25/05/2026
আমি অনেক'কে দেখেছি এভাবে দুআ করতে– আল্লাহ! জীবনে একবার হলেও বায়তুল্লাহ'য় এবং রওজায় যাওয়ার তৌফিক দিও..........�
এভাবে কখনো দুআ কইরেন না! কারণ একবার বায়তুল্লাহ'য় যাওয়ার পর, এটা আপনার বেসিক প্রয়োজনের মতোই একটা প্রয়োজন হয়ে দাঁড়াবে। কারণ বায়তুল্লাহ এবং রওজা এমন একটা জায়গা না, যেটা একবার দেখলেই মন ভরে যায়। বরং একবার যাওয়ার পরই বুঝতে পারবেন– এই জায়গার জন্য হৃদয়ের ভিতরে কেমন এক অদ্ভুত টান তৈরি হয়। এমন এক টান, যেটা ভাষায় প্রকাশ করা যায় না।
প্রথমবার রওজা শরীফ দেখার সেই অনুভূতি! প্রথমবার কাবা শরীফ দেখার সেই অনুভূতি….....
প্রথমবার “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” শুনে হৃদয় কেঁপে উঠা! তাওয়াফ করতে করতে নিজের অজান্তেই চোখ ভিজে যাওয়া, রাতের মক্কার শান্ত পরিবেশ, ফজরের আগে মদিনার নরম বাতাস! রাসুল ﷺ এর শহরে দাঁড়িয়ে দরূদ পড়ার সেই অনুভূতি:) এইসব স্মৃতি মানুষকে ভিতর থেকে বদলে দেয়।
আপনি যখন রওজা এবং বায়তুল্লাহ'র সামনে দাঁড়াবেন, তখন মনে হবে; দুনিয়ার এত দৌড়ঝাঁপ, এত অস্থিরতা, এত কষ্ট! সবকিছু যেনো হঠাৎ খুব ছোট হয়ে গেছে। মনে হবে, হৃদয়টা বহুদিন পর সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছে।
আর জমজম! আহ্! পেট ভরে জমজম খাওয়ার পরও মন ভরবে না। মনে হবে, আরেকটু খাই, আরেকটু এই জায়গাটার কাছে থাকি। মক্কার অলিগলিতে হাঁটতে হাঁটতে মনে হবে– এই শহরের বাতাসেও কেমন জানি প্রশান্তি মিশে আছে।
আর মদিনা…
মদিনা তো শুধু একটা শহর না। মদিনা এমন এক ভালোবাসা, যেটা হৃদয়ের গভীরে জায়গা করে নেয়। একবার যে মদিনার শান্তি অনুভব করে, সে জানে; পৃথিবীর কোনো জায়গার অনুভূতি মদিনার মতো না:)��
তাই একবার যাওয়ার পর, আপনার আগের সেই “একবার যাওয়ার” দুআ বদলে যাবে। তখন বারবার মনে হবে,আল্লাহ! আরেকবার ডাকো..........
আরেকবার তোমার ঘরটা দেখার তৌফিক দাও! আরেকবার নবীর রওজা শরীফ দেখার তৌফিক দাও, এবং সামনে থেকে সালাম করার জন্য তৌফিক দাও। আরেকবার মদিনার পথে হাঁটার সুযোগ দাও।
এই আকুতি থামবে না। বরং দিন যত যাবে, বায়তুল্লাহ'র জন্য,রওজা শরীফ এর জন্য হৃদয়ের টান তত বাড়বে। নামাজে, দোয়ায়, একান্ত নিরব মুহূর্তে! মন বারবার সেই কাবার দিকেই ছুটে যাবে.........�
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে এভাবে দোয়া করবেন– হে আল্লাহ! আমাকে শুধু একবার না, বারবার, বহুবার নবীর রওজা শরীফ, এবং তোমার ঘর দেখার তৌফিক দান করুন। যতদিন বাঁচি, বারবার জিয়ারত করার এবং উমরাহ ও হজ্জের মেহমান হিসেবে কবুল করুন….......��