BD. NEWS. ALL

BD. NEWS. ALL ALL. NEWS FROM BD . THANKS FOR VISITING MY FB PAGE...

রংপুরে এক পরিবারের চারজনকে হত্যা: খুনের কারণ নিয়ে প্রশ্ন, সন্দেহ রংপুরে হত্যার শিকার একই পরিবারের চারজন। গণপতি চক্রবর্তী...
24/08/2026

রংপুরে এক পরিবারের চারজনকে হত্যা: খুনের কারণ নিয়ে প্রশ্ন, সন্দেহ রংপুরে হত্যার শিকার একই পরিবারের চারজন। গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী। পারিবারিক ছবিটি এখন শুধুই স্মৃতিছবি: সংগৃহীত

17/08/2026

আপনার তো কপাল খুলে গেছে....। ��

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে।প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলো...
17/08/2026

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে।
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা থেকে এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ জন শিক্ষার্থী। পাসের হার ৬৫%। এই ২৬ জন শিক্ষার্থীর মধ্যে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে।তারা হলেন মোসা. সাফিয়া খাতুন ও মোসা. নুসরাত জাহান। গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে ১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৮.৫৭% ।

প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ জন।
প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ জন।
এছাড়াও প্রথম আলো চর আলোর পাঠশালা থেকে মোট ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেকৃতকার্য হয়েছে ৪ জন,পাশের হার ৬৬.৬৭%। মদনপুর আলোর পাঠশালা থেকে মোট তিনজন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে একজন, পাশের হার ৩৩.৩৩%। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৮ জন অংশ নিয়ে পাস করেছে ৫ জন, পাসের হার ৬২.৫% ও বাবুডাইং আলোর পাঠশালা থেকে ৯ জন অংশ নিয়ে ৫ জন পাস করেছে। পাসের হার ৫৫.৫৫%। সার্বিকভাবে আলোর পাঠশালায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৫ শতাংশ।

উল্লেখ্য, এই বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক শূন্য ৪৫ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ২০। .NEWS.ALL

17/08/2026
16/08/2026

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৫ আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে

16/08/2026

সিরাজগঞ্জ জেলা বিএনপি আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে সংসদ সদস্য আয়নুল হক তাঁর গাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান আজ রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে। আদান-প্রদান হয় ব্যক্তিগত ছবি। একপর্যায়ে এই সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এ নিয়ে...
15/08/2026

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে। আদান-প্রদান হয় ব্যক্তিগত ছবি। একপর্যায়ে এই সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এ নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত পরিকল্পনা হয় স্বামী–স্ত্রী মিলেই হত্যা করবেন প্রেমিককে। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বছিলার একটি ফাঁকা মেস বাসায় ডেকে তাঁকে হত্যা করা হয়। লাশ ৯ টুকরা করে কার্টনে ভরে ফেলা হয় দুই জেলায়। ঢাকার এক যুবককে হত্যার মামলা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য জানিয়েছে।

গত বছরের ৩ এপ্রিল নির্মমভাবে খুন হওয়া এই যুবকের নাম সাজ্জাদ হোসেন (২৪)। সাজ্জাদ ছিলেন মা–বাবার একমাত্র সন্তান। মা–বাবার সঙ্গে সাভারের হেমায়েতপুরের বাসায় থাকতেন। স্থানীয় একটি কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করেন। খুন হওয়ার প্রায় এক বছর আগে রাজধানীর বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। বাসা থেকে আসা-যাওয়া করে চাকরি করতেন। এর মধ্যেই ফেসবুকে পরিচয় থেকে সুমাইয়া তৃষ্ণা (২৬) নামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সুমাইয়ার বাসা ঢাকার মোহাম্মদপুর এলাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। তাঁর স্বামী রোকনুজ্জামান পলাশও (২৬) তাঁর সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের একই বর্ষের শিক্ষার্থী। বছিলা এলাকায় তাঁর মেসে ডেকে নিয়েই সাজ্জাদকে হত্যা করা হয়। বর্তমানে দুজনই কারাগারে বন্দী। সাজ্জাদকে হত্যার মামলায় তাঁদের বিচার চলছে।

সুমাইয়ার সঙ্গে সাজ্জাদের প্রেম এবং পরবর্তী সময়ে সুমাইয়া ও তাঁর স্বামীর ষড়যন্ত্রে সাজ্জাদের খুন হওয়ার এই বিবরণ উঠে এসেছে আদালতে জমা দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্রে। মামলাটির তদন্ত শেষে গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকার আদালতে রোকনুজ্জামান ও সুমাইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ পরিদর্শক জামাল উদ্দীন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। অভিযোগপত্রে ৪০ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। ৩১ আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য আছে।

ফলো করুনআন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনায় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গো...
14/08/2026

ফলো করুন



আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনায় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনেছবি: প্রথম আলো

গণভোটের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বিএনপি একবারও বলে না, আমরা গণভোট মানব। তাঁরা বলেন, আমরা জুলাই সনদ মানব। এর অর্থ হলো—যে কয়েকটি নোট অব ডিসেন্ট দিয়েছেন, সেগুলো বাদ দিয়ে যা থাকে, তাই মানব। ওই কয়েকটি বাদ দিয়ে যা থাকবে, তাতে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন হবে না। গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না—এটা মুনাফেকি, দ্বিচারিতা।’

আজ শুক্রবার খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম পরওয়ার এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।

গণভোটের রায়কে খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই দাবি করে গোলাম পরওয়ার বলেন, ‘একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেকজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মানে হলো সব কটি সংস্কার প্রস্তাবকে আমি মেনে নিয়েছি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ধানের শীষের ফলাফল মানলে ভালো লাগে। কারণ, এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত, যেটা ঐকমত্য কমিশনে হয়েছিল, ওইটা মানতে হয়। ওইটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতায় ভারসাম্য না থাকা—এসব বিষয় থাকে না। তাহলে তাঁদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। এ জন্য তাঁরা এগুলো বাদ দিয়ে মানতে চাচ্ছেন। তাই তো জুলাই সনদ তাঁদের কর্তৃত্ববাদী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ও ভিন্নমতের ওপর হামলার কোনো স্থান নেই। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। রাজনীতির নামে চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের বড় ব্যাধি। তরুণদের নেতৃত্বে এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে।’

জেলা পরিষদ, সিটি করপোরেশন ও বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে পরওয়ার আরও বলেন, এতে সরকারি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঠিকাদারি, টেন্ডার ও অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাওয়া রাজনীতির একটি বড় ব্যাধি। এই মানসিকতার পরিবর্তন না হলে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। দলীয় পরিচয়ের কারণে অন্য কেউ জনপ্রতিনিধিদের কাজে খবরদারি করতে পারেন না।

যুব সম্মেলনে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী সভাপতিত্ব ও সেক্রেটারি মো. হামিদুল ইসলাম খান সঞ্চালনা করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. রাকিব হাসান।




14/08/2026

গাড়িতেই কাটছে রাত, জ্বালানির খোঁজে হাহাকার! 🚗⛽
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গোনা। ক্লান্তিতে গাড়ির স্টিয়ারিংয়েই ঘুমিয়ে পড়ছেন চালকেরা! অন্যদিকে চরম ভোগান্তি আর গ্যাসের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ।
দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকটের আসল চিত্র ঠিক কতটা ভয়াবহ? কেন কাটছে না এই দুর্ভোগ?
👉 পুরো দেশের সর্বশেষ আপডেট ও বিস্তারিত চিত্র জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন!
💬 আপনার এলাকায় কি গ্যাসের সমস্যা রয়েছে? কমেন্টে জানান।
📢 বন্ধুদের সচেতন করতে ভিডিওটি Share করুন।
🏷️ ভাইরাল হ্যাশট্যাগ (Hashtags)
#গ্যাস_সংকট #দেশজুড়ে_হাহাকার #জামালপুর #মহাসড়ক_অবরোধ #জনভোগান্তি #সর্বশেষ_সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই   ফলো করুনমির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবিরা...
13/08/2026

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই
ফলো করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবি
রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিল বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার কথা ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে সচিবালয়ে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে সচিবালয়েছবি: প্রথম আলো
একটু পর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।@নিউজ বাংলাদেশ news all

Address

Dhamrai, Dhaka
Dhamrai
NOBOGRAMBAZAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD. NEWS. ALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share