HSTU BackBenchers

HSTU BackBenchers HSTU BackBenchers,
A bunch of backbenchers who believe that creativity is the only thing that exists.

কার্তিকের আভা 🇧🇩
08/11/2025

কার্তিকের আভা 🇧🇩

https://youtu.be/JbMecam76HA?si=oOkzO_rbLLp3tTOx
16/06/2025

https://youtu.be/JbMecam76HA?si=oOkzO_rbLLp3tTOx

Jadur Baksho || জাদুর বাক্স || Bangla Shortfilm 2020 || HSTU BackBenchers This is a shortfilm dedicated to all the Fathers.Thanks to our supporters, cast and...

নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হওয়ায় যে সমস্যাটার মুখোমুখি প্রতিনিয়ত হতে হয়, তা হচ্ছে "বাবার সাথে ফ্রাংকলি কথা না বলতে ...
15/06/2025

নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হওয়ায় যে সমস্যাটার মুখোমুখি প্রতিনিয়ত হতে হয়, তা হচ্ছে "বাবার সাথে ফ্রাংকলি কথা না বলতে পারা"।

এই ফ্যামিলির বাবারা হচ্ছেন গডফাদার (ইতিবাচক অর্থে)। এনাদের আজীবন একটা শক্ত পার্সোনালিটির ক্যারেক্টার প্লে করতে দেখা যায়। এই ভাবগম্ভীর, না মচকানো স্বভাবটাই তাদের সাহায্য করে, পরিবারযুদ্ধে টিকে থাকতে।

বাচ্চার সামান্য স্কুলব্যাগ কেনার আকাঙ্ক্ষাটাও, তাদের সামনে উপস্থাপিত হয় মায়ের মাধ্যমে, ডেট ফিক্সড করে, অনেকটা হাইকোর্টের শুনানির মত করে। এবং সবচেয়ে বড় কথা, সেটারও একটা সিচুয়েশন আছে, বাবার মাথা ঠান্ডা থাকতে হবে আর কথাটা বলতে হবে খেতে বসে।

-শোনোনা, খোকন একটা নতুন ব্যাগ কেনার কথা বলছিল অনেকদিন ধরে।
-গত বছরই না ব্যাগ নিল, এক বছরেই ছিড়ে গেল? লবাবের ( শব্দটা নবাবের, কিন্তু লবাবের না বললে ভাবটা আসেনা) বাচ্চা হয়েছে?
-আর তোমার ছোট মেয়ের.... .

মা বুলি আওড়াতে থাকে, বাবার মনোযোগ মসুরের ডালে।

এটার একটা সূক্ষ্ণ স্বাভাবিক কারণ আছে। ছেলেমেয়েদের লায় দেয়া যাবে না। মাথায় উঠে যাবে। অভাব বুঝতে দিলে, জীবনে অভাব পূরণের রাস্তাটাতে হাঁটতে শিখবে।

আজীবন ধরে চলতে থাকা তৃতীয়পক্ষ দ্বারা (মা) একটি অতি স্বাভাবিক প্রস্তাব উত্থাপন, অতঃপর প্রস্তাব সংস্করণ, পুনরায় উত্থাপন, প্রত্যাখান বা যথেষ্ট পরিমার্জিত হয়ে পাশ। মূলত, টাকা দেয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিষয়টা, ১০০০ টাকার চাহিদাকে ৭০০ তে রুপান্তর করে চালানো যায় কিনা। ছেলেও একসময় চালাক হয়ে যায়, দুশো বাড়িয়ে বলে, বাবাও চালাক হয়ে যায়, তিনশো কমিয়ে দেয় 😛

তবুও মধ্যবিত্তের এই প্রেডিক্টেবল জীবনাচরণটা ছিড়ে বের হতে পারে না, আমার বাবা, তার বাবা, তার বাবা... ভার্সিটি পাশ করে বের হয়েও একটা যৌক্তিক ইচ্ছা উপস্থাপন করা হয়না, নিজের বিয়েতে পা ছুঁয়ে সালাম করতেও লজ্জ্বা লাগে, ৫ বছরের জন্য বিদেশ যাওয়ার আগে নেয়া হয়না বুকে, স্যালারির প্রথম টাকাটা অকপটে দেয়া হয়না তুলে, ঈদে একটা পাঞ্জাবি এনেও স্বাচ্ছন্দ্যে প্যাকেটটা বাবার হাতে তুলে দেয়ার ক্ষমতা হয়না একজন মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানের।

পৃথিবীর সবচেয়ে বেশী ভালবাসা এই পুরুষমানুষটাকে মুখ ফুটে কখনো বলা হয়না ভালবাসি। অজানা দ্বিধায় নুয়ে পড়ে চোখ। নাহোক বলা, তবুও পৃথিবীর প্রতিটা সন্তান জানে বাবা কি। হাত ধরে হাঁটতে শেখানো মানুষটা, ঘোড়া সেজে পিঠে উঠানো মানুষটা, পৃথিবীর প্রতিটা বিপদের সামনে চীনের মহাপ্রাচীর হয়ে যাওয়া মানুষটা, মাথার উপর আজীবনের অদৃশ্য ছাতা হয়ে থাকা মানুষটা আর কেউ নয়, আমাদের বাবা। তারাই খুব ভাল করে এর মর্মটা বোঝেন যাদের বাবা নেই।

সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা...,

16/03/2023
21/03/2022

তোমরা যারা (নতুনরা) এখনো এই পেজে লাইক দিয়ে যাচ্ছো তাদের জ্ঞাতার্থে- "এই পেজ ও সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে"। তবুও যদি কেউ এই গ্রুপের প্রাক্তন কাজ দেখতে চাও তাদের জন্য "অন্ধকারে অন্ত্যমিল" নাটকের ও গানের লিংক কমেন্টে দেয়া হল। ধন্যবাদ।

https://youtu.be/cLjQ4axEFGs

করোনার এই দুঃসময়ে সকল পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের পরিবারের সুরক্ষার জন্য।তাই এই দুঃসময়ে সকল পিতামাতাকে জ...
21/06/2020

করোনার এই দুঃসময়ে সকল পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের পরিবারের সুরক্ষার জন্য।তাই এই দুঃসময়ে সকল পিতামাতাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

আগামীকাল ২১ শে জুন,২০২০ রাত ৯ ঘটিকায় HSTU BackBenchers এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে 'জাদুর বাক্স'।সকলকে দেখার আমন্ত্র...
20/06/2020

আগামীকাল ২১ শে জুন,২০২০ রাত ৯ ঘটিকায় HSTU BackBenchers এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে 'জাদুর বাক্স'।

সকলকে দেখার আমন্ত্রণ রইলো।

Jadur Baksho: https://youtu.be/JbMecam76HA

"প্রাণের মেলায় মাতি সবে,ঐতিহ্য আর উৎসবে"এই নববর্ষে আসুন সবাই কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাচতে ঘরে থাকি এবং সরকারকে সহযোগিত...
14/04/2020

"প্রাণের মেলায় মাতি সবে,
ঐতিহ্য আর উৎসবে"

এই নববর্ষে আসুন সবাই কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাচতে ঘরে থাকি এবং সরকারকে সহযোগিতা করি।

শুভ নববর্ষ



#আর্তব১৪২৭
#নববর্ষ১৪২৭

কাব্যে সন্তরণ -২০২০ এর সকল ভিডিও দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে...
03/04/2020

কাব্যে সন্তরণ -২০২০ এর সকল ভিডিও দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।

ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন।

ধন্যবাদ😍❤

সুধী,আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২০ উপলক্ষ্যে "ব্যাকবেঞ্চারস" কর্তৃক আয়োজিত কবিতা সন্ধ্যা...
21/02/2020

সুধী,
আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২০ উপলক্ষ্যে "ব্যাকবেঞ্চারস" কর্তৃক আয়োজিত কবিতা সন্ধ্যা "কাব্যে সন্তরণ" অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তারিখ: ২১শে ফেব্রুয়ারি
সময়: বিকাল ৫.৩০ টা
স্থান: হাবিপ্রবি টিএসসি এর সামনে।

আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য

যাদের মহান আত্মত্যাগে পেয়েছিমাতৃভাষায় কথা বলার সুযোগ,সেসকল অকুতোভয় বীর শহীদদের প্রতি জানাইবিনম্র শ্রদ্ধা।
21/02/2020

যাদের মহান আত্মত্যাগে পেয়েছি
মাতৃভাষায় কথা বলার সুযোগ,
সেসকল অকুতোভয়
বীর শহীদদের প্রতি জানাই
বিনম্র শ্রদ্ধা।

১৬ই ডিসেম্বরতুমি অগ্নি গর্ভা বাংলারলাখো শহীদের বুকেররক্তে ভেজা সুশীতল বিছানা,যাদের ত্যাগের বিনিময়ে পেলামমা,মাটি, দেশচির ...
15/12/2019

১৬ই ডিসেম্বর
তুমি অগ্নি গর্ভা বাংলার
লাখো শহীদের বুকের
রক্তে ভেজা সুশীতল বিছানা,
যাদের ত্যাগের বিনিময়ে পেলাম
মা,মাটি, দেশ
চির শান্তির ঠিকানা।

যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম❤

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when HSTU BackBenchers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HSTU BackBenchers:

Share

Category