09/04/2026
মানুষ কষ্ট দিচ্ছে ? অপমান করছে অন্যায় করছে ?
তাহলে এটা পড়ুন! -
একটা কথা কি জানেন? আপনি যদি সং থাকেন, কারোর কোনো ক্ষতি করেন নাই তবুও মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করে, আপনাকে খোচা মেরে কথা বলে, আপনার অতীত কে নিয়া আসে বার বার, তাহলে শুনুন!
> "নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর জানেন, যেটা সে মুখে বলে না।"
— সূরা আল-মুলক 67:13
অর্থাক: আপনার মন কেমন আল্লাহ ভালো ভাবে জানেন তাই, তাই মানুষের কথাই কান দিবেন না, আপনি যে ভালো আপনি জানেন, আল্লাহ জানে, আল্লাহ জানলে হইসে মানুষের জানা লাগবে না, আপনি আল্লাহর চোখে তো ভালো মানুষ! তাহলে আর কি লাগে ? মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই বাদ দেন ।
"আমার বান্দারা যখন তোমাকে ছেড়ে যাবে, তখন আমি তোমার জন্য যথেষ্ট হবো।"
— সূরা আজ-যুমার 39:36
অর্থাক: মানুষ ছাড়বে, আসবে এটাই নিয়ম, আপনি কয়েক জনের সাথে সাক্ষাৎ করবেন জীবনে, তার পর তারা হারিয়ে যাবে স্মৃতি তৈরি করে, তারা কিছু সাময়িক সময়ের জন্য এসে ছিল তার পর তারা চলে গেছে, তাদের কে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করিয়ে ছিলেন যাতে আপনি কিছু শিখতে পারেন!, আপনি প্রেম করেছেন ছ্যাঁকা খেয়েছেন এটা আপনার জন্য শিক্ষা! আল্লাহ আপনাকে ভালবাসা কি জিনিস তা বুঝালেন, আল্লাহ আপনার থেকে সে মানুষটিকে কেড়ে আপনাকে বিচ্ছেদ এর যন্ত্রণা বুঝালেন, এটা একটা শিক্ষা! এটার মাধ্যমে আপনি আরো শক্তি শালী হবেন, ধৈর্যশীল হবেন, এটা আপনার জন্য শিক্ষা ছিল, তাই এগিয়ে জান, কেউ পাশে না থাকুক আল্লাহ আছে আপনার পাশে এত টেনশন করে লাভ নাই! আল্লাহর ওপর ভরসা রাখুন! মুসা (আ:) আল্লাহর উপড়ে ভরসা করে তার গোত্রের মানুষদের নিয়ে নদীর কাছে গিয়ে ছিলেন, আল্লাহর হুকুমে আল্লাহর উপর ভরসা করে তিনি নদীর পানিতে তার আলোকীক লাঠি দিয়ে বাড়ি দেন এবং সে নদীর পানি ২ ভাগ হয়ে রাস্তা হয়ে যায় যাওয়ার জন্য!, দেখছেন! আল্লাহর ওপর ভরসা করার পরিণাম?
আল্লাহর ওপর ভরসা রাখুন!
"যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের বিনা হিসাবেই পুরস্কার দেবেন।"
— সূরা আয-যুমার 39:10
অর্থাক: মানুষ অবহেলা করছে, অপমান করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনাকে খারাপ চোখে দেখছে সমস্যা নাই! আপনি ধৈর্য ধরুন আল্লাহ জবাব দিবেন বিশ্বাস করেন! আমিও অনেক বার অপমান হয়ে ছি but আমি তার জবাবে অপমান করিনাই, অপমানের জবাব অপমান না! বরং ভালো ব্যবহার করা অপমানের জবাব, একজন ব্যক্তি যদি আপনাকে অপমান করে আপনি যদি তাকে কিছু না বলেন তাকে পরিবর্তে অপমান না করেন তারপর যদি আপনি যদি তার সাথে আবার কথা বলেন তাকে মাফ করে, তার সকল কথা ভুলে, তাহলে এক না একদিন সে আফসোস করবে! বিশ্বাস করেন নিজের ব্যক্তিগত experience থেকে বলতেসি, সে একদিন নিজেকে নিজে বলবে -
" এ মানুষ টাকে কত অপমান করলাম, কত কথা শুনালাম, কত কি বললাম, তবুও কোনোদিন আমাকে খারাপ বলে নাই, আমাকে গালি দেয় নাই, আমার সাথে তর্ক করে নাই, এত কিছুর পর ও সে আমার সাথে কথা বলে, অতছ তার বলা উচিত না আমি তাকে এত কথা শুনিয়েছি তার পর ও, অন্যায় আমার ই ছিল!"
ধৈর্য ধরুন সময় জবাব দিবে, আল্লাহর কাছে বিচার দিন!, ইনশাল্লাহ আপনার সাথে যদি অন্যায় হয় তাহলে আল্লাহর কাছে বিচার দিন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন মনে রাখবেন!
"আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না!"
তাই আল্লাহর ওপর ভরসা করুন! অভিশাপ দিবেন না! নবীর শিক্ষা এটা না! আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফের রা কত অপমান, কত কথা শুনাইসে but নবী অভিশাপ দেন নাই, তাই অভিশাপ দিবেন না!
আল্লাহর কে বলুন - " আল্লাহ যারা আমাকে অপমান করেছে, যারা আমাকে কথা শুনাইস তাদের কাছে তুমি আমার মর্যাদা বৃদ্ধি করে দেও, তাদের বিচার করো ( অভিশাপ না ), তাদের তুমি উচিত শিক্ষা দেও, তাদের চোখে আমার মর্যাদা বৃদ্ধি করে দেও" আমিন!"
আল্লাহ কে এটা বলুন! ইনশাল্লাহ ধৈর্য ধরুন আল্লাহ আছে! আল্লাহর উপড়ে ভরসা করুন, আল্লাহ সব দেখছে সব শুনছে!
ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন!
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন —
“যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে তিনি পরীক্ষা করেন।”
— তিরমিজি, হাদিস 2396
অর্থাক: এটা আমি ১০০% বলতে পারি এটা সত্য!
আল্লাহ আমাকে অনেক সময় পরীক্ষায় ফেলেছেন, যেমন কালকে আমার সাথে খারাপ ব্যবহার করা হয়, আমি কোনো কিছু বলিনাই, সে দুর ব্যবহার করার কারনেই আজকে আমি এটি লেখছি! নাহলে আমার লেখা লাগতো না, এটা আলহামদুলিল্লাহ্ আল্লাহর পরিকল্পনা ছিল!, তারপর আমি শুধু আল্লাহ কে বিচার দিয়েছি, আল্লাহ এর মাধ্যমে আমাকে পরীক্ষা করছেন, আমার ধৈর্য পরীক্ষা করছেন, বিশ্বাস করেন আগে ও আল্লাহ এমন অনেক পরীক্ষা করেছেন যার মধ্যে আমি ধৈর্য ধারণ করে ছিলাম তাই আল্লাহ আমাকে পরে উত্তম জিনিস এবং শান্তি দিয়েছেন! এখন মনে হয় সে দুর ব্যবহার গুলোর কারণে আজকে আমি এত mature!, এত আল্লাহ প্রেমী, এত উত্তম জিনিস গুলো পেয়েছি বিশ্বাস করেন!, খারাপ সময় এসেছে এর মানে এটা না যে আল্লাহ আপনার ওপর নারাজ বরং আল্লাহ আপনাকে শক্ত করছেন, আপনাকে অপমান সহ করার তৌফিক দান করছেন, ধৈর্য ধরার তৌফিক দান করছেন, তাই চুপ চাপ আল্লাহর ইবাদতে এ সময় কাটিয়ে দিন ভালো সময় যখন আসবে তখন নিজেই বলবেন সে দুষ সময় এসে ছিল ভালো হয়েছিল!
আমি আমার ১৫ বছর এর জীবনে, হ্যাঁ! আমি ১৫ বছরের শুধু স্কুল এ ক্লাস ৮ এ পড়া এক ছেলে, আমি আমার জীবনে ৪ বছর ছিল
২০২১, ২০২২,২০২৩,২০২৪ এ সাল গুলো ছিল আমার পরিবর্তন এর সময়, আমার আল্লাহ প্রেমী হওয়ার সময়, আমি নিজেকে পরিবর্তন করেছি এ বছর গুলোতে, নিজের ব্যক্তিত্ব কে শুদ্রে নিয়েছি, নিজেকে উত্তম চরিত্রের বানিয়ে ছি, আল্লাহ আমাকে ৪ বছর নিজের পরীক্ষায় রাখশেন! তবুও আমি ধৈর্য হারা হয়নাই, ইবাদত চারিনাই, সর্বদা ইবাদত দুয়া করেছি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি এবং পরিবর্তন হয়েছি আলহামদুলিল্লাহ্! এ ৪ বছর এ আমি আমার অনেক চাওয়া জিনিস পাইনাই, অনেক হতাশ, অনেক দুঃখে, অনেক অত্যাচার, অনেক খারাপ সময় কাটিয়েছি তবুও ধৈর্য হারা হয়নাই, ৪ বছর কি কম সময় ?
আমি পেরেছি তাই বলতে পারি ধৈর্য ধারণ করে আমি ঠকিনাই! আল্লাহ আমাকে উত্তম প্রতিদান করসেন ধৈর্য ধরার জন্য! তাই ধৈর্য ধরুন, আমি যদি একটি ১৩-১৫ বছর বয়সী ছেলে হয়ে যদি ধৈর্য ধরতে পারি তাহলে আপনারা তো আমার থেকে বড়! ধৈর্য ধরুন ঠকবেন না!, এটা পরীক্ষা মাত্র! ধৈর্য ধরুন! ।
মনে রাখবেন! -
"নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।"
— সূরা আশ-শারহ 94:6
"আমি তোমার বুকে কী আছে, তা ভালোভাবে জানি।"
— সূরা আল-হিজর 15:97
অর্থাক: আপনি কেমন তা আল্লাহ্ জানেন তাই হতাশ হবেন না, আল্লাহর কাছে আপনি ভালো, মানুষদের কাছে না হলে ও চলবে ।
মনে রাখবেন! -
আল্লাহ কখনো কষ্ট দেয় না বিনা কারণে
> "নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা; কিন্তু ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও।"
— সূরা আল-বাকারা 2:155
🩵 অর্থ: আল্লাহ আপনার জীবনে কষ্ট দিচ্ছেন না শাস্তি হিসেবে, বরং পরীক্ষা হিসেবে।
আপনি যদি ধৈর্য ধরেন, একদিন এই কষ্টই আপনার জান্নাতের দরজা খুলে দেবে।
ইনশাল্লাহ ভরসা রাখুন, দুয়া করুন, ইবাদত করুন ভালো সময় আসবে ইনশাল্লাহ যেমন আমার এসে ছে তাই ধৈর্য ধরুন! যেদিন আল্লাহ দিবেন সে দিন আপনার থেকে খুশি কেউ হবে না, ভালো সময় আসবে আপনার খুব তারা তারি ইনশাল্লাহ!
আল্লাহ হাফেজ!
লেখক: Tousif Hasan
Please share korun post ti onek shomoy lagse lekhte, ar amar Jonno Dua koiren, in-sha-allah Amon aro post ashbe ❤️
বিঃদ্রঃ আপনাদের দোয়া কবুলের গল্প গুলো চাইলে ইনবক্সে শেয়ার করতে পারেন।
#ইস্তেগফার #ইসমে_আযম #দোয়া_কবুলের_গল্প