Job Solution Expert

Job Solution Expert Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Job Solution Expert, Digital creator, Nimnagar phulbabri busstand, Block # 1, Dinajpur.

আসসালামু আলাইকুম, বিসিএস সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় বিগত সালের প্রশ্ন প্রশ্নগুলো অনেক বেশি কমন পড়ে আমি চেষ্টা করব এই পেজের মাধ্যমে জব সলিউশনের সকল প্রশ্নউত্তর তুলে ধরতে যাতে করে আমরা একটু একটু করে পুরো জব সল্যুশন মুখস্ত করতে সক্ষম হব ইনশাল্লাহ ।

05/11/2025

'Once in a blue moon'
means-???

05/11/2025

🎯The synnonym of the word 'spectacular' is- [48 bcs]
1. ugly
2. specious
3. spatial
4. breathtaking

ans: 4
🎯The antonym of 'boisterous' is- [46 bcs]
1. noisy
2. quiet
3. unruly
4. cheerful

ans: 2
🎯The synnonym of the word 'franchise' is- [36 bcs]
1. utility
2. frankness
3. privilege
4. superficial

ans: 3
🎯 'venerate' means- [35 bcs]
1. defame
2. abuse
3. respect
4. accuse

ans: 3
🎯Which do you think is the nearest in meaning to 'proviso' :
1. sanction
2. substitute
3. stipulation
4. directive

ans: 3
🎯What would be the best antonym of 'hibernate'-
1. dormancy
2. liveliness
3. sluggishness
4. numerical

ans: 2

01/05/2024

এককথায় প্রকাশ
যে রব শুনে এসেছে?

1.অনাহত

2.রবাহত

গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর 👇
01/05/2024

গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর 👇

30/03/2024

বাংলা বাগধারাঃ

অকাল কুষ্মাণ্ড - অকেজো, অপদার্থ
অক্কা পাওয়া - মারা যাওয়া
অগাধ জলের মাছ - সুচতুর ব্যাক্তি
অগ্নি পরীক্ষা - কঠিন পরীক্ষা
অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা
অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন
অহিনকুল সম্বন্ধ - ভীষণ শত্রুতা
অমাবস্যার চাঁদ - দূর্লভ বস্তু

আকাশ কুসুম - অসম্ভব কল্পনা
আক্কেল সেলামী - বোকামির দণ্ড
আকাশ ভেঙ্গে পড়া - ভীষণ বিপদে পড়া
আষাঢ়ে গল্প - আজগুবি গল্প
আলালের ঘরের দুলাল - অতি আদরের নষ্ট পুত্র

ইঁচড়ে পাকা - অকালপক্ব

উত্তম মধ্যম - পিটুনি
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে - একজনের দোষ অন্যের উপর চাপানো
উভয় সংকট - দুদিকেই বিপদ
উলুবনে মুক্তো ছড়ানো - অপাত্রে উত্তম জিনিস দান

এসপার ওসপার - মীমাংসা
এলাহি কাণ্ড - বিরাট আয়োজন
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়

কলুর বলদ - একটানা খাটুনি
কেতাদুরস্ত - পরিপাটি
কই মাছের প্রাণ - যা সহজে মরে না
কেঁচো খুঁড়তে সাপ - সামান্য থেকে অসামান্য

খয়ের খা - চাটুকার

গড্ডলিকা প্রবাহ - অন্ধ অনুকরণ
গোঁফখেজুরে - নিতান্ত অলস
গোবর গণেশ - মুর্খ

ঘাটের মড়া - অতি বৃদ্ধ
ঘোড়া রোগ - সাধ্যের অতিরিক্ত সাধ

চিনির বলদ - ভারবাহী কিন্তু ফললাভের অংশীদার নয়

ছা পোষা - অত্যন্ত গরীব
ছিনিমিনি খেলা - নষ্ট করা
ছেলের হাতের মোয়া - সহজলভ্য

07/03/2024

১৮ তম শিক্ষক নিবন্ধন প্রস্ততি - বাংলা

রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
(A) ২১ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
(B) ২৫ বৈশাখ ১২৮৬ বঙ্গাব্দ
(C) ২৩ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
(D) ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
Answer : D

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্দনাম কি?
(A) নরেন্দ্র
(B) গদাধর
(C) ভানুসিংহ
(D) গোপাল
Answer : C

রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা ও পিতার নাম কি?
(A) সারদাসুন্দরী দেবী ও দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) প্রভাবতী দেবী ও সত্যেন্দ্রনাথ ঠাকুর
(C) কমলা দেবী ও আশুতোষ ঠাকুর
(D) অঘোর কামিনী দেবী ও দেবেন্দ্রনাথ ঠাকুর
Answer : A

রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
(A) ১৯২১ সালে
(B) ১৯২৩ সালে
(C) ১৯১২ সালে
(D) ১২৯১ সালে
Answer : A

ব্রিটিশরাজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কবে ‘নাইট’ উপাধি দেন?
(A) ১৯২১ খ্রীষ্টাব্দে
(B) ১৯১৫ খ্রীষ্টাব্দে
(C) ১৯২৮ খ্রীষ্টাব্দে
(D) ১৯৫২ খ্রীষ্টাব্দে
Answer : B

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরস্কার নােবেল পুরস্কার পান?
(A) আমার সোনার বাংলা
(B) ডাকঘর
(C) চকেরবালি
(D) গীতাঞ্জলি
Answer : D

রবীন্দ্রনাথ ঠাকুর এর পত্নীর নাম কি?
(A) মৃণালিনী দেবী
(B) প্রভাতী দেবী
(C) ভারতী দেবী
(D) সারদা দেবী
Answer : A

07/03/2024

✍️বিসিএস বাংলা সাহিত্যে প্রস্তুতির সঠিক গাইডলাইন বিসিএস বাংলা সাহিত্য – যেকোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাংলা সাহিত্য থেকে বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন হয় ২০টি। ব্যাংকের পরীক্ষাতেও গড়ে ৫-৬টির মত প্রশ্ন থাকে। অন্যান্য পরীক্ষা গুলোতেও কম বেশি প্রশ্ন হয়ে থাকে বাংলা সাহিত্য থেকে।
তাহলে বুঝতেই পারছেন বিসিএস পরীক্ষার জন্য বাংলা সাহিত্য অংশটি মোটেও হেলাফেলার বিষয় নয়। বাংলা সাহিত্যে ভালো করতে হলে দরকার সুপরকল্পিত প্রস্তুতি। কিন্তু, অনেকেই বলতে পারেন বিসিএসে বাংলা সাহিত্যের সিলেবাস অনেক বড়।

ভালো প্রস্তুতি নেওয়া কি সম্ভব?হ্যাঁ, অবশ্যই সম্ভব। একটু ভালো করে পড়লেই বিসিএস প্রিলিতে ২০ এর মধ্যে অনায়াসে ১২/১৩ পেয়ে যাবেন। আর যদি একটু স্মার্টলি প্রস্তুতি নিতে পারেন তাহলে ১৫ নম্বর পেয়ে যাবেন। কয়েকটি প্রশ্ন সবসময়ই ধারণার বাইরে আসে। তাই এগুলো আগেই বাদ দিতে হবে।

👉প্রথম ধাপঃ জব সল্যুশন –
ধারাবাহিক ভাবে ধাপে ধাপে প্রস্তুতি পর্বের প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে জব সল্যুশন থেকে বিগত বিসিএসের সাহিত্য অংশের সকল প্রশ্ন পড়ে ফেলবেন। শুধু পড়ে ফেলবেন এমন না, শিখে ফেলবেন। এবং খুব ভালো করেই শিখে ফেলবেন।
এই কাজটা শুধু বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তুতি নেবার ক্ষেত্রে না বরং সকল বিষয়ে প্রস্তুতি নেবার ক্ষেত্রেই করবেন।
👉দ্বিতীয় ধাপঃ প্রশ্ন বিশ্লেষণ –
এই ধাপে আপনাকে প্রতিটি নম্বরের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। মনে রাখবেন, প্রতিটি নম্বরের জন্য। তার জন্য প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ি নম্বর বিভাজন করে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নম্বর বিভাজন থেকেই আপনি বুঝতে পারবেন কোন অংশে কতটুকু জোড় দিয়ে পড়তে হবে। তাই এই ধাপটিতে ভুল করা চলবে না। এখানে ভুল করলে ভুলের মাশুল গুনে শেষ করতে পারবেন না।
জব সল্যুশনের সাহিত্যের প্রশ্ন গুলো খুব ভালো করে পড়লে আপনি সাহিত্যের কোন অংশ থেকে কেমন প্রশ্ন আসে সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন। সেখান থেকে নম্বর বিভাজনের কাজটা করে নিতে পারেন। এই কাজটা আমি আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি
প্রথমেই দেখে নিবো বিসিএসে বাংলা সাহিত্যের সিলেবাস-
প্রিলিমিনারিঃ
👉 প্রাচীন ও মধ্যযুগ – ৫ নম্বর।
👉 আধুনিক যুগ – ১৫ নম্বর।
আপনাদের সহায়তার জন্য আধুনিক যুগের কিছু সাহিত্যিকের নাম এখানে দিয়ে দিচ্ছি। যাদের উপর একটু বেশি গুরুত্ব দিয়ে আপনাদের পড়া দরকার। এদের সম্পর্কে আগে জানুন। আধুনিক যুগে আসার পর ধারাবিকতার চাইতে গুরুত্ব অনুযায়ী পড়াটা গুরুত্বপূর্ণ।

👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্‌দীন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ফর্‌রুখ আহমদ, কায়কোবাদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, আহসান হাবীব, জীবনানন্দ দাশ, জহির রায়হান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, মানিক বন্দ্যোপাধ্যায়, মুনীর চৌধুরী, শওকত ওসমান, শামসুর রাহমান, সুফিয়া কামাল, সমর সেন, সৈয়দ শামসুল হক এই ২৫ জনের সাহিত্যকর্ম খুব ভালো করে পড়ে শেষ করুন। এদের সম্পর্কে ভালো করে পড়া শেষ হলে আধুনিক যুগের প্রগতিশীল লেখকদের সম্পর্কে পড়ুন। প্রগতিশীল লেখকদের মধ্যে রয়েছেনঃ
আহমদ ছফা, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, বদরুদ্দিন ওমর, আবদুল্লাহ আল মামুন, জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, আরজ আলী মাতুব্বর, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা।
বিসিএস বাংলা সাহিত্যে প্রস্তুতি আরো মজবুত করার জন্য যা যা করতে পারেনঃ
বাংলা সাহিত্যে যা যা প্রথম তা পড়বেন।

👉 বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকা যেমনঃ বেঙ্গল গেজেট, দিকদর্শন, সমাচার দর্পণ, সবুজপত্র, মোসলেম ভারত, কল্লোল, সমকাল, বেগম, নবযুগ, হিতকরী, সওগাত ইত্যাদির প্রকাশকাল, প্রকাশক, সম্পাদক সম্পর্কে ভালো ধারণা রাখুন।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যকর্ম সর্বোচ্চ গুরুত্বের সহিত পড়ুন।
বিভিন্ন সংগঠন যেগুলো সাহিত্যের সাথে সম্পর্কিত যেমনঃ বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ, হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ইত্যাদি সম্পর্কে ভালো করে পড়ুন।
সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি গুলো মুখস্ত রাখবেন।
সাহিত্যিকদের বিভিন্ন সাহিত্যে ব্যবহৃত বিখ্যাত উক্তিগুলো পড়বেন।
সাম্প্রতিক সাহিত্যিকদের সাহিত্যকর্ম সম্পর্কে ধারণা রাখুন।

21/02/2024

💡সহজে মনে রাখুন সম জাতীয় বাগধারা

👉অসম্ভব জিনিস = আকাশ কুসুম, কাঁঠালের আমসত্ত্ব, কুমিরের সান্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দ্‌ সোনার পাথর বাটি ।
👉অপদার্থ = অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি, ঢেঁকির কুমির, কচুবনের কালা চাঁদ, ঘটিরাম, ষাড়ের গোবর ।

👉নির্বোধ = অসাকান্ত/ অগা চন্ডী অঘারাম/ অহারাম, ঢেঁকি অবতার, বুদ্ধির ঢেকি।

👉শেষ বিদায় বা মৃত্যু =অগ্যস্ত যাত্রা, পটল তোলা, অনন্ত সজ্জা, ভবলিলা সাঙ্গ হওয়া, পঞ্চত্ব প্রাপ্তি, অক্কা পাওয়া ।

👉অকর্মণ্য = অপগন্ড, কুমড়ো কাটা বট ঠাকুর, ঠুটো জগন্নাথ, গোবর গনেশ ।

👉হতভাগ্য = অষ্টকপাল, কাজী ভক্ষণ নামে গোয়ালা, হাড় হাভাতে, কপাল পোড়া ।

👉ভীষণ শত্রুতা = দা কুমড়া, আদায় কাচকলায়, সাপে নেউলে, অহি নকুল ।

👉দুর্লভ বস্তু =আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ ।

👉সুন্দর মিল = আম দুধে মেশা, সোনায় সোহাগ্‌ মানিকজোড়, মনিকাঞ্চনযোগ ।

👉মন্দ ভাগ্য = ইদুর কপালে, আট কপাল, খন্ড কপাল ।

👉অলস = গোঁফ খেজুরে, ঢিমে তেতালা, চিনির পুতুল, ননীর পুতুল।

👉দুর্বল = আটাশে ছেলে, উনপাঁজুরে ।

👉ভন্ড = বক ধার্মিক, ভিজে বিড়াল, বর্ণচোরা, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ ।

Address

Nimnagar Phulbabri Busstand, Block# 1
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Solution Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share