05/05/2026
বাচ্চা অসুস্থ?
– সব দোষ মায়ের। নিশ্চয়ই ঠিকভাবে খেয়াল রাখে না।
বাচ্চা খায় না?
– সব দোষ মায়ের। ঠিকভাবে খাওয়াতে জানে না।
বাচ্চা শুকিয়ে গেছে?
– সব দোষ মায়ের। যত্নে কমতি আছে নিশ্চয়ই।
বাচ্চা পড়ে ব্যথা পেয়েছে?
– সব দোষ মায়ের। কেন চোখে চোখে রাখে না!
বাচ্চা দুষ্টামি করে, জেদ ধরে?
– সব দোষ মায়ের। বেশি আশকারা দেয় নিশ্চয়ই।
🤍
দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায়—
সব দোষ কেন শুধু মায়ের?
যে মা দশ মাস পেটে ধারণ করেছে,
মৃত্যুর সমান যন্ত্রণা সহ্য করে সন্তানকে এই পৃথিবীতে এনেছে,
নিজের ঘুম, স্বপ্ন, আরাম-আয়েশ—সবকিছু বিসর্জন দিয়ে
প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে…
তবুও দিন শেষে
সবচেয়ে সহজ টার্গেট কেন সে মা?
একটা বাচ্চা মানুষ করতে শুধু মা নয়—
সমাজ লাগে, পরিবার লাগে, পরিবেশ লাগে,
ভালো কথা, সহানুভূতি আর সহযোগিতা লাগে।
দোষারোপ নয়,
একটু বোঝার চেষ্টা করুন।
একটু পাশে দাঁড়ান।
একটু কম বিচার করুন।
কারণ একজন মা এমনিতেই প্রতিদিন নিজেকে প্রশ্ন করে—
“আমি কি যথেষ্ট ভালো মা?”
কথা: সংগৃহীত