K C .College's Student shibir

K C .College's Student shibir college page

01/09/2026

নারী, সন্তান-সন্ততি, জমাকৃত সোনা-রূপার ভান্ডার, পছন্দসই (চিহ্নিত) ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত-খামার প্রভৃতি কমনীয় জিনিসকে মানুষের নিকট শোভনীয় করা হয়েছে।[১] এ সব ইহজীবনের ভোগ্য বস্তু। আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে।

সূরা: আল ইমরান
আয়াত: ১৪

তাফসির

[১] 'কমনীয় জিনিস' বলতে এখানে এমন সব জিনিসকে বুঝানো হয়েছে, প্রাকৃতিকভাবে মানুষ যার প্রতি আকৃষ্ট হয় এবং যা পছন্দ করে। এই জন্যই তার প্রতি আকৃষ্ট হওয়া এবং তা ভালবাসা অপছন্দনীয় নয়। তবে শর্ত হল তা মধ্যম পন্থায় এবং শরীয়তের গন্ডির ভিতর হতে হবে। আকর্ষণীয় এই সুশোভন আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য পরীক্ষাস্বরূপ। তিনি বলেন, "আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি মানুষকে পরীক্ষার জন্য---।" (সূরা কাহ্ফ ১৮:৭ আয়াত) আলোচ্য আয়াতে কমনীয় জিনিসের মধ্যে সর্বপ্রথম মহিলার কথা উল্লেখ হয়েছে। কারণ, সাবালক হওয়ার পর প্রত্যেক মানুষের সব থেকে বেশী প্রয়োজন বোধ হয় একজন সঙ্গিনীর। তাছাড়া রমণী পুরুষের কাছে সর্বাধিক বেশী রমণীয় ও কমনীয়। স্বয়ং নবী করীম (সাঃ) বলেছেন, "মহিলা এবং সুগন্ধি আমার নিকট অতি প্রিয় জিনিস।" (মুসনাদে আহমাদ) অনুরূপ তিনি বলেছেন, "নারী হল দুনিয়ার সব চেয়ে উৎকৃষ্টমানের সামগ্রী।" সুতরাং যদি নারীর প্রতি ভালবাসা শরীয়তের সীমা অতিক্রম না করে, তাহলে তা হল উত্তম জীবন সঙ্গিনী এবং আখেরাতের সম্বলও। পক্ষান্তরে (এত প্রয়োজনীয় বলেই) এই নারীই হল দুনিয়ার সর্বাপেক্ষা বড় ফিৎনা। রসূল (সাঃ) বলেন, "আমার পর যেসব ফিৎনা সংঘটিত হবে তার মধ্যে পুরুষদের জন্য সব থেকে বড় ক্ষতিকর ফিৎনা হবে নারী।" (বুখারী ৫০৯৬নং) পুত্র-সন্তানদের ব্যাপারটাও অনুরূপ। এ থেকে যদি উদ্দেশ্য মুসলিমদের শক্তি বৃদ্ধি এবং বংশ বহাল ও বৃদ্ধি করা হয়, তবে তা প্রশংসনীয়; অন্যথা তা হবে নিন্দনীয়। রসূল (সাঃ) বলেন, "এমন নারীকে বিবাহ কর যে বেশী স্বামী-ভক্তা হবে এবং বেশী বেশী সন্তান প্রসব করবে। কারণ কিয়ামতের দিন আমার উম্মত বেশী হওয়ার জন্য আমি গর্ববোধ করব।" এই আয়াতে বৈরাগ্যবাদ এবং জন্মনিয়ন্ত্রণ বা পরিবার-পরিকল্পনার আন্দোলন খন্ডন করা হয়েছে। কেননা, আয়াতে 'বানীন' শব্দ বহুবচন। ধন-সম্পদ থেকেও উদ্দেশ্য যদি জীবন ধারণ করা, আত্মীয়দের সাহায্য করা, সাদাকা-খয়রাত করা এবং তা কল্যাণকর পথে ব্যয় করা ও পরের কাছে চাওয়া থেকে বাঁচা হয়, তাহলে তাতে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং এই লক্ষ্যে তার (মালের) প্রতি ভালবাসাও হবে প্রশংসনীয়, অন্যথা তা হবে নিন্দনীয়। ঘোড়া থেকে উদ্দেশ্য হবে জিহাদের প্রস্তুতি। অন্যান্য পশু দ্বারা যদি লক্ষ্য হয় চাষাবাদ করা, বোঝা বহনের কাজ নেওয়া এবং জমি থেকে ফসলাদি উৎপন্ন করা, তাহলে তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু যদি লক্ষ্য হয় কেবল দুনিয়া অর্জন এবং তা নিয়ে যদি গর্ব ও অহঙ্কার করে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে সুখ-সবাচ্ছন্দ্যের জীবন নিয়েই মেতে থাকা হয়, তাহলে লাভদায়ক এই জিনিসগুলোই সর্বনাশের হেতু হবে। قَنَاطِيْرُ হল قِنْطَارٌ এর বহুবচন। অর্থ হল, ধন-ভান্ডার। অর্থাৎ, সোনা-রূপা এবং মাল-ধনের আধিক্য। المُسَوَّمَةِ এমন ঘোড়া যাকে চারণভূমিতে চরে খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে অথবা এমন ঘোড়া যাকে জেহাদের জন্য প্রস্তুত করা হয়েছে কিংবা এমন ঘোড়া যাকে অন্য থেকে পার্থক্য করার জন্য কোন কিছু দ্বারা চিহ্নিত করা হয়েছে। (ফাতহুল ক্বাদীর-ইবনে কাসীর)

বিসমিল্লাহির রহমানির রহিম হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও।সুরা বাক্বারাআয়া...
26/08/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও।

সুরা বাক্বারা
আয়াত ২৭৮

অত:পর যদি না ছাড়ো তবে আল্লাহ ও তাঁর রাসুলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে লও। কিন্তু যদি তোমরা তাওবাহ করো, তবে তোমরা তোমাদের মূলধন পাবে, এতে তোমাদের দ্বারা অত্যাচার হবেনা, আর তোমরাও অত্যাচারিত হবে না।।

সুরা বাক্বারা
আয়াত ২৭৯

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি:) বলেন আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম,আল্লাহ তা'আলার নিকট সব...
26/08/2026

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি:) বলেন আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম,
আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি?
তিনি এরশাদ করিলেন "নামায"।
আমি জিজ্ঞেস করিলাম অত:পর কোন আমল?
তিনি এরশাদ করিলেন মাতা-পিতার সাথে সদ্ব্যবহার।
আমি জিজ্ঞাসা করিলাম অত:পর কোন আমল?
তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ।।

 #নিশ্চয়_আল্লাহ_লাজুক_দয়াবানযখন মানুষ তাঁর দিকে দু'খানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান।। ...
26/08/2026

#নিশ্চয়_আল্লাহ_লাজুক_দয়াবান

যখন মানুষ তাঁর দিকে দু'খানা হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ ও শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান।।

[তিরমিযী ৩৫৫৬]

রাসুলুল্লাহ (সাঃ) বলেন, কোনো ব্যক্তি যদি অভাবি হয়,
অত:পর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে,
তবে তার অভাব দূর করা হবেনা।
আর যে ব্যক্তি তা মহান আল্লাহর কাছে পেশ করে, অনতিবিলম্বে আল্লাহ তার অভাব দূর করে দিবেন।।

[ আবু দাউদ ]

কা'দ আফলা হা'ল মূ'মিনূনসুরা: আল মুমিনুনআয়াত: ১অর্থ : অবশ্যই মুমিনগণ (বিশ্বাসীগণ) সফলকাম হয়েছে। [১] فَلاح শব্দের আভিধানিক...
25/08/2026

কা'দ আফলা হা'ল মূ'মিনূন
সুরা: আল মুমিনুন
আয়াত: ১

অর্থ : অবশ্যই মুমিনগণ (বিশ্বাসীগণ) সফলকাম হয়েছে।

[১] فَلاح শব্দের আভিধানিক অর্থ হল চিরা, বিদীর্ণ করা, কাটা। চাষীকে فَلاَّح বলা হয়, যেহেতু সেও মাটি চিরে ওর মধ্যে বীজ বপন করে থাকে। مُفلِح (সফলকাম)ও সে হয়, যে অনেক কষ্ট ও সংকটের বুক চিরে নিজ লক্ষ্যে পৌঁছতে পারে। অথবা তার জন্য সাফল্যের পথ খুলে যায়; তার জন্য সে পথ বন্ধ হয় না। শরীয়তের দৃষ্টিতে সফলকাম সেই ব্যক্তি, যে ধূলির ধরায় বাস করে নিজ প্রভুকে সন্তুষ্ট করে নেয় এবং তার বিনিময়ে আখেরাতে আল্লাহর রহমত ও ক্ষমার অধিকারী বিবেচিত হয়। আর সেই সাথে যদি পার্থিব সুখ-শান্তি লাভ হয়, তাহলে তো সোনায় সোহাগা। তবে সত্যিকার সফলতা পরকালের সফলতা; যদিও দুনিয়ার মানুষ এর বিপরীত দুনিয়ার আরাম-আয়েশ ও সুখ-সম্পদকে আসল সফলতা মনে করে। আয়াতে সেই সব মু'মিনদেরকে সফলতার সুসংবাদ শোনানো হয়েছে, যাঁদের মধ্যে উক্ত গুণাবলী বিদ্যমান আছে।

সুবহান আল্লাহ....!  ফেরেশতারা দ্বিধাগ্রস্ত হয়ে যায়বান্দা যখন এই তাসবিহ পাঠ করে আল্লাহর প্রসংশা করে, ফেরেশতারা তখন দ্বিধা...
25/08/2026

সুবহান আল্লাহ....!
ফেরেশতারা দ্বিধাগ্রস্ত হয়ে যায়

বান্দা যখন এই তাসবিহ পাঠ করে আল্লাহর প্রসংশা করে, ফেরেশতারা তখন দ্বিধাগ্রস্ত হয়ে যায় এই তাসবীহর নেকি কি লিখবে এবং এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করে।
তখন আল্লাহ সুবহানাহু তা'য়ালা ফেরেশতাদেরকে বলেন এটা এভাবেই লিখে রাখো।
বান্দার সাথে আমার সাক্ষাতকালে আমি তাকে এর সওয়াব (পুরস্কার) দিবো।।

বিসমিল্লাহির রহমানির রহিম যারা না বুঝে পাপাচার করে, অত:পর তওবা করে ও সৎ কর্ম করে,তাদের প্রতি তোমাদের প্রভু অতি ক্ষমাশীল ...
25/08/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

যারা না বুঝে পাপাচার করে, অত:পর তওবা করে ও সৎ কর্ম করে,
তাদের প্রতি তোমাদের প্রভু অতি ক্ষমাশীল ও অসীম দয়ালু।।

সুরা: নাহল
আয়াত: ১১৯

বিসমিল্লাহির রহমানির রহিম রাসুল(স:) বলেন,যে কুরআনের একটি হরফ পড়বে তার একটি নেকি হবে। আবার একটি নেকি দশটি নেকির সমান।আলিফ...
25/08/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

রাসুল(স:) বলেন,যে কুরআনের একটি হরফ পড়বে তার একটি নেকি হবে। আবার একটি নেকি দশটি নেকির সমান।
আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।।

[ তিরমিযী ২৯১০ ]

শিবিরের কণ্ঠ
25/08/2026

শিবিরের কণ্ঠ

Address

Ghoraghat
Dinajpur

Telephone

+8801858768076

Website

Alerts

Be the first to know and let us send you an email when K C .College's Student shibir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K C .College's Student shibir:

Shortcuts

Share

Category