09/09/2026
আমাদের গোপাল ভাঁড়ের দর্শক সংখ্যা অতি নগন্য। কিন্তু যেই অল্পসংখ্যক দর্শক রয়েছেন তারা এই প্রজেক্টটাকে ভালোবাসেন বলেই আমার বিশ্বাস।
সেই বিশ্বাসের জায়গা থেকে আপনাদের কাছে দুটো ছোট্ট সাহায্য চাচ্ছি।
প্রথমত, আপনারা যারা আমার গোপাল ভাঁড় ভালোবাসেন তারা যদি নিজেরা দেখার পাশাপাশি নিজের ফেসবুক আইডি বা অন্যান্য অনলাইন প্লাটফর্মে একটু প্রমোশন করে দিতেন তাহলে দর্শক সংখ্যা আরও বাড়তো। বা যদি পর্বগুলো নিয়ে নিজেরা নিজেদের ফেসবুক আইডিতে রিভিউ পোস্ট করতেন তাহলেও খুব উপকার হবে আমার।
দ্বিতীয়ত, প্রত্যেকটা প্রজেক্টের চলার মূল আর্থিক শক্তি হলো স্পনসর। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে এখন পর্যন্ত কোনো স্পনসর ধরতে পারিনি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কারো যদি কোনো কোম্পানি চেনাজানা থাকে যারা স্পনসর করাতে চায়, হোক সেটা ছোট বা বড়, তাদের সাথে একটু কাইন্ডলি আমাদের যোগাযোগ করিয়ে দেন তাহলে আমরা আবার আগের মতো নিয়মিত বুদ্ধিমান গোপাল ভাঁড়ের নতুন নতুন গল্প নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ।