Eifal Hasan

Eifal Hasan আমি তো আমিই,,,

হিটলার
02/03/2026

হিটলার

খামেনী কেবল সুপ্রিম লিডার ছিলেন না, ইরানীদের কাছে উনি রাসূল সা: এর ৩৮তম বংশধর হিসাবে সম্মানিত। তার পরিবার, বাবা, দাদা, উ...
02/03/2026

খামেনী কেবল সুপ্রিম লিডার ছিলেন না, ইরানীদের কাছে উনি রাসূল সা: এর ৩৮তম বংশধর হিসাবে সম্মানিত। তার পরিবার, বাবা, দাদা, উনারাও ছিলেন সম্মানিত। তিনি লিডার হওয়ার আগেই বংশধর হিসাবে স্বীকৃত ছিলেন। তিনি বংশধর নন, এমন প্রমাণ কেউ করতে সমর্থ হয়নি এবং সুন্নীরাও এটা নিয়ে কথা বলার আস্থাভাজন প্রমাণ ইতিহাসে নাই। মোদ্দকথা, সবাই স্বীকৃতি দিয়েছে।

আমাদের দেশে রাসূল সা: এর বংশধরের উপর যদি হামলা হতো আমরা কি করতাম? আমাদের অস্ত্র ছাড়াই সেই শক্তির বিরুদ্ধে ঝাপিয়ে পড়তাম। IRGC বলেছে তাদের পিছুটান নাই, হারানোর অবশিষ্ট বলে কিছু নাই। মোজাইক ফর্মেশনে যুদ্ধ শুরু হয়ে গেছে।

এরিয়া কমান্ডারগণ নিজেদের মত লড়াই করছে। বিভিন্ন কমান্ডার বলছে মিসাইল স্টক খালি হওয়া পর্যন্ত তারা লড়াই করবে। আজ ভোরে এক্সে দেখলাম তারা বিমান হামলাও শুরু করেছে। রুশ ফাইটার নাকি ফ্রন্টে এসে গেছে। যদিও ভেরিফাই করতে পারিনি তথ্যটা।

এই অঞ্চলে মার্কিন আধিপত্য দুর্বল না হওয়া অবধি ইরান থামবে বলে মনে হয় না।

একমাত্র কাপুরুষ লোকেরাই এখন সিজফায়ার করবে। পারসিয়ানরা প্রুভেন সাহসী জাতি।

01/03/2026

বাঙালি মূলত দুইটা জিনিস চায়:
১. America-এর ধ্বং/sho
২. America-এর ভিসা

গতকালের ইরান আক্রমণ আবারও একটি বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বহুদিন ধরে আমরা দেখেছি—বাংলাদেশের অসংখ্য ভিউ-ব্যবসায়ী...
01/03/2026

গতকালের ইরান আক্রমণ আবারও একটি বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বহুদিন ধরে আমরা দেখেছি—বাংলাদেশের অসংখ্য ভিউ-ব্যবসায়ী পেজ, এমনকি মূলধারার গণমাধ্যমও এমনভাবে বিশ্লেষণ করেছে যেন তারা তেহরানের প্রতিটি বাংকার নিজে গিয়ে দেখে এসেছে। ইরানের কী কী সুপার-অস্ত্র আছে, চীন কত অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছে, কোন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের রণতরী ধ্বংস হয়ে যাবে—এমন শিরোনাম আর বিশ্লেষণে টাইমলাইন ভরে গেছে। এমনকি আয়াতুল্লাহ খোমেনীকে কোন অফিস থেকে সরিয়ে কোথায় রাখা হলো, সেই বাংকার মাটির কত ফুট নিচে—এসব “ডিটেইলস” এমন আত্মবিশ্বাসে বলা হয়েছে, যেন তারা নিজে গিয়ে দেখে এসেছে।

আজ প্রশ্ন হলো—সেই সব অপ্রতিরোধ্য অস্ত্র কোথায়? সেই অভেদ্য বাংকার কোথায়?

যখন আমরা গতরাতে খোমেনীর বাসভবনে হামলার স্যাটেলাইট ছবি দিলাম, পরে মৃত্যুর খবর দিলাম, তখন এসব ভিউ ব্যবসায়ীদের ভিডিও দেখা দর্শক এসে আমাদেরকে বললো আমরা ফেইক নিউজ দেই (সাথে গালাগালি তো ছিলোই)

যেটা বুঝলাম সেটা হচ্ছেঃ সমস্যা শুধু ভিউ-ব্যবসায়ীদের নয়। সমস্যা আমাদেরও। আমরা আসলে খবর চাই না—আমরা চাই নিজের পছন্দের গল্প। কেউ যদি নিজেদের পছন্দ মত গল্প বলে তাহলে সেটাই সত্য খবর আর পছন্দের বাইরে গেলেই সেটা গুজব। আর এজন্যই ভিউ ব্যবসায়ীরাও পছন্দসই গোবরই পরিবেশন করে। আসলে যেমন ক্রেতা তেমনই বিক্রেতা।

#বাংলাদেশ

19/04/2025
22/03/2025

Address

Dinajpur

Telephone

+8801530187271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eifal Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eifal Hasan:

Share