Naogaon News 24

Naogaon News 24 সত্য সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম, প্রতিদিনের নিত্য ঘটনা সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত হোন..!

নওগাঁর পোরশায় ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস:নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপ...
28/07/2026

নওগাঁর পোরশায় ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস:

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার ২৭ জুলাই সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদার বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে ২৭টি বড় সিলভারের পাতিল ও ৯টি প্লাস্টিকের বালতি উদ্ধার করা হয়। এগুলোতে সংরক্ষিত ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ লিটার তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

​আইনানুযায়ী উদ্ধারকৃত আলামতের প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ওয়াশ ও জাওয়া পরিবহনে অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে ধ্বংস করা হয়।

​পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Naogaon News 24

নওগাঁয় ১০ম শ্রেণির স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ; প্রধান আসামি গ্রেফতার:নওগাঁর আত্রাই উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্...
27/07/2026

নওগাঁয় ১০ম শ্রেণির স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ; প্রধান আসামি গ্রেফতার:

নওগাঁর আত্রাই উপজেলায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষ,ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে মামলা দায়েরের পর প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাহিদ মোল্লা (২০) উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। মামলায় ওই ছাত্রীর এক বান্ধবীসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাহিদ মোল্লাসহ কয়েকজন ওই কিশোরীর এক বান্ধবীর বাড়িতে যায়। পরে ওই বান্ধবীর মাধ্যমেই মেয়েটিকে সেখানে ডেকে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, মেয়েটিকে বান্ধবীর শয়নঘরে ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর জাহিদ মোল্লা তাকে ধ,র্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার কথা পরিবারকে জানানো হলে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে আত্রাই থানায় মামলা করেন। মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম বলেন, ‘ধর্ষ,ণের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Naogaon News 24

নওগাঁয় পুলিশের অভিযানে চারজন অনলাইন জুয়ারু গ্রেফতার:নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে চারজন অনলাইন জুয়ারু সহ জুয়া খেলার সরঞ...
13/07/2026

নওগাঁয় পুলিশের অভিযানে চারজন অনলাইন জুয়ারু গ্রেফতার:

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে চারজন অনলাইন জুয়ারু সহ জুয়া খেলার সরঞ্জাম কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল জব্দ করেছে নওগাঁ জেলা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদের পার নওগাঁ সর্দার পাড়া থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ০২ টি কম্পিউটার মনিটর, ০২ টি সিপিইউ, ০২ টি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন, ০২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাদের পরিচয় হল :
১) আবু সাঈদ মোল্লা রাজন (৩১), পিতা- মোঃ আনিছুর রহমান, সাং- চকরাম মোল্লা পাড়া, জেলা- নওগাঁ।

২) মোঃ নাহিদ হাসান (৩০),পিতা- মোঃ ইউনুস প্রামানিক,সাং- শেখপুরা দক্ষিণ পাড়া, জেলা - নওগাঁ।

৩) মোঃ মশিউর রহমান (৩১), পিতা-মোঃ মীরবক্স মন্ডল, সাং- মধ্য দূর্গাপুর, জেলা- নওগাঁ।

৪) মোঃ আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণ পাড়া, জেলা- নওগাঁ।

প্রাথমিকভাবে জানা যায় তারা সেখানে ছোটখাটো একটি অনলাইন জুয়ার সেন্টার খুলে বসেছে। বিভিন্ন স্থান থেকে কিশোর এবং তরুণরা অনলাইন জুয়া খেলার জন্য সেখানে যেত। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্নভাবে মানুষকে অনলাইন জুয়া খেলার জন্য উদ্বুদ্ধ করত।

অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Naogaon News 24

পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ; যুবক আটক:নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার-এ এক চী...
22/06/2026

পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ; যুবক আটক:

নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার-এ এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আব্দুল মাবুত (স্থানীয়ভাবে ‘হিরো নানা’ নামে পরিচিত) নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আটক করার পর প্রাথমিক প্রক্রিয়া শেষে বদলগাছী থানা-য় হস্তান্তর করা হয়।
আটক আব্দুল মাবুত চন্ডিপুর গ্রাম-এর বাসিন্দা এবং আব্দুল জলিলের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রায় ৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আব্দুল মাবুত বিদেশি পর্যটককে বিভিন্ন আপত্তিকর প্রশ্ন করছেন। পর্যটক সেগুলো বুঝতে না পারলে তিনি অশালীন ভাষা ও গালিগালাজ করে কথা বলেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, “এ ঘটনায় পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম ক্ষুণ্ন হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।”

বদলগাছী থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, চীনা পর্যটককে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা তাহির ইবনে মোহাম্মদ নয়ন বলেন, “বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাই।”

আরেক বাসিন্দা রেজাউন নবী স্যান্ডু বলেন, “পাহাড়পুর বৌদ্ধবিহারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা এই ঐতিহাসিক স্থানের সুনাম নষ্ট করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।”

অন্যদিকে, আব্দুল মাবুতের ছেলে রাফি দাবি করেন, “আমার বাবা বিষয়টি বুঝতে পারেননি। মজার ছলে ভিডিওটি ধারণ করা হয়েছিল।”

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার-এ এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আব্দুল মাবুত (স্থানীয়ভাবে ‘হিরো নানা’ নামে পরিচিত) নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আটক করার পর প্রাথমিক প্রক্রিয়া শেষে বদলগাছী থানা-য় হস্তান্তর করা হয়।

Naogaon News 24

নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য  ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪...
08/06/2026

নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ০৬ জুন পুলিশ সুপারের কাছে সংবাদ আসে যে পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করার জন্য অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানা কে নির্দেশনা প্রদান করা হয় । তদন্তের ধারাবাহিকতায় গতকাল ৭ জুন রাতে সাসপেক্ট হামেদুল নামে ব্যক্তিকে আটক করা হয়। হামিদুল কে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা সন্দেহ হলে তার বিষয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মর্মে স্বীকার করেন।

অতঃপর গতকাল মধ্যরাতের পর অদ্য ইং ০৮/০৬/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানার নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বসতবাড়ীতে রাত্রী ০০.০৫ ঘটিকা হইতে ভোর ০৫ ঘটিকা পর্য়ন্ত রাত্রীব্যাপী অভিযান চালিয়ে ৯০(নব্বই) কেজি শুকনা গাঁজা চমৎকার প্যাকেট সহ সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের নাম ১। মোঃ হামেদুল ইসলাম(৩৫), পিতা- মোঃ এজামুল, মাতা- মোছাঃ হামেদা বেগম, , ২। মোঃ রশিদ(৪৪), পিতা- মৃত আজমুদ্দিন, মাতা- মৃত সফুরা বিবি, উভয় সাং- তুলার বাঐল, ইউপি- পাড়ইল, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীদ্বয়কে পুলিশ সুপার নিজেও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের সাথে আরো কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত আছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা এই মাদক এখানে কখনো ট্রাকে কখনো হাইস মাইক্রোতে করে নিয়ে আসে। দোতালায় মাটির ভবনটি মাদকের গোডাউন হিসেবে ব্যবহার হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য গাঁজা সীমান্ত দিয়ে এবং অন্যান্য স্থান থেকে হায়েস গাড়ি যোগে আরো কয়েকবার সংগ্রহ করে মজুদ রাখিয়া বিক্রয় করার কথা গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে। এই গোডাউন থেকে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী জেলায় পাইকারি ও খুচরা গাজার বিক্রি করা হয়। মাদক ব্যবসার টাকা ছাড়াও প্রতি ৩০ কেজি গাঁজাতে বাড়ির মালিক হিসেবে হামিদুল ৫০০০ টাকা করে পেয়ে থাকে।
এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে এই বিপুল পরিমাণ মাদক গাজা ব্যবসার স সাথে আরো কারা কারা জড়িত সে বিষয়ে গভীরভাবে পুলিশ তদন্ত করছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ আগামী দিনগুলিতে অভিযান আরো জোরদার করবে।

Naogaon News 24

বগুড়ায় পুলিশের অভিযানে ইয়াবা সহ এক নারী আটক:বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পি...
08/06/2026

বগুড়ায় পুলিশের অভিযানে ইয়াবা সহ এক নারী আটক:
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চার কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ৪০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মোছা: ছালেহা আক্তার (৪০) কে গ্রেফতার করা হলেও তার স্বামী আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ডিএনসির দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Naogaon News 24

নওগায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার:নওগাঁ জেলা গোয়েন্দা শাখা এর মাদক বিরোধী অভিযানে মান্...
12/05/2026

নওগায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার:

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা এর মাদক বিরোধী অভিযানে মান্দায় ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ১১ মে ২০২৬ ইং রোজ: সোমবার, গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মান্দা থানা এলাকায় অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন কয়া পাড়া কামারকুড়ি প্রাইমারি স্কুলের পাশে একজন ব্যাক্তি ফেন্সিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে।

সংবাদ পেয়ে বিকেল ০৫ ঘটিকার সময় অভিযানিক টীম ঘটনা স্থলে একজন ব্যাক্তি পালনোর চেষ্টা করে। তাকে আটক করে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি হাসেন আলীর ব্যাগের মধ্য হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে উপস্থিত লোক জনের উপস্থিতে জব্দ করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামে। মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Naogaon News 24

নওগাঁয় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর বেচাকেনার মহোৎসব:নওগাঁর রাণীনগরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আ...
12/05/2026

নওগাঁয় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর বেচাকেনার মহোৎসব:

নওগাঁর রাণীনগরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর অর্থের বিনিময়ে হাতবদল হওয়ার অভিযোগ উঠেছে। শুধু হাতবদলই নয়, একই ঘর একাধিকবার বিক্রির ঘটনাও ঘটছে। এমনকি দরিদ্রদের জন্য বরাদ্দ করা এসব ঘর দখল করে কেউ কেউ সেগুলোকে বিলাসবহুল বাসস্থানে রূপান্তর করেছেন।

উপজেলার মালিপুকুর আশ্রয়ণ প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা যায় অনিয়মের নানা চিত্র। প্রকল্পের ৫ নম্বর ঘরটির বরাদ্দ পেয়েছিলেন মল্লিকা নামের এক নারী। তবে বর্তমানে সেখানে থাকছেন প্রবাসী সিদ্দিকের স্ত্রী মর্জিনা বিবি। ঘরটির ভেতরে মেঝেজুড়ে দামী কার্পেট, ফ্রিজ ও দেয়ালে ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন দেখা গেছে। ঘরের আসবাবপত্র দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি।

মর্জিনা বিবি জানান, তিনি মকবুল নামের এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকায় বাড়িটি কিনেছেন। মকবুল আবার এটি কিনেছিলেন মূল বরাদ্দপ্রাপক মল্লিকার কাছ থেকে। মর্জিনা কেবল ৫ নম্বর নয়, ১ লাখ ১০ হাজার টাকায় ৬ নম্বর ঘরটিও কিনে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে এখনো কোনো বৈধ কাগজপত্র না পেলেও স্ট্যাম্পে সই ও দলিল করে এসব ঘর কেনা হয়েছে বলে তিনি জানান।

প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, একের পর এক ঘর বিক্রি হয়েছে। ৭ নম্বর ঘরটি ৭০ হাজার টাকায় কিনেছেন আমিন, ৯ নম্বর ঘর ১ লাখ ১০ হাজার টাকায় কিনেছেন আসাদুল এবং ১০ নম্বর ঘর ৮০ হাজার টাকায় কিনেছেন সফেটা নামের এক নারী। ১৪ নম্বর ঘরটি ৭০ হাজার টাকায় কিনেছেন শরিফ নামের এক ব্যক্তি। একইভাবে ১৮, ১৯ ও ২২ নম্বর ঘরগুলো ৬০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে হাতবদল হয়েছে।

এই কেনাবেচায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে প্রকল্পের বাসিন্দা হাফিজুলের স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে। নাজমা বেগম বিষয়টি স্বীকার করে বলেন, ‘যাদের বাড়ি দেওয়া হয়েছে, তারা মূলত অন্য এলাকার। এখানে থাকতে চায় না বলে আমি স্থানীয়দের কাছে ঘরগুলো বিক্রিতে সহায়তা করেছি।’

স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে বিত্তবান ও অন্য এলাকার লোকজনকে ঘর বরাদ্দ দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেমন, উপজেলার নারায়নপাড়ার বাসিন্দা সাইদ ও তার ছেলে বিদেশে থেকে প্রচুর আয় করলেও প্রভাব খাটিয়ে ঘর বাগিয়ে নিয়েছেন। এছাড়া গ্রাম পুলিশ ছাবিনা ইয়াসমিন মীম ও তার বোন বানিছাও ঘর পেয়েছেন। মীম নিজের ঘরটি প্রাচীর দিয়ে ঘিরে সাজিয়েছেন এবং সেটি ৩ লাখ টাকায় বিক্রির জন্য দরদাম করছেন বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম পুলিশ ছাবিনা ইয়াসমিন মীম বলেন, ‘আমি ঘর বিক্রি করতে চাই না। রাগের মাথায় দাম চেয়েছিলাম। ঘর বিক্রির বিষয়ে আমি বরং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি।’

প্রকল্পের সভাপতি ফরিদ আলী বলেন, ‘৩২টি ঘরের মধ্যে অন্তত ১০-১২টি ঘর অর্থের বিনিময়ে কেনাবেচা হয়েছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘ঘর কেনাবেচার বিষয়টি জানার পর তদন্ত শুরু হয়েছে। সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Naogaon News 24

নওগাঁয় পুলিশের অভিযানে ৭০ বোতল ফে'নসিডিল সহ একজন মাদক ব্যবসায়ী আটক:গতকাল ২৮/০৪/২০২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর পত্ন...
29/04/2026

নওগাঁয় পুলিশের অভিযানে ৭০ বোতল ফে'নসিডিল সহ একজন মাদক ব্যবসায়ী আটক:

গতকাল ২৮/০৪/২০২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফে'নসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পত্নীতলা থানাধীন নজিপুর টু সাপাহার রোডে নজিপুর পৌরসভাস্থ আত্রাই ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর আসামীর নিজের চালিত অটো চার্জার ভ্যান তল্লাশি করা হলে অটো চার্জার ভ্যানের সিট বক্স হতে ৭০ (সত্তর) বোতল ফে'নসিডিল (ভারতীয় নিষিদ্ধ মা'দক সিরাপ) জব্দ করা হয়।

আসামির পরিচয় হল :
নাম: মোঃ নজরুল (৫৬), পিতা:- মৃত বিসু সরদার, সাং:- পাইকড়, থানা:- পত্নীতলা, জেলা- নওগাঁ।

জব্দকৃত প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা। যার সর্বমোট মূল্য ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Naogaon News 24

নওগাঁয় পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ জব্দ:নওগাঁয় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে এবং ...
23/04/2026

নওগাঁয় পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ জব্দ:

নওগাঁয় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সেগুলো ধ্বংস করেছে প্রশাসন।

নওগাঁর ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়ন এর মকুন্দপুর গ্রামস্হ কামারপাড়ায় ধামইরহাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে বসত বাড়ির আশপাশ ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত গুলোতে চিরুনি অভিযান পরিচালনা করে সর্বমোট ৬৫০০/- লিটার চোলাইমদ উদ্ধার করে। এবং সেই সাথে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ, ড্রাম ইত্যাদি উপকরণ সমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সেগুলো ধ্বংস করা হয়।

Naogaon News 24

Address

Naogaon
Dhaka
6510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share