাম, যেখানে আমার প্রিয় অভিনেতাদের একজন "হাসান মাসুদ" তাঁর ব্যক্তিগত জীবন ও বর্ণবৈষম্য নিয়ে নিজের কিছু অভিজ্ঞতা খুব খোলামেলাভাবে শেয়ার করছিলেন।

তিনি অনেকটা এভাবে বলেছেন—“আমি তো কালো মানুষ, আমার কীভাবে বিয়ে হবে? আরও বলছিলেন আমরা মুখে যা-ই বলি না কেন, আমরা সাদাদের চেয়েও বেশি বর্ণবাদী—এটাই বাস্তবতা।”

তাঁর বলা এই কথাটি আমাদের সমাজের এক গভীর অথচ তিক্ত সত্যকে উন্মোচন করে।

মুখে প্রগতিশীল হলেও চিন্তায় প্রগতিশীল হওয়া আমাদের জন্য কঠিন। কারণ ছোটবেলা থেকে পরিবার ও সমাজ থেকে শেখা নানা ধারণা ,আমরা অজান্তেই নিজেদের মধ্যে ধারণ করি। পরবর্তীতে সেই ধারণাগুলোই আমাদের অন্য মানুষকে বিচার করার দৃষ্টিভঙ্গি ও আচরণকে প্রভাবিত করে

— মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ইমপ্লিসিট বায়াস (Implicit Bias) বা অবচেতন পক্ষপাত।

আমরা হয়তো একদিনে বর্ণবাদ, লিঙ্গবৈষম্য কিংবা দীর্ঘদিনের সামাজিক সংস্কারগুলো বদলে ফেলতে পারব না। কিন্তু পরিবর্তনের শুরুটা অন্তত নিজের ভেতর থেকে করতে পারি।

নিজের সন্তানকে শেখাতে পারি—একজন মানুষের মূল্য তার গায়ের রং, চেহারা কিংবা নারী-পুরুষ পরিচয়ে নয়; তার চরিত্র, মনন, মানবিকতা ও কাজের মধ্যেই তার আসল পরিচয়।

#হাসানমাসুদ #আরজেকিবরিয়া #বর্ণবৈষম্য #বর্ণবাদ #সামাজিকবৈষম্য #লিঙ্গবৈষম্য #মানবিকতা #মনস্তত্ত্ব #সামাজিকসংস্কার #প্রগতিশীলচিন্তা #আত্মোপলব্ধি #মানুষহওয়া #সচেতনতা

26/08/2026

ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম—জানিনা ঘটনাটি হাদিসে সহিহভাবে বর্ণিত আছে কি না, তবে এর মধ্যে খুব সুন্দর একটি শিক্ষণীয় বিষয় রয়েছে।

একবার একজন মা তাঁর সন্তানকে নিয়ে নবীজি ﷺ-এর কাছে এলেন। শিশুটি অতিরিক্ত মিষ্টি খেত, তাই মা চাইলেন নবীজি ﷺ যেন তাকে মিষ্টি খেতে নিষেধ করেন।

নবীজি ﷺ শিশুটি কে “কয়েক দিন পরে নিয়ে আসতে বললেন।”

কিছুদিন পর মা শিশুটিকে নিয়ে আবার এলেন। তখন নবীজি ﷺ শিশুটিকে মিষ্টি না খাওয়ার উপদেশ দিলেন।

শিশুটির মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “আপনি তো সেদিনই তাকে নিষেধ করতে পারতেন, তাহলে কয়েক দিন পরে আসতে বললেন কেন?”

👉নবীজি ﷺ তখন বললেন, “আমি নিজেও ওই সময় মিষ্টি খেতাম। তাই অন্য কাউকে কোনো কিছু থেকে বিরত থাকার উপদেশ দেওয়ার আগে নিজে তা ছেড়ে দিয়েছি।”

এইখানে শিক্ষাটা হলো:

উপদেশের প্রকৃত মূল্য শুধু সুন্দর কথায় নয়, উপদেশদাতার কাজে ও আচরণেও প্রতিফলিত হয়।

আমি যদি নিজেই কোনো কাজ করি, অথচ অন্যকে সেই কাজ করতে নিষেধ করি, তাহলে আমার কথার বিশ্বাসযোগ্যতা কমে যায়। কিন্তু যদি আমি নিজে সেটা না করি অথবা নিজের অভ্যাসটা পরিবর্তন করি, তারপর বলি—তখন আমার উপদেশটা শুধু কথায় না, আমার কাজের মাধ্যমে ও তার প্রমাণ থাকে।

#গল্প #হাদিসের #নবিজী #শিক্ষা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Ara Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share