17/03/2026
ইসরাইল দাবি করেছে, ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। এই তথ্য ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তবে ইরানের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত প্রতিক্রিয়া আসেনি।
লারিজানি ইরানের প্রভাবশালী ও বাস্তববাদী নেতাদের একজন ছিলেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুর খবর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।
Source:bvnews24