04/07/2026
আমি এভারেজ স্টুডেন্টই ছিলাম।
ঠ্যালায় পরলে দিনে ১০-১২ঘন্টা লেখাপড়াও করতাম একসময়!
পেইন্টিং করতাম, বাগান করতাম, এক রাতে বিশাল এক গল্পের বই পড়ে শেষ করতাম।এস এস সি পযন্ত যে কতগুলো গল্পের বই পড়েছি নিজেও জানি না।ব্রাক থেকে টানা ৩ বছর প্রতেক বৃ্হস্পতি বার করে বই দিতো,আগের টা ফেরত নিতো।রবিনস ক্রুস এর গল্পের বই ছিলো সবচেয়ে বড়, সেসময় সেটা শেষ করছি।আমার সবচেয়ে পছন্দের গল্প ছিলো জদু মাস্টারের গল্প।আগে নিজের বই না পড়লেও গল্পের বই ঠিকই পড়তাম।প্রতিদিন।
সেই আমি ক্যামনে যেনো ১৮০° ঘুরে গেছি!নিজের সব পছন্দের গল্পের বই বস্তায় ভরে ভ্যান করে সৈয়দপুর গিয়ে কেজি তে বিক্রি করে দিছি ৭০০ টাকায়।😭
আমার এফোর্ট দেয়ার এবিলিটিই নষ্ট হয়ে গেছে। কনসেন্ট্রেশন জিনিস টা নেই।গোল সেট করি,৩ দিন পড় কোন খবর এ নেই।বাউন্ডারি সেট করি, নিজেই সেখানে নাই।১ ঘন্টা বই নিয়ে বা কোন কাজ ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে পারি। শূণ্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকায় থাকি, জানালা দিয়ে আকাশ দেখি, হাপাঁয় গেলে রিলস স্কুল করি।ইন্সটা থেকে হোয়াটসঅ্যাপ. হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক। পছন্দের সব জায়গায় পরিক্ষা দিছি কোথায় ওয়েটিং লিস্ট এ, কোথায় রিটেন এ ফেল,কোথাও পাস এ করি নাই। এমন জায়গায় হইছে, না আছে পরিচিতি, না সাব্জেক্ট পছন্দ না জায়গায় পছন্দ। পরিশেষে ন্যাশনাল,তাও ছিটকে যাচ্ছি দিন দিন।নিজের ধ্বংস, অন্ধকার ভবিষ্যৎ ছাড়া কিছু দেখতে পাই না আর।শেষ। এভাবেই মনে হয় --🥲😔