The Quest

The Quest A quest for truth

ছবিটার সাথে কথাবার্তার সম্পর্ক নাই। আমি গালি দিয়ে কথা বলতে ভালোবাসি ➤ উচিত কথা বলতে গালি চলে আসে। হ্যা, এটাই আমার শিক্ষা...
14/07/2026

ছবিটার সাথে কথাবার্তার সম্পর্ক নাই। আমি গালি দিয়ে কথা বলতে ভালোবাসি ➤ উচিত কথা বলতে গালি চলে আসে। হ্যা, এটাই আমার শিক্ষা। আমি হাদি ভাই থেকে অনুপ্রাণিত।

অ্যানিওয়ে, শিক্ষামন্ত্রীকে গালি দিতে ইচ্ছে করছে, প্রচন্ডরকম। কিন্তু লিখে দিলাম না (মনে মনে দিলাম)! ছেলে-মেয়েরা যেভাবে সাঁতার কেটে পরীক্ষা দিলো, অমানবিক ও বর্বরোচিত।

আমলা, রাজনৈতিক নেতা, ধনীদের ছেলে-মেয়েরা বাইরে উচ্চশিক্ষা নেয়। গরিবের ছেলে-মেয়েরা দেশে থাকে, বৃত্তি পেলে জায়গা-জমি বেঁচে বাইরে যায়। মেধাবীরা বাইরে-ই থেকে যায়, ঠিক এই কারণেই। এই দেশের শিক্ষা ব্যবস্থা-ই তাকে বিদেশে সেটেলড হতে বাধ্য করে। কেন আসবে ফিরে দেশে?

শিক্ষামন্ত্রীর তীব্র ইগো, ব্যক্তিত্বের অধিকারী, অহংকারী এবং ক্ষমতা প্রয়োগে বিলাসী মানুষ। এডলফ খান ও শিক্ষামন্ত্রীর মধ্যে কিছু বিষয়ে মিল আছে ➤ দুজনেরই কোন লজ্জা-শরম নাই! এই যে এতো ক্ষোভ, শিক্ষার্থীদের আন্দোলন তবুও দেখবেন তিনি পদত্যাগ করবেন না, বলে দিলাম!

14/07/2026

পানি বিক্রিতে চলে সংসার, একজন বাবার সংগ্রামী জীবন!

মোহনা, প্রিন্স মামুনের স্ত্রী। দ্বিতীয় কি প্রথম সেটা লায়লা ভালো বলতে পারবে। আর লায়লা প্রথম হলে মোহনা দ্বিতীয়! আজ কেঁদে ক...
01/07/2026

মোহনা, প্রিন্স মামুনের স্ত্রী। দ্বিতীয় কি প্রথম সেটা লায়লা ভালো বলতে পারবে। আর লায়লা প্রথম হলে মোহনা দ্বিতীয়!

আজ কেঁদে কেঁদে অনেক কথাই বললেন। মামুন নিয়মিত শারীরিক নি/র্যা/তন করে, টাকা চুরি করে, পরকীয়ার সম্পর্ক আছে, নিয়মিত বাবাসহ অন্যান্য মা/দ/ক সেবন করে।

ভালোবেসে এই বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করে প্রিন্স মামুন ও মোহনা। এতোকিছু জেনেও কেন বিয়ে করলো মোহনা? 'ভাইয়া এটা আমার দ্বিতীয় বিয়ে। আর মামুন আমাকে ম্যানুপুলেশন করতো। কাবা ঘর ছুঁয়ে মিথ্যা বলতো আর আমি বিশ্বাস করে ঠকছি।'

এতোদিন পরে কেন এতো অভিযোগ? 'ভাইয়া আমি পারি নাই। আমার ন্যুড ছবি/ভিডিও আছে মামুনের কাছে। সে প্রায়ই ব্ল্যাকমেইল করে। সহ্যের সীমা ছেড়ে গেছে। বাধ্য হয়ে চলে আসছি, আমি ডিভোর্স চাই।'

কিছু ভিডিও দেখাইলো, যা বিশ্বাস করা কঠিন। বিশ্বাস করলেও চমকে ওঠার মতো। প্রিন্স মামুন কোনদিন ভালো হবে না! - লায়লার এই কথাটা সত্যি। লায়লা এও বলেছিলো, 'এই মেয়ে বেশিদিন সংসার করতে পারবে না।' -- এটাও সত্যি হলো।

25/06/2026

কুড়িগ্রামের ভাইরাল তাজুকে পেট ভরে ভাত খাওয়ালেন নায়ক জয় চৌধুরী!

🚨 সবাইকে ছাড়িয়ে যাবেন কিলিয়ান এমবাপ্পে! ফ্রান্স সুপার স্টার ১৬ ম্যাচে দিয়েছেন ১৬ গোল। আসল স্ট্রাইকার, অবিশ্বাস্য গোল স্ক...
23/06/2026

🚨 সবাইকে ছাড়িয়ে যাবেন কিলিয়ান এমবাপ্পে! ফ্রান্স সুপার স্টার ১৬ ম্যাচে দিয়েছেন ১৬ গোল। আসল স্ট্রাইকার, অবিশ্বাস্য গোল স্কোরিং দক্ষতা আর নিখুঁত নিশানা।

এমবাপ্পের বয়স মাত্র ২৭, আরও দুটো বিশ্বকাপ খেললে আর বর্তমানের কাছাকাছি ফর্ম থাকলে ৩০ গোলও হতে পারে! সম্ভবত মেসির এটাই শেষ বিশ্বকাপ, পরের বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪২! যদিও তিনি খেলেন, খেলার যোগ্যতা ও সামর্থ্য রাখেন।

আর্জেন্টিনা ও ফ্রান্স - দুই দল-ই পৌছে গেছে নক আউট পর্বে। ফাইনাল পর্যন্ত পৌছালে, ইনজুরিতে না পড়লে, মেসি বা এমবাপ্পের গোল সংখ্যা কতো হবে? প্রতিযোগিতা থাকুক, যদিও মেসি হিসাব-নিকাশের বাইরে চলে গেছেন।

জীবিত গ্রেট ফুটবলার, কোচদের অধিকাংশের মত, মেসি-ই সর্বকালের সেরা ফুটবলার।

একই দিনে আক্ষেপ আছে মেসিরও! দুটো বিশ্ব রেকর্ডের মালিক হলেন ফুটবল জাদুকর। ২০১৮ থেকে ২০২৬, টানা ৩ ফিফা বিশ্বকাপে পেনাল্টি ...
22/06/2026

একই দিনে আক্ষেপ আছে মেসিরও!

দুটো বিশ্ব রেকর্ডের মালিক হলেন ফুটবল জাদুকর। ২০১৮ থেকে ২০২৬, টানা ৩ ফিফা বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন লিও মেসি। আবার সর্বোচ্চ ১৭ গোলের মালিকও এখন মেসির!

৩ পেনাল্টি গোলে রূপান্তর হলে মেসির বিশ্বকাপ গোলসংখ্যা হতো ২০! পরের ম্যাচে পেনাল্টি পেলে কি শ্যুট নেবেন মেসি?

অবশ্য তাঁর পেনাল্টি মিস একটা বিষয় প্রমাণ দেয় - Messi is also a human being, after-all.

বিশ্বকাপের সর্বোচ্চ ৩ পেনাল্টি করলেও সর্বকালের সেরা গোল স্কোরার এখন লিও মেসি! ২৮ ম্যাচে ১৭ গোল করে জার্মান কিংবদন্তি মির...
22/06/2026

বিশ্বকাপের সর্বোচ্চ ৩ পেনাল্টি করলেও সর্বকালের সেরা গোল স্কোরার এখন লিও মেসি! ২৮ ম্যাচে ১৭ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে, সবাইকে ছাড়িয়ে যাওয়ার তুমুল সম্ভাবনা ফ্রান্স সুপার স্টার কিলিয়ান এমবাপ্পের। ১৫ ম্যাচে ১৪ গোল করে তালিকার ৪ নাম্বারে জার্ড মুলারের সাথে যৌথভাবে রয়েছেন এমবাপ্পে!

ক্রিস্টিয়ানো রোনালদো নাই শীর্ষ ২০ জনের তালিকায়। ফিফা বিশ্বকাপে ২৩ ম্যাচে ৮ গোলের মালিক ৬ বিশ্বকাপ খেলা পর্তুগিজ কিংবদন্তির।

আমার ছেলেটা এই বাবুটার সমান। আমার ছেলেকে আমি নিজেই স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। স্কুটির পেছনে বসে বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরে...
22/06/2026

আমার ছেলেটা এই বাবুটার সমান। আমার ছেলেকে আমি নিজেই স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। স্কুটির পেছনে বসে বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরে! - আল্লাহ'র কসম এই জড়িয়ে ধরার শান্তি পৃথিবীর আর কোথাও নাই।

আমার ছেলেকে আমি নিজেই পড়াই, নিজে খাওয়াই, আমার সাথেই ক্রিকেট-ফুটবল খেলাই। অন্য কারো ঘরে গেলে সাথে যাই, বসে থাকি, এখানে-ওখানে ঘুরতে আমি-ই নিয়ে যাই।

সেই আমি বারবার ভাবছি - এই সোনা মানিক যদি আমার মায়ান (আমার ছেলের নাম) হতো, তার সাথে যদি ঠিক একই ঘটনা ঘটতো, তাহলে আমি কি করতাম? আমি নিশ্চিত, সেই শিশু নি/পীড়ক, নি/র্যাতক জানোয়ার শিক্ষককে আমি হ/ত্যা করতাম।

আমার সন্তানের ব্যাপারে কোন আপোষ নাই, বিন্দুমাত্র ছাড় নাই। দেশের পুলিশ, আইন, বিচার - এক পার্সেন্ট আমার ভরসা-আস্থা-বিশ্বাস নাই।

এই বাচ্চাটির সাথে এই ঘটনাটি ঘটেছে খুলনার সোনাডাঙ্গা থানার নুরুল কুরআন তাহফিজ একাডেমিতে। শিশুটির নিপীড়িক একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক।

এই শিশুটির চোখের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর কসম অন্তত এক মিনিট চোখ ফেরাবেন না! দয়া করে চোখ ফেরাবেন না।
সকালে একটা ভিডিও দেখলাম, এই ছবি দেখলাম, ভেবেছিলাম Ai দিয়ে করা, বিশ্বাস হয়নি। এখনো হচ্ছে না।

পাশবিক নি/র্যাতন, নির্মম মা/রধরের একদিন পার হলেও পরিবারকে খবর দেয়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। অন্য মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা তাকে উদ্ধার করে। চিকিৎসক জানিয়েছেন, ওষুধে কাজ না হলে মস্তিষ্কে অপারেশন করা লাগতে পারে।

স্কুল-মাদ্রাসা সবখানেই শিশু নি/র্যাতন হয়। কিন্তু কোন স্কুলে শিশুদের বলাৎকার করা হয়? মাদ্রাসার ঘটনা প্রায় সামনে আসে। কেন আসে?

ইসলামী শিক্ষা, ধর্মীয় অনুশাসন, কোরআন শিক্ষা, হাদিস পাঠ, নবী-রাসুলের জীবনী শিক্ষা পাঠ করে তো দেশের শ্রেষ্ঠ সন্তান হবে আমাদের ছেলে-মেয়েরা! কিন্তু হচ্ছেটা কি, ঘটছে কি?

যাকে তাকে মাদ্রাসার লাইসেন্স, যে কেউ চাইলেই মাদ্রাসার শিক্ষক হবে, এইটা থেকে সরে আসেন। বিজ্ঞ আলেমদের পরামর্শ নেন, মাদ্রাসা ও মাদ্রাসার শিক্ষক সম্পর্কে মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ, ঘেন্না, ভয় দূর করেন।

ইসলাম শান্তির ধর্ম, আল কোরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ।

আগেই উল্লেখ করছি, আইন-বিচার নাই, দেশ থেকে ন্যায়-নীতি উধাও। বসুন্ধরা আবাসিক এলাকাতেও মসজিদ-মাদ্রাসা আছে, অর্থদাতা ধ/র্ষ/ক আনভীর সোবহান!
এই হলো বাস্তবতা, অবৈধ টাকা পকেটে ভরে ধর্ম ব্যবসা এই দেশে সবচেয়ে সহজ!

#মাদ্রাসা #বাংলাদেশ #শিক্ষা #শিশু #সরকার

কিংবদন্তির বিদায়! স্বাধীন বাংলাদেশের হকি দলের প্রথম অধিনায়ক, ঐতিহ্যবাহী আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক, দেশের ক্রীড়াঙ্গ...
20/06/2026

কিংবদন্তির বিদায়!

স্বাধীন বাংলাদেশের হকি দলের প্রথম অধিনায়ক, ঐতিহ্যবাহী আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক, দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক মারা গেছেন।

তিনি একাধারে ফুটবল ও হকি—দুই মাঠেই সমান দ্যুতি ছড়িয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আবদুস সাদেক শুধু অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়ই ছিলেন না, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাতেও ছিলেন সমান পারদর্শী।

আব্দুস সাদেকের বাবা অ্যাডভোকেট আব্দুস সোবহান ব্রিটিশ আমলে খ্যাতিমান সাঁতারু ছিলেন।

খেলোয়াড়ি জীবনে আবদুস সাদেক পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ইউরোপ সফর করেন। ১৯৬৯ সালে দেড় মাসব্যাপী ওই সফরে তিনি ও তার সতীর্থরা জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডে খেলেন। ফেরার পথে মিসরের বিপক্ষেও একটি ম্যাচে অংশ নেন। মাঠে তার অসাধারণ নৈপুণ্যের কারণে দ্রুত পরিচিতি লাভ করেন এই তারকা খেলোয়াড়।

ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ১৯৭৭ সালে আবাহনীর প্রধান প্রশিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই গড়েন ইতিহাস। তার অধীনে ওই মৌসুমে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী।

কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আবদুস সাদেক। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার উদ্যোগ ও প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকি।

কিংবদন্তির প্রয়াণে অতল শ্রদ্ধা ❤️

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার নামে অন্তত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বালিকা বিদ্যালয়, কারিগরি স্কুল ...
19/06/2026

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তার নামে অন্তত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বালিকা বিদ্যালয়, কারিগরি স্কুল ও কলেজ, কলেজ এবং কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট।

এবার, চোখ পড়েছে ৫৩ বছরের পুরনো বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উপর। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নতুন নাম হবে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া’।

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জন্ম ১৯৭০ সালে।

এদিকে, বংশীয় পদবী, দুই ছেলে ও ভাতিজির নামে ইউনিয়ন করে ব্যাপক সমালোচিত হন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এগুলো হলো— ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। এর মধ্যে মীর সীমান্ত ও মীর দিগন্ত প্রতিমন্ত্রীর ছেলের নাম আর মীর স্বর্ণ তার ভাতিজির নাম।

তবে, তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই নাম-প্রীতির সূচনা এবার-ই নতুন নয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন ‘বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়’। ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন ‘বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ’। এই প্রতিষ্ঠানে স্ত্রীর নামে ‘মীর লাবণী আক্তার’ ভবন রয়েছে।

অবশ্য, স্ত্রী-সন্তানের নামে ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে প্রতিমন্ত্রীর। দুই ছেলের নামে রয়েছে‘মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশন, একই সঙ্গে স্ত্রী-কন্যার নামে রয়েছে ‘মীর লাবণী-নুসাত ফিলিং স্টেশন’। এছাড়া মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং নামেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এই পরিবারের।

'সবার আগে নিজের পরিবার'!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Quest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share